টুইট করে শুভমন গিলের সেঞ্চুরীর প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাটের সেঞ্চুরীর উল্লেখ করলেন না তিনি

Sourav Ganguly
Sourav Ganguly. (Photo by Debajyoti Chakraborty/NurPhoto via Getty Images)

বিরাট কোহলি বনাম সৌরভ গঙ্গোপাধ্যায় ঠান্ডা লড়াই কী এখনও চলছে। সেই খোদ সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেউ য়েন উস্কে দিলেন। গত রবিবার আইপিএলের লিগ পর্বের সেষ ম্যাচে গুজরাত টাইটান্সের মুখোমুখি হয়েছিল  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচে বিরাট কোহলির ্বযাটে যেমন সেঞ্চুরীরর ঝলক ছিল। তেমনই পাল্টা সেঞ্চুরী করে গুজরাত টাইটান্সকে জয় এনে দিয়েছিলেন শুভমন গিল। ম্যাচ সেষেই শুভমন গিলের সেঞ্চুরীর প্রশংসা করে টুইট করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু বিরাট কোহলির রেকর্ডের কোনও উল্লেখই করলেন না  তিনি।

আর তাতেই নতুন করে বিরাট কোহলি বনাম সৌরভ গঙ্গোপাধ্যায় দ্বন্দ্বের জল্পনা যেন নতুন করে শুরু হয়েছে। সেই ম্যাচেই আইপিএঅলের মঞ্চে নচতুন ইতিহাস তৈরি করেছিলেন ভারতীয় দল তথা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিমনায়ক বিরাট কোহলি। যদিও সেই ্মযাচে জিততে পারেনি রয়্যাল ্চযালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই টুইট করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও তাঁঁর গোটা লেখায় কোথায় বিরাট কোহলির সেঞ্চুরীর প্রশংসা নেই। বরং তরুণ ক্রিকেটার শুভমন গিলকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ১০৪ রানের ইনিংস খেলেছিলেন শুভমন গিল

এমন ছবি দেখার পর যে স্বভাবতউ নানান প্রশ্ন উঠবে তা বলাি বাহুল্য। ইতিমধ্যে সেই প্রশ্ন উঠতে শুরুও হয়ে গিয়েছে। কেন শুধুমাত্র শুভমন গিলের সেঞ্চুরী নিয়েই সৌরভ গঙ্গোপাধ্যায় প্রশংসা করলেন, তা নিয়েও নানান গুঞ্জন শুরু হয়ে  গিয়েছে। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সফরের আগে থেকেই বিরাট কোহলিকে নেতৃত্ব থেকে সরানোরলপর থেকে বিরাট বনাম সৌরভ গঙ্গোপাধ্যায় দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছিল। এবারের আইপিেলেও সেই ছবি দেখা গিয়েছিল। রয়্যাল চ্যালে়্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালস প্রথম ম্যাচের পর সৌরভের সঙ্গে বিরাট কোহলি হাত মেলাননি। এরপরই সৌরভের এমন টুইট ঘিরে জল্পনা তুঙ্গে পৌঁছেছে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাত টাইটান্স ম্যাচ শেষে সৌরভ গঙ্গোপাধ্যায় টুইট করেছিলেন, “কী ধরণের ট্যালেন্ট এই দেশ একের পর এক তৈরি করেই চলেছে। অসাধারণ। দুই পর্বে দুটো অসাধারণ নক খেললেন শুভমন গিল। এটাই এমন ধরণের একটা প্রতিযোগিতার মান”।

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখানেই দুরন্ত সেঞ্চুরী করে আইপিএলের মঞ্চে ইতিহাস তৈরি করেছিলেন বিরাট কোহলি। ১০১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।  যদিও সেই ্ময়াচেই পাল্টা সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন শুভমন গিল। সেই পারফরম্যান্সের সৌজন্যেই ম্যাচ জিতে নিয়েছিল গুজরাত টাইটান্স।

close whatsapp