টেস্ট চ্যাম্পিয়নশিপের পছন্দের প্রথম একাদশ বেছে নিলেন সুনীল গাভাসকর
আপডেট করা - Jun 4, 2023 5:43 pm

হাতে রয়েছে আর মাত্র তিনদিন সময়। এরপরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে রোহিত শর্মারা নামতে চলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। গতবারও বিস্ব টেস্ট চ্যাম্পি.নসিপের ফাইনালে পৌঁছেচিল ভারতীয় দল। কিন্তু সেখানে নিউ জিল্যান্ডের কাচে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেই ক্ষত এখনও পর্যন্ত যথেষ্ট টাটকা রয়েছে ভারতীয় ক্রিকেটারদের। এবার ভারতের সামনেই সেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জয়ের হাতছানি। ইংল্যান্ডের মাটিতে এবার ভারতীয় দলের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
সেই টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগেই নিজের পছন্দের ভারতীয় দলের প্রথম একাদশ বেছে নিলেন ্রাক্তন বারতীয় তারকা ক্রিকেটার সুনীল গাভাসকর। সেখানে ই অক্ষর পটেল নয়, সুনীল গাভাসকর রবীন্দ্র জাদেজার সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনকেই বিশ্ব টেস্ট চ্যাম্পি.নসিপের ফাইনালের দলে রেখেছেন। তিন পেসার এবং দুই স্পিনার নিয়েি খেলার পরামর্শ কার্যত দিচ্ছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার ক্রিকেটার। বোলিংয়ে মবম্মদ সিরাজ এহং মহম্মদ সামির সঙ্গে শার্দূল ঠাকুরকেই খেলানোর বার্তা দিচ্ছেন সুনীল গাভাসকর।
এই প্রসঙ্গেই সুনীল গাভাসকর জানিয়েছেন, আমার মতে ব্যাটিংয়ের ক্ষেত্রে ওপেনিংয়ে খেলবেন রোহিত শর্মা এবং শুভমন গিল। সেইসঙ্গে তিন নম্বরে চেতেস্বর পূজারা এহং চার নম্বরে নামবেন বিরাট কোহলি। পাঁচ নম্বরে ব্যাটিং করবেন অজিঙ্ক রাহানে এবং ছয়ে কেেস ভরত। যদিও ঈশান কিষাণকে নিয়েও একটা কতাবার্তা চলেছে। তবে আমার মনে হচ্ছে কেএস ভরকতকেই খেলানো হবে। কারণ তিনি এইঅ টেস্টগুলো খেলেছেন। সেজন্যই ছয় নম্বরে তাঁকে রাখছি।
সুনীল গাভাসকরের প্রথম একাদশ
রোহিত শর্মা
শুভমন গিল
চেতেশ্বর পূজারা
বিরাট কোহলি
অজিঙ্ক রাহানে
কেএস ভরত
রবীন্দ্র জাদেজা
রবিচন্দ্রন অশ্বিন
মহম্মদ সামি
মহম্মদ সিরাজ
শার্দূল ঠাকুর
আগামী ৭ জুন থেকে শুরু হতে চলেছে এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।