লাগাতার বিদ্রুপ, ম্যাচের পরে ‘মোস্ট ভ্যালুয়েবল’ জাডেজা জবাব দিলেন সিএসকে সমর্থকদের
২২ রান করার পাশাপাশি ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন জাডেজা
আপডেট করা - May 24, 2023 11:13 am

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩-এর কোয়ালিফায়ার ১-এ চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (সিএসকে) ও লিগ পর্বের সেরা দল গুজরাত টাইটান্স (জিটি) মুখোমুখি হয়েছিল। ম্যাচের আগে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলকে জয়ের জন্য ফেভারিট মনে হলেও, স্বাগতিকরা দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। বেশ কিছু খেলোয়াড়ের অনবদ্য প্রদর্শনের ফলে ফাইনালে জায়গা করে নিয়েছে সিএসকে।
ব্যাটিংয়ের সময়ে রুতুরাজ গায়কওয়াড় ও ডেভন কনওয়ে যথাক্রমে ৬০ ও ৪০ রান করেন, যেখানে বোলিংয়ের সময়ে পাঁচজন বোলারই অন্তত একটি উইকেট নিতে সক্ষম হন। গুজরাতের ইনিংসকে বেসামাল করে দিয়ে রবীন্দ্র জাডেজা সবচেয়ে মিতব্যয়ী বোলিং করেছিলেন। তাঁর চার ওভারের স্পেলে মাত্র ১৮ রান দিয়েছিলেন ৪.৫০ ইকোনমি রেটে এবং দুটি উইকেট তুলেছিলেন।
জাডেজার আউট হওয়ারর জন্য প্রার্থনা করেন সিএসকে সমর্থকরা
প্রথম ইনিংসে তিনি ব্যাট হাতেও অবদান রেখেছিলেন। পিচ ব্যাটিংয়ের জন্য অনুকূল না হলেও, জাডেজা ১৬ বলে ২২ রান করেছিলেন ছয়ে নেমে। ইনিংসের শেষের দিকে তাঁর বলিষ্ঠ ইনিংস, তাঁর বোলিং স্পেল এবং মাঠে তাঁর সক্রিয়তার জন্য জাডেজাকে যথাযথভাবে ম্যাচের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয়েছিল।
অলরাউন্ডার তাঁর পুরস্কার প্রাপ্তির একটি ছবি শেয়ার করেছেন টুইটারে এবং হাসির ইমোজিসহ ক্যাপশন দিয়েছিলেন, “আপস্টক্স জানে কিন্তু..কিছু ভক্তরা না 🤣🤣”
তাঁর এই পোস্টটি সেই সমর্থকদের উদ্দেশে ছিল যারা এই মরসুমের সব ম্যাচেই তাঁর আউট হওয়ার জন্য প্রতীক্ষা করছিল এবং তিনি আউট হওয়ার সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে উঠছিলেন, যাতে অধিনায়ক এমএস ধোনি ব্যাটিং করতে আসতে পারেন। জাডেজা এর আগে এই বিষয়টি নিয়ে অন্য একটি ম্যাচের উপস্থাপনা অনুষ্ঠানেও সোচ্চার হয়েছিলেন। তিনি বলেছিলেন যে তিনি আউট হলে ভক্তরা তীব্র উল্লাস করে, অথবা তারা চায় যে তিনি তাড়াতাড়ি আউট হন যাতে ধোনিকে ব্যাট হাতে ক্রিজে দেখা যায়।
Upstox knows but..some fans don’t 🤣🤣 pic.twitter.com/6vKVBri8IH
— Ravindrasinh jadeja (@imjadeja) May 23, 2023
জাডেজা ও সিএসকে অধিনায়ক এমএস ধোনির মধ্যে সম্পর্কের ফাটল নিয়েও গুজব রয়েছে। তবে মাঠে দুজনের মধ্যে যে বোঝাপড়া দেখা যায় তাতে মনে করা হচ্ছে ধোনি ও জাডেজার মধ্যে বন্ধন এখনও দৃঢ় রয়েছে। বোলিংয়ের ক্ষেত্রে ধোনি এখনও জাডেজাকে তাঁর দলের অন্যতম প্রধান অস্ত্র মনে করেন। সিএসকের হয়ে বছরের পর বছর ধরে খেলে জাডেজা বেশ কিছু তাৎপর্যপূর্ণ অবদান রেখেছেন। অলরাউন্ডার এবারও চায়বেন ফ্র্যাঞ্চাইজির হয়ে আরও একটি শিরোপা জিততে।