“৬-৭ ঘণ্টা ধরে খেলা এই ধরনের ইনিংস সত্যিই উপভোগ করি”, সেঞ্চুরিয়নের সেঞ্চুরি প্রসঙ্গে কেএল রাহুল
স্বীকার করলেন ৯৯ রানে ব্যাটিং করার সময় আক্রমণাত্মক শট খেলার লোভ এসেছিল মনে
আপডেট করা - Dec 27, 2021 1:28 pm

সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টের প্রথম দিনে ভারত ২৭২/৩। ভারতকে মজবুত জায়গায় পৌঁছে দেওয়ার মূল কৃতিত্ব সদ্য সহ-অধিনায়ক নির্বাচিত কেএল রাহুলের। দিনের শেষে তিনি ১৭টি চার ও একটি ছক্কার সাহায্যে ১২২ রানে অপরাজিত। কেএল রাহুল তাঁর টেস্ট কেরিয়ারের সাতটি সেঞ্চুরির মধ্যে ছ’টি এসেছে বিদেশের মাটিতে। দক্ষিণ আফ্রিকার মাটিতে আসা প্রথম সেঞ্চুরি প্রসঙ্গে প্রথম দিনের শেষে তিনি আলোচনা করলেন।
বিসিসিআইয়ের টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা একটি ভিডিওতে রাহুল বলেছেন, “আমি বলতে চাই, এটা সত্যিই বিশেষ; প্রতিটি শতক আপনার থেকে কিছু নিয়ে যায় এবং আপনাকে অনেক আনন্দ দেয়। আপনি যখন সেঞ্চুরি করেন তখন আপনি অনেক আবেগের মধ্য দিয়ে যান। আপনি ৬-৭ ঘণ্টা খেলেন এবং লড়াই করেন। এমন ধরনের ইনিংস যা পার্থক্য গড়ে দেয় এবং খেলোয়াড় হিসেবে, আমরা সত্যিই এগুলোকে উপভোগ করি।”
তিনি আরও বলেন, “সত্যিই খুশি যে আমি দিনের শেষে অপরাজিত থাকতে পেরেছি, এবং এটিই আমার কাছ থেকে প্রত্যাশা করে দল। একবার আমি এবং মায়াঙ্ক একটি ভাল শুরু করার পর এবং আমি আমার ব্যাটিং উপভোগ করতে শুরু করার পর আমি খুব বেশি ভাবিনি।”
রাহুল তাঁর রাজ্য সতীর্থ মায়াঙ্ক আগরওয়ালের সাথে ১১৭ রানের উদ্বোধনী পার্টনারশিপ গড়ে তোলেন। পূজারা শূন্য রানে আউট হওয়ার পর অধিনায়ক কোহলি ২৮ ওভারের জন্য তাঁকে সঙ্গ দেন। রাহুল তারপরে দিনের শেষ অবধি অজিঙ্কা রাহানে (৪০*) এর সাথে ৭৩ রান তোলেন।
“আমি এমন কেউ নই যে ঘন্টার পর ঘন্টা নেটে ব্যাট করে” – কেএল রাহুল
কেএল রাহুল দৃশ্যায়নের গুরুত্ব ব্যাখ্যা করেছেন এবং মাঠে সময় কাটানোর মূল্য এবং একটি ভাল মানসিক অবস্থানে থাকার গুরুত্ব প্রসঙ্গে বলেছেন। নিজের প্রস্তুতি সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, “প্রস্তুতি সত্যিই ভালো হয়েছে; প্রশিক্ষণে আমাদের যে উদ্দেশ্য এবং তীব্রতা ছিল তা খুবই সতেজজনক ছিল। প্রথম দিনে ব্যাট করা সমস্ত ব্যাটাররা সত্যিই মনোযোগী ছিল; আপনি দেখতে পাচ্ছেন যে আমরা অনেক খেটেছি। আমি এমন কেউ নয় যে নেটে ঘন্টার পর ঘন্টা ব্যাট করে; আমি আমার ব্যাটিং নিয়ে চিন্তা করতে এবং আমার ইনিংসটি কল্পনা করতে অনেক সময় ব্যয় করি।”
Car conversations with 'Centurion' @klrahul11 🚗 🗣️
From emotions on scoring ton 💯 to forming partnerships 🤜🤛 & batting mindset 👍.
The #TeamIndia opener discusses it all after Day 1 of the 1st #SAvIND Test. 👏 – By @28anand
Full interview 🎥 🔽https://t.co/d2DooNWtrG pic.twitter.com/Y0ONWu5vQ3
— BCCI (@BCCI) December 27, 2021
তিনি স্বীকার করেছেন যে কেশব মহারাজের বলে মাঠের বাইরে শট মেরে সেঞ্চুরিতে পৌঁছনোর প্রলোভন ছিল তাঁর মনে। অবশেষে, যদিও তিনি একটি সূক্ষ্ম ড্রাইভ মেরে শতরানে পৌঁছন। সেই বিষয়ে রাহুল বলেছেন,
“৯৯-এ থাকার সময় স্পিনার বোলিংয়ের বিরুদ্ধে আমি ভেবেছিলামউপর দিয়ে মারার একটি ভালো সুযোগ আছে। আমার মনে উপর দিয়ে শট মারার লোভ এসেছিল। আমি কতটা শান্ত ছিলাম তা নিয়ে আমি নিজেকে অবাক করে দিয়েছি। আমার ফোকাস সবসময় থাকে বর্তমান মুহূর্তে এবং বল অনুযায়ী প্রতিক্রিয়া দেখানো। সত্যিই খুশি যে আমি দিনটি ভালোভাবে শেষ করতে পেরেছি।”