অজিঙ্ক রাহানে-শার্দূলের হাত ধরে ফলোঅন বাঁচলেও, প্রথম ইনিংসে ১৭৪ রানে পিছিয়েই রইল ভারত
আপডেট করা - Jun 9, 2023 7:27 pm

একটা সময় মনে হয়েছিল যে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেড়শো রানের গন্ডী টপকাতে পারবে তো। অএকের পর এক তাবড় তাবড় তারকাদের উইকেট খুইয়ে রীতিমত চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দলের সমর্থকরা। সেখানেই ভারতীয় দলের ত্রাতা হিসাবে ফের একবার জানান দিলেন অজিঙ্ক রাহানে। সেইসঙ্গে যোগ্য সঙ্গত দিলেন শার্দূল ঠাকুরও। এই দুই তারকা ক্রিকেটারের হাত ধরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার সঙ্গে ফলোঅনও এড়াল টিম ইন্ডিয়া। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেশ খানিকটা রান পিছিয়েই রইল টিম ইন্ডিয়া।
দ্বিতীয় দিনই অস্ট্রেলিয়ার রানের পাহাড় টপকাতে গিয়ে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ। সেখানেই রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো ক্রিকেটাররা নিজেদের পারফরম্যান্স দেখাতে ব্যর্থই হয়েছিলেন। কম রানের মধ্যেই একের পর এক তারকা ক্রিকেটারদের উইকেট হারিয়ে ভারতীয় দলও যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল। সেই জায়গা থেকেই ভারতীয় দলকে টেনে তোলার কাজটা শুরু করেছিলেন অজিঙ্ক রাহনে। তৃতীয় দিনের প্রায় দুটো সেশন একা হাতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াইটা চালিয়ে গিয়েছিলেন অজিঙ্ক রাহানে। সেখানেই তাঁকে তৃতীয় দিন সঙ্গত দিয়েছিলেন শার্দূল ঠাকুর।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরী পার্টনারশিপ গড়েছেন এই অজিঙ্ক রাহানে ও শার্দূল ঠাকুর
তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩০০ রানের গন্ডী টপকাতে পারলনা ভারতীয় দল। ২৯৬ রানেই প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছিল ভারতীয় দলের। তবে অজিঙ্ক রাহানে ও শার্দূল ঠাকুরের পার্টনারশিপে ভর করে ফলোঅনটা ভারতীয় দল বাঁচাতে পেরেছিল। কিন্তু একেবারে টিম ইন্ডিয়া শিবিরে যে খুব একটা স্বস্তি রয়েছে তা কিন্তু বলা সম্ভব নয়। কারণ ১৭৪ রানে এগিয়ে থেকেই ব্যাটিংয়ে নেমেছিল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় দিনের শুরু থেকে বেশ আক্রমণাক্মক মেজাজেই পারফরম্যান্স দেখিয়েছিলেন অজিঙ্ক রাহানে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার দায়িত্বটা যেন একা হাতেই তুলে নিয়েছিলেন তিনি। যদিও শেষপর্যন্ত শেষরক্ষা করতে পারেননি অজিঙ্ক রাহানেও। মধ্যাহ্নভোজ বিরতির পরি থামতে হয় ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারকে। ৮৯ রানেই সাজঘরে ফিরেছিলেন তিনি। তাঁর ফেরার সঙ্গেই যে ভারতীয় দলের আশাটাও অনেকটা শেষ হয়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। যে সময় রাহানে ফেরেন তন ভারতের রান চিল ২৬১।
এরপর আর ৩৫ রানি যোগ করতে পেরেছিল ভারতীয় দল। শার্দূল ঠাকুর ৫১ রানে সাজঘরে ফেরার পরই ভারতের অল আউট হওয়াটা ছিল সময়ের অপেক্ষা। ২৯৬ রানেই শেষ হয়ে যায় টিম ইন্ডিয়া। ফলোঅন বাঁচাতে পারেলেও, ভারতের বিরুদ্ধে ১৭৪ রানেরপ লিড নিয়েি মাঠে নামতে পেরেছিল অস্ট্রেলিয়া। বল হাতে ভারতীয় দল কী করে সেটাই দেখার।