অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে সুইং এবং স্লিপ ফিল্ডিংয়ের ওপর বিশেষ নজর রোহিত শর্মাদের

Rohit Sharma
Rohit Sharma. (Photo Source: Luke Walker-ICC/ICC via Getty Images)

আগামী ৭ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামবে ভারতীয় দল। সদ্য শেষ হয়েছে আইপিএল। যদিও ভারতীয় দলের ক্রিকেটাররা সময় নষ্ট করতে একেবারেই নারাজ। আইপিএল চলার কারণে ভারকতীয় ক্রিকেটাররা ভাগে ভাগে ইংল্যান্ডে পৌঁছেছেন। এই বছরই ভারতের ঘরের মাঠে রয়েছে বিশ্বকাপের আসর। তার আগে এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে পারলে ভারতীয় দলের আত্মবিস্বাস যে আরও বাড়হে তা বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে ব্যাটিংয়ের পাশাপাশি রও বেশ কয়েকটা দিকে নজর দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ইংল্যান্ডের পিচে বরাবরই সুইংয়ের প্রধান্য থাকে বেশী। সুতরাং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে সেদিকেই ভারতীয় ক্রিকেট দলের বিশেষ নজর রয়েছে। একইসঙ্গে ফিল্ডিংয়ের দিকেও বাড়তি নজর দিয়েছে ভারতীয় দলের ক্রিকেটাররা। বিশেষ করে স্লিপ ফিল্ডিংয়ের দিকেই বাড়তি নজর দিচ্ছে ভারতীয় দল। ইংল্যান্ডের মাঠে স্লিপে ফিল্ডিং করাটা অন্যতম গুরুত্বপূরেণ একটা জায়গা। সেখানেই যাতে কোনওরকম সমস্যা না হয় সেদিকেই রোহিত শর্মাদের বিশেষ নজর রয়েছে।

আগামী ৭ জুন  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন রোহিত শর্মারা

এবারের আইপিএলে একেবারেই বড় রান করতে পারেননি ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। সদ্য শেষ হওয়া আইপিএলে মাত্র দুটো অর্ধশতরান করতে পেরেছেন ভারতীয় দলের অধিনাক রোহিত শর্মা। বিশ্ব টেস্ট চ্যাম্পি.নসিপ ফাইনালের আগে তাঁর এই পারফরম্যান্স যে খানিকটা হলেও সকলের চিব্তা বাডডিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। সেজন্য ইংল্যান্ডে পৌঁছনোর পর থেকেই প্রস্তুতিুতে  নেমে পড়েছেন রোহিত শর্মা। নেট েসষশনে দীর্ঘর্ষণ ব্যাটিংয়ের দিকেই নজর দিচ্ছেন এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গে ভারতীয় দলের ফিল্ডিংয়ের দিকেও বাড়চে নজর দেওয়া হচ্ছে।

যদিও ভারতীয় দলের ফিল্ডিং কোচ সেই দিক নিয়ে খুব একটা বেশী উদ্বিগ্ন নন। তিনি জানিয়েছেন, “ক্রিকেটাররা আইপিএল খেলে এখানে এসেছেন। সেখানে কিছু ব্যপারের ওপর জোর দেওয়া হয়েছিল। আমাদের এখানেও কয়েকটা দিকের ওপর নজর দেওয়া হচ্ছে। যেমন পরিশ্রমের মাত্রার পাশাপাশি কতটা দৌড়চ্ছে ক্রিকেটাররা। সেইসঙ্গে তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে সেদিকেও নজর রাখা হয়েছে”।

বর্ডার গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রাস্তা পাকা করেছিল ভারতীয় দল। আবারও সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই নামতে চলছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়কে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পি.নসিপ চ্যাম্পিয়ন হওয়ার প্রস্তুতিতেই এই মুহূর্তে কোনওরকম খামতি রাখতে নারাজ টিম ইন্ডিয়া।  সেভাবেই চলছে রোহিত শর্মা, বিরাট কোহলিদের প্রস্তুতি।

close whatsapp