তিন ফর্ম্যাটে ধারাবাহিকতা বজায় রাখাই সূর্যকুমারের সামনে চ্যালেঞ্জ, মত এবি ডেভিলিয়র্সের
আপডেট করা - Jul 3, 2023 5:43 pm

এই মুহূর্তে শর্ট ফর্ম্যাটে ভারতীয় দলের অম্যতম সেরা ক্রিকেটারের তকমা রয়েছে সূর্যকুমার যাদবের গায়ে। তাঁকে নিয়ে ভারতীয় ক্রিকেটে প্রায়সই আলোচনা শোনাযায়। যেমন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে সূর্যকুমার যাদবকে সুযোগ না দেওয়া নিয়েও নানান আলোচনা চলছে এখন। এমন পরিস্থিতিতেই সূর্যকুমার যাদবকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান তারকা ক্রিকেটার এবি ডেভিলিয়র্স। তাঁর মতে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি ফর্ম্যাটে সূর্যকুমার যাদবের ধারাবাহিকতা বজায় রাখাই এখন একমাত্র চ্যালেঞ্জ তাঁর সামনে।
গত মরসুম থেকেই ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে চলেছেন এই তারকা ক্রিকেটার। গত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি। তাঁর দাপুটে পারফরম্যান্সের সামনে সকলেই কার্যত মাথা নোয়াতে বাধ্য হয়েছিলেন। এমন পরিস্থিতিতেই সূর্যকুমার যাদবকে প্রশংসায় ভরিয়ে দিলেন। তাঁর টি টোয়েন্টি র মঞ্চে গতবছর সেঞ্চুরী ইনিংস দেখে সকলে চমকে গিয়েছিলেন। শুধু তাই নয়। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে তাঁকে নতুনভাবে মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রী বলেও ডাকতে শুরু করেছেন সকলে।
আইপিএলের মঞ্চে মুম্বইয়ের হয়ে সেরা পারফরম্যান্স দেখিয়েছেন সূর্যকুমার যাদব
এমন পরিস্থিতিতেই সূর্যকুমার যাদবকে টেস্টের মঞ্চে সেভাবে দেখা যায়নি। বর্ডার গাভাসকর ট্রফিতে মাত্র একটি ম্য়াচ খেলতে পেরেছিলেন সূর্যকুমার যাদব। এবারের এওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলে সূর্যকুমারকে দেখার জন্য সকলে মুখিয়ে থাকলেও সেষপর্যন্ত তা হয়নি। যদিও শর্চ ফর্ম্যাটে ভারতীয় শিবিরে রয়েছেন তিনি। তাঁর খেলার ছন্দে আপ্লুত এবি ডেভিলিয়র্স। তাঁর মতে সূর্যকুমার .য়াদব প্রতিটি ফরম্যাটেই নিজের খেলা খেলতে চাইবেন। সেজন্যই প্রতিটি ফর্ম্যাটে তাঁর ধারাবাহিকতা ধরে রাখাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “তাঁর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই মুহূর্তে প্রতিটি ফর্ম্যাটে নিজের ধারাবাহিকতা বজায় রাখা এবং টেস্ট ক্রিকেটে কেমনভাবে খেলছেন সেটাই দেখার। টেস্ট, ওডিআই এবং টি টোয়েন্টিতে সবকিছু কেমনভাবে তাঁর কাজে লাগে সেটাই দেখার। আমার মনে হয় তাঁর এটাই বোঝা উচিত্ যে প্রতিটি ক্ষেত্রই কার্যত একরকম। আমি প্রতিটি জায়গাতেই বহু সামঞ্জস্য দেখতে পেয়েছি। আমি বলতে চাইছি যে সেই সবকটি জায়গায় তাঁরক গিয়ারটা ধরে রাখাই প্রধান উদ্দেশ্য। তিনি যেকোনও খেলাতেই রান করার দক্ষতা রাখেন”।
এবারের আইপিএলেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেঞ্চুরী ইনিংসও খেলেছিলেন তিনি। সেইসঙ্গে তাঁর একের পর এক শট সকলেরই নজর কেড়েছিল।