“৪৮ ঘন্টা আগেই জানতাম আমি দলে নেই” – রবিচন্দ্রন অশ্বিন

Ravichandran Ashwin
Ravichandran Ashwin. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে বিশ্রী হার। পরপর দুবারই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যর্থ হতে হয়েছে ভারতীয় দলকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম একাদশ দেখার পর থেকেই শুরু হয়েছিল নানান জল্পনা। কার্যত সেই প্রশম একাদশ সকলকে যে চমকে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। সেই প্রসঙ্গে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। অবশেষে মুখ খুললেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। ম্যাচ শুরুর ৪৮ ঘন্টা আগে থেকেই নাকি তিনি জানতেন যে এই ম্যাচে খেলবেন রবিচন্দ্রন অশ্বিন।

অশ্বিনের এমন কথা যে ভারতীয় ক্রিকেট মহলে ফের একটা সমালোচনার ঝড় তোলার জন্য প্রস্তুত তা বলার অপেক্ষা রাখে না। ফাইনালের ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই এবার রবিচন্দ্রন অশ্বিনের খেলা নিয়ে নানান জল্পনা শুরু হয়েছিল।  ম্যাচের আগের দিনও রোহিত শর্মার মুখে অশ্বিনের কথা শোনা গিয়েছিল। তিনি যে তাদের পরিকল্পনায় রয়েছেন এমন ইঙ্গিতও পাওয়া গিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত ভারতীয় দলের প্রথম একাদশে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর পরিবর্তে শার্দূল ঠাকুরকেই খেলানো হয়েছিল।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের মঞ্চে ১০০টি উইকেট রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের

ম্যাচের আগের দিন রোহিত শর্মার সাংবাদিক সম্মেলনে আসার আগেই যে রবিচন্দ্রন অশ্বিনের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল তাও বলার অপেক্ষা রাখে না। ভারতীয় শিবিরের তরফে অবশ্য জানানো হয়েছিল যে সেদিনের আবহাওয়া এবং পিচ দেখার পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আদতে রবিচন্দ্রন অশ্বিন যে এই ফাইনালের মঞ্চে ভারতীয় দলের প্রথম একাদশের পরিকল্পনাতেই ছিলেন তা কার্যত অশ্বিনের কথা থেকেই এবার স্পষ্ট। ফাইনালের মতো মঞ্চে রবিচন্দ্রন অশ্বিনের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে না খেলানোর জন্য সমালোচনায় মুখর হয়েছিলেন সকলে। ম্যাচ হারের পর যে সমালোচনাটা রো দৃড় হয়েছিল। অশ্বিনকে না খেলানো নিয়ে প্রশ্নও উঠতে শুরু করেছিল। এবার রবিচন্দ্রন অশ্বিনের মুখে বিস্ফোরক মন্তব্য।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, “আমি এতেই খুব খুশি অনুভব করছি যে তারা আমায় খেলার জন্য প্রস্তুত ভেবেছিলেন। কিন্তু আসল জিনিসটা হল আমি সেখানে খেলার সুযোগ পাইনি এবং বিশ্ব ট্রফিটাও পাইনি।  ম্যাচের ৪৮ ঘন্টা আগেই আমি জেনে গিয়েছিলাম যে আমি সুযোগ পাব না। সেই থেকেই আমার একটাই লক্ষ্য ছিল যেহেতু এই স্কোয়াডের সদস্য আমি, সেজন্য যেমনভাবেই সকলকে এই ট্রফি জয়ের ক্ষেত্রে সাহায্য করা”।

ম্যাচ চলাকালীন দ্বাদশ ক্রিকেটার হিসাবে মাঝেমধ্যেই রবিচন্দ্রন অশ্বিনকে দেখা গিয়েছিল। গতবারের ফাইনালেও রবিচন্দ্রন অশ্বিন ৪টি উইকেট পেয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফিতেও বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। কিন্তু সেই অশ্বিনকে বাদ রেখেই  দল গড়েছিলেন রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়েরা। সমালোচনার ঝড়টা যে ক্রমশই আরও শক্তিশালী হবে তা বলার অপেক্ষা রাখে না।

close whatsapp