তৃতীয় দিনের শেষেও ভারতের থেকে বেশকিছুটা এগিয়ে থাকল অস্ট্রেলিয়া

India vs Australia
India vs Australia. (Photo Source: Steven Paston/PA Images via Getty Images)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লুটিসি) ফাইনালের তৃতীয় দিনের প্ৰথম সেশনেই কেএস ভরতের উইকেট হারায় ভারত। তিনি ১৫ বলে মাত্র ৫ রান করে আউট হন। এরপর ক্রিজে আসেন শার্দুল ঠাকুর। তিনি এবং অজিঙ্কা রাহানে মিলে ভারতকে খারাপ পরিস্থিতি থেকে উদ্ধার করেন। তাদের দুজনের মধ্যে ১০৯ রানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্টনারশিপ গড়ে ওঠে। অজিঙ্কা রাহানে মাত্র ১১ রানের জন্য সেঞ্চুরি পাননি। তিনি ১২৯ বলে ৮৯ রান করে প্যাট কামিন্সের বলে আউট হন। তার এই দারুন ইনিংসটিতে ছিল ১১টি চার এবং ১টি ছয়। শার্দুল ঠাকুরও একটি গুরুত্বপূর্ণ অর্ধশতরান করেন। তিনি ৬টি চার সহ ১০৯ বলে ৫১ রান করেন।

অজিঙ্কা রাহানে এবং শার্দুল ঠাকুরের পার্টনারশিপটি ভেঙে যাওয়ার পর ভারতের ইনিংস আর বেশিদূর এগোয়নি। শেষে উমেশ যাদব এবং মহম্মদ শামি যথাক্রমে ১১ বলে ৫ রান এবং ১১ বলে ১৩ রান করেন। ভারতীয় দলের প্ৰথম ইনিংস শেষ হয় ২৯৬ রানে। ম্যাচের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সবথেকে সফল বোলার ছিলেন তাদের দলের অধিনায়ক প্যাট কামিন্স। তিনি ২০ ওভারে ৮৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড এবং ক্যামেরন গ্রিন যথাক্রমে ১৩.৪ ওভারে ৭১ রান, ২০ ওভারে ৫৯ রান এবং ১২ ওভারে ৪৪ রান দিয়ে ২টি করে উইকেট নেন। নাথান লিয়ন ৪ ওভারে ১৯ রান দিয়ে ১টি উইকেট নেন।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই ৪টি উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং উসমান খাওয়াজা খুব বেশি রান করতে পারেননি। ওয়ার্নার ৮ বলে ১ রান এবং খাওয়াজা ৩৯ বলে ১৩ রান করেন। তাড়াতাড়ি দুটি উইকেট হারিয়ে সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর মার্নাস ল্যাবুশেন এবং স্টিভ স্মিথ মিলে ৬২ রানের একটি সুন্দর পার্টনারশিপ করে পরিস্থিতি সামাল দেন।

স্মিথ ৪৭ বলে ৩৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ট্র্যাভিস হেড এই ইনিংসে বেশি রান করতে পারেননি। তিনি ২৭ বলে ১৮ রান করে আউট হন। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর হল ৪৪ ওভারে ৪ উইকেটে ১২৩ রান। মার্নাস ল্যাবুশেন ১১৮ বলে ৪১ রান এবং ক্যামেরন গ্রিন ২৭ বলে ৭ রান করে ক্রিজে টিকে রয়েছেন। রবীন্দ্র জাদেজা এখনও অবধি ২টি উইকেট নিয়েছেন। মহম্মদ সিরাজ এবং উমেশ যাদব ১টি করে উইকেট নিয়েছেন।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –

 

close whatsapp