রোহিত শর্মা ও শুভমন গিলকে সমস্যায় ফেরতে পারেন মিচেল স্টার্ক, মনে করছেন সালমান বাট

Rohit Sharma
Rohit Sharma. (Photo Source: Luke Walker-ICC/ICC via Getty Images)

আর মাত্র কয়েক ঘন্টা পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচ ঘিরে এই মুহূর্তে উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে পৌঁছেছে। গতবার লফািনালে ইউঠলেও শেষরক্ষা করতে পারেনি টিম ইন্ডিয়া। সেবার নিউ জিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারতীয় দল। এবার ফের একবার ফাইনাল পৌঁছেছে ভারত। সেখানেই তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সেই ম্যাচে নামার আগেই ভারতী.য় দলের দুই তারকা ক্রিকেটারের উদ্দেশ্যে সাবধান বাণী প্রাক্তন পাক ক্পরিকেটার সালমান বাটের।

অস্ট্রেলিয়া শিবিরেও রয়েছেন তাবড় তাবড় তারকা ক্রিকেটাররা। এবারের াইপিএল থেকে নাম তুলে নিয়েছিলেন মিচেল স্টার্ক। দেশের জার্সিতে খেলা এবং ওয়ার্কলোড কমানোর জন্যই তাঁর েই সিদ্ধান্ত ছিল। এই বিশ্ব টেস্ট চ্যাম্পি.নসিপে বারতীয় ব্যাটারদের সামনে যে তিনি বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না। সেি কথাই শোনা গেল সালমান বাচের মুখেও। তাঁর মতে ভারতীয় দলের দুই ওপেনারের সামনে মিচেল স্চার্ক কঠিন চ্যালে়্ঞ্জ ছুঁড়ে দিতে পারেন।

সম্প্রতি আইপিএলের মঞ্চে একেবারেই ফর্মে নেই রোহিত শর্মা

রোহিত শর্মা এবং শুভমন গিল ভারতীয় দলের দুই ওপেনিং ব্যাটার। সম্প্রতি একেবারেই ভাল ফর্মে নেই রোহিত শর্মা।  এবারের আইপিএলেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ভারতীয় দলের অধিনায়ক। মাত্র দুটো অর্ধশতরান পেয়েছিলেন তিনি। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চে ওপেনিংয়ে নামতে চলেছেন রোহি্ত শর্মা। সম্প্রতি বাঁহাতি বোলারদের বিরুদ্ধে বারবারই সমস্যায় পড়তে দেখা গিয়েছে তাঁকে। সেই সুযোগটাই যে মিচেল স্টার্ক কাজে লাগাবেন বলেই মনে করছেন  সালমান বাট। সেই মতোই চলছে নানান হিসাব নিকাশও। একইসঙ্গে শুভমন গিলকেও তিনি সমস্যায় ফেলতে পারেন বলে মনে করছেন সালমান বাট।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “যদি মিচেল স্টার্ক এই ম্যাচে সবকিছু ঠিকঠাকভাবে করতে পারেন, তবে অবশ্যই রোহিত শর্মা এব্ং শুভমন গিলকে বিপদের সামনে ফেলতে পারবেন এই তারকা ক্রিকেটার। তাঁর বলে যেমন অসাধারণ গতি রয়েতে, তেমনই দুরন্ত ইনসুইং করতে পারেন মিচেল স্টার্ক। আআমরা আগেও দেখেছি যে বাঁ হাতি সিমারদের বিরুদ্ধে রোহিত শর্মা কতটা সমস্যায় পড়েন। তবে এই দুই ব্যাটার যদি নিজেদের পারফরম্যান্স দেখাতে পারেন, তবে অস্ট্রেলিয়ান বোলারদের চাপে ফেলে দিতেই পারেন। এই দুজনকে বাদ দিয়েও ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ অত্যন্ত শক্তিশালী”।

রোহিত শর্মা ফর্মে না থাকলেও, এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছেন শুভমন গিল। দেশের জার্সি থেকে আইপি্এলের ম্চে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেম সুভমন গিল। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও তিনি সেরা পারফরম্যান্স দেখাতে পারেন কিনা সেটাই দেখার।

close whatsapp