আরসিবির সতীর্থরা তাঁর ‘স্বপ্নের বাড়ি’তে আমন্ত্রণ রক্ষা করায় কৃতজ্ঞতা প্রকাশ করলেন মহম্মদ সিরাজ

সিরাজ বলেছেন, "আমি খুব খুশি যে দলের সদস্যরা এসে তাদের সময় উপভোগ করেছে"

Rcb Squad at Mohammed siraj's house
RCB Squad at Mohammed Siraj’s house. (Image Source: RCB)

তারকা ভারতীয় পেসার মহম্মদ সিরাজ সম্প্রতি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে সিরাজ ফাফ ডু প্লেসির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-এর অবিচ্ছেদ্য অংশ।

২৯ বছর বয়সী পেসার মাঠে নেমে তাঁর পারফর্ম্যান্সের মাধ্যমে বেশ কিছু স্বপ্ন পূরণ করেছেন। তবে মাঠের বাইরের স্বপ্নপূরণেও পিছিয়ে নেই তিনি। সিরাজ সম্প্রতি হায়দ্রাবাদের ফিল্ম নগরে তাঁর নতুন বাড়ি তৈরি করেছেন। সম্প্রতি তাঁর আরসিবি সতীর্থদের সেই বাড়িতে আমন্ত্রণ জানান এবং একটি বড় পার্টি দেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছে যেখানে সিরাজ তাঁর নতুন বাড়ি সম্পর্কে কথা বলেছেন। তাঁর বাড়িতে নৈশভোজে অংশ নেওয়ার জন্য সতীর্থদের ধন্যবাদও জানিয়েছেন তিনি।

“আমার স্বপ্নের বাড়ি তৈরী করার ইচ্ছা সম্পূর্ণ হয়েছে। আমার ইচ্ছা ছিল আরসিবির সতীর্থদের আমার বাড়িতে নিয়ে আসার। আমি খুব খুশি যে দলের সদস্যরা এসে তাদের সময় উপভোগ করেছে। আমি খুব গর্বিত বোধ করছি, এবং আমি আরসিবি ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। আতিথেয়তা নিয়ে আমি কিছুটা নার্ভাসও ছিলাম, তবে আমার খুবই ভালো লেগেছিল,” ভিডিওতে সিরাজ বলেছেন।

প্লে-অফ পর্বে যোগ্যতা পাওয়ার জন্য পরবর্তী দুই ম্যাচ থেকে চার পয়েন্ট পাওয়ার লক্ষ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এখনও আইপিএল ২০২৩-এর প্লে-অফ পর্যায়ে জায়গা পাকা করার লড়াইয়ে রয়েছে। বর্তমানে দলটি বারো ম্যাচ খেলে ছয়টি জিতে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। তাদের পরবর্তী ম্যাচের জন্য তারা ১৮ই মে, বৃহস্পতিবার, টুর্নামেন্টের ৬৫তম ম্যাচে এইডেন মার্করামের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। সানরাইজার্স পয়েন্ট তালিকার শেষতম স্থানে থাকায় আরসিবি দুই পয়েন্টের জন্য আশাবাদী হবে।

সেই ম্যাচে জেতার পরেও প্লে-অফে স্থান নিশ্চিত হবে না ডু প্লেসির নেতৃত্বাধীন দলের জন্য। গ্রুপ পর্যায়ে তাদের শেষ ম্যাচ আছে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ২১শে মে, রবিবার। নিজেদের ঘরের মাঠে আয়োজিত সেই ম্যাচে জিতলে ১৬ পয়েন্ট হবে আরসিবির এবং তখন শেষ চারে যাওয়ার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হবে। আরসিবি ছাড়াও আরও ছয়টি দল অবশিষ্ট তিনটি প্লে-অফ স্থান দখলের দাবীদার।

close whatsapp