ধোনির পরামর্শে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সফল হওয়ার লক্ষ্যে কেএস ভরত

KS Bharat
KS Bharat. (Image Source: Twitter)

আগামী ৭ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামতে চলেছে ভারতীয় দল। গতবার না পারলেও এবার চ্যাম্পিয়ন হতে মরিয়া হয়ে রয়েছে ভারতীয় দলের ক্রিকেটাররা। সেই ম্যাচেই এখনও পর্যন্ত উইকেটকতিপার হিসাবে ভারতীয় দলের কোন ক্রিকেটারকে দেখা যাবে তা নিনয়ে নানান জল্পনা চলছে। কারোর মতে কেএস ভরত এগিয়ে তো কেই কেউ চাইছেন ঈশান কিষাণকে খেলানো হোক। যদিও শেষপর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত তো ভারতীয় টিম ম্যানেজমেন্টই নেবে। তবে সুযোগ পেলে যে নিজেকে প্রমাণ করতে প্রস্তুত কেএল ভরত তা বলার অপেক্ষা রাখে না।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ধোনি মন্ত্রেই এবার সাফল্যের খোঁজে রয়েছেন কেএস ভরত। ঋষভ পন্থের অনুপস্থিতির জন্যই এবার বর্ডার গাবাসকর ট্রফির মঞ্চে সুযোগ পেয়েচিলেন কেএস ভরত। সেখানে উি্কেটের পিছনে গ্লাভস হাতকে নিজের পারফরম্যান্সও দেখিয়েছিলেন তিনি। সেি ঋষভ পন্থের অনুপলস্থিতির জেরেই এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলেও জায়গা করে নিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফািনালে ভারতীয় দলের প্রতম উি্কেটকিপার হিসাবে কাঁর নামই রয়েছে।

ঋষভ পন্থের অনুপস্থিতিতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সুযোগ পেয়েছেন কেএস ভরত

যদিও লোকেশ রাহুল চোট পেয়ে চিটকে যাওয়ার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় স্কোয়াডে এসেছেন ঈশান কিষাণ। সেি থেকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঈশান কিষাণ নাকি কেএস ভরত, কাকে খেলানো হবে তা নিয়েই চলছিল নানান হিসাব নিকাশ। সুযোগ পেলে যে নিজেরে প্রমাণ করতে প্রস্তুত রয়েছেন কেএস ভরত তা বলার অপেক্ষা রাখে না। আইপিএলের সময়ই এমএস ধোনির থেকে নানান উপদেশ পেয়েছেন তিনি। সেটাই এবার কাজে লাগাতে চান এই তরুণ ক্রিকেটার। শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপ ফাইনালের আগে আইসিসির ওয়েবসাইটে কেএস ভরত জানিয়েছেন, “সম্প্রতি আইপিেল চলাকালীন আমি মহেন্দ্র সিং ধোনির সঙ্গে এই বিষয় নিয়ে নানান আলোচনা করেছি। ইংল্যান্ডের মাটিতে তাঁর উইকেট কিপিং অভিজ্ঞতার পাশাপাশি সেখানে একজন উইকেটকিপার ব্যটারের জন্য সবচেয়ে ভাল কী হবে সেটা নিয়েই কথাবার্তা হয়েছে। আমাদের সত্য়িই একটা অসাধারণ আলোচনা হয়েছে এবং সেখান থেকে অনেককিছুই পেয়েছি”।

আইপিেলের মঞ্চে গুজরাত টাইটান্স শিবিরে ছিলেন কেএস বরত। যদিও একটিো ম্য়াচে েবারের আইপিেলে দেখা যায়নি তাঁকে।  তবে গুজরাত টাইটান্সের ড্রেসিংরুম যে তাঁকে অনেকটাই সাহায্য করবে তা বলার অপেক্ষা রাখে না।

close whatsapp