২০২৩-২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের সূচী
আপডেট করা - Jun 14, 2023 5:40 pm

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছলেও শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হেরে এবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হওয়ার আশা শেষ হয়ে গিয়েছে তাদের। দ্বিতীয় স্থানে শেষ করলেও চ্যাম্পিয়ন হওয়ার আফসোস এখনও পর্যন্ত মিটছে না ভারতীয় দলের। ফাইনাল শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই ঘোষণা হয়ে গেল ২০২৩-২০২৫ সালে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচী। সেখানেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করতে চলেছে ভারতীয় দল।
এবারের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফেভারিটের তকমা নিয়েই মাঠে নেমেছিল ভারতীয় দল। কিন্তু সেখানেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চূড়়ান্ত ব্যর্থ হয়েছিল টিম ইন্ডিয়া। ব্যাটিং থেকে বোলিং, দুই জায়গাতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের ভাল পারফর্ম্যান্স দেখাতে পারেননি ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা। দুই ইনিংসেই রোহিত শর্মা, বিরাট কোহলি, চেতেস্বর পূজারাদের মতো তারকা ক্রিকেটাররা খালি হাতেই সাজঘরে ফিরে গিয়েছিলেন। ফাইনালের মঞ্চে প্রথম ইনিংসে ভারতের বিরুদ্ধে ৪৬৯ রান করেছিল অস্ট্রেলিয়া।
প্রথম ইনিংসে ভারতীয় দল একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। সেখানেই ১৭৪ রানে পিছিয়ে পড়েছিল টিম ইন্ডিয়া। আর সেটাই যে ভারতীয় দলের হারের রাস্তাটা কার্যত প্রশস্ত করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। সেখানেি ২০৯ রানে অস্ট্রেলিয়ার কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে গিয়েছিল ভারতীয় দল। প্রথমবারও ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছেছিল। কিন্তু সেখানেও জিততে পারেনি টিম ইন্ডিয়া। নিউ জিল্যান্ডের কাছে প্রথমবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে গিয়েছিল ভারতীয় দল।
সেই প্রতিযোগিতা শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই ভারতের আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেপ সূচী ঘোষণা হয়ে গেল। আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই যাত্রা শুরু করবে ভারতীয় দল। এবার ভারতীয় দল ইংল্যান্জ, বাংলাদেশ, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে।
ডব্লুটিসি ২০২৩-২০২৫-এ ভারতীয় দলের হোম সিরিজ
ভারত বনাম ইংল্যান্ড, জানুয়ারী ২০২৪-ফেব্রুয়ারী ২০২৪ ( ৫ টেস্ট )
ভারত বনাম বাংলাদেশ, সেপ্টেম্বর ২০২৪-অক্টোবর ২০২৪ ( ২ টেস্ট )
ভারত বনাম নিউ জিল্যান্ড, অক্টোবর ২০২৪ – নভেম্বর ২০২৪ ( ৩ টেস্ট )
ডব্লুটিসি ২০২৩-২০২৫-এ ভারতীয় দলের অ্যাওয়ে সিরিজ
ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত, জুলাই ২০২৩ – অগস্ট ২০২৩ ( ২ টেস্ট )
দক্ষিণ আফ্রিকা বনাম ভারত, ডিসেম্বর ২০২৩ – জানুয়ারী ২০২৪ ( ২ টেস্ট )
আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। গত মঙ্গলবারই সেই সূচী ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।