অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেতেশ্বর পূজারাকে নিয়ে আশাবাদী সচিন তেন্ডুলকর
আপডেট করা - Jun 7, 2023 11:26 am

আর কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো ম্যাচ শেষ বওয়ার পরই বোঝা যাবে। কিন্তু এই ম্যাচ শুরু হওয়ার আগেই ভারতীয় দলের চেতেশ্বর পূজারাকে নিয়ে আশার সুর সচতিন তেন্ডুলকরের গলায়। আইপিএলের সময় থেকেই ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটের মঞ্চে ছিলেন চেতেশ্বর পূজারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেটাই ভারতীয় দলকে সবচেয়ে বেশী সাহায্য করবে বলে মনে করছেন বিশ্ব ক্রিকেটের মাস্টার ব্লাস্টার।
গতবছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের পরই ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে। দলে ফেরার জন্য ঘরোয়া ক্রিকেটেই তাদের খেলার বার্তা দেওয়া হয়েছিল। সেই থেকরেই পের একটা নতুন লড়াই শুরু হয়েছিল এই দুই ক্রিকেটারের। সেখানেই শেষপর্যন্ত সফল হয়েছিল ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। শেষ টেস্ট সিরিজেই ভারতীয় দলে ডাক পেয়ে্ছিলেন চেতেশ্বর পূজারা।েবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপ ফাইনালের মঞ্চেও রয়েছেন তিনি। সেই মঞ্চেই তাঁকে নিয়ে আশাবাদী সচিন তেন্ডুলকর।
সাসেক্সের হয়ে এবার চারটি সেঞ্চুরী রয়েছে সচিন তেন্ডুলকরের
গতবারের পর এবারের আইপিএলেও কোনও দলে সুযোগ পাননি চেতেশ্বর পূজারা। সেই সময়ই ভারতীয় ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়েছিলেন চেতেশ্বর পূজারা। সাসেক্সের হয়েই খেলছেন তিনি। লন্ডনের থেকে সাসেক্স খুব একটা দূরে নয়। ওভালে বেশী খেলার সুযোগ না পেলেও, চেতেশ্বর পূজারা যে ইংল্যান্ডের পিচ সম্বন্ধে বেশ ভালভাবে ওয়াকিবহাল তা মানতে কোনও দ্বিধা নেই সচিন তেন্ডুলকর। বরং তাঁর মকে পূজারার উপস্থিতিই ভারতীয় দলকে সবচেয়ে বেশী সাহায্য করবে বলে মনে করছেন তিনি। একইসঙ্গে মার্নাস লাবুসানে সাহায্য করবে অস্ট্রেলিয়াকে।
সচিন তেন্ডুলকর জানিয়েছেন, “অবশ্যই কাউন্টি ক্রিকেট কেলা এই ম্যাচের জন্য অত্যন্ত লাভজনক হতে চলেছে। চেতেশ্বর পূজারা এবং মার্নাস লাবুশানে, দুজনই এবারের কাউন্টি ক্রিকেটে যথেষ্ট ভাল পারফরম্যান্স প্রদর্শন করেছেন। স্মিত একেবারেই এই দুজনের মতো নন। যদিও এই আলাদা পরিস্থিতিতে ম্যাচ প্র্যাকটিস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের ক্রিকেটাররা টিটোয়েন্টি ক্রিকেট খেলার পর এবার ইংল্যান্ডে গিয়েছেন। একরইরকমভাবে কিছু অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও এখান তেকে টি টোয়েন্টি খেলেই গিয়েছেন সেখানে। তবে এখনও আমি বলব যে ম্যাচ প্র্যাকটিসের থেকে ভাল কিছু হয় না”।
কাউন্টি ক্রিকেটে এবার চেতেশ্বর পূজারার পারফরম্যান্স দুর্ধর্ষ। সেখানে ইতিমধ্যেই চারটি সেঞ্চুরী করে ফেলেছেন চেকেশ্বর পূজারা। সেই পারফরম্যান্স এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেতেশ্বর পূজারা দেখাতে পারেন কিনা সেটাই দেখার।