শুভমন গিলের সব ধরণের শট খেলার দক্ষতাই মুগ্ধ করছে সুনীল গাভাসকরকে
আপডেট করা - May 16, 2023 7:06 pm

সোমবারই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল কেরিয়ারের প্রথম সেঞ্চুরী পেয়েছেন শুভমন গিল। তাঁর সেই পারফর্ম্যান্সই েবারের আইপিেলে গুজরাত টাইটান্সকে প্রথম দল হিসাবে আইপিএলের প্লে্পে পৌঁছে দিয়েছে। এবারের আইপিেলেো ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন শুভমন গিল। সোমবারই তাঁর সেঞ্চুরীর অপেক্ষার অবসান হয়েছে। ১০১ রানের ইনিংস খেলে থেমেছিলেন এই তারকা ক্রিকেটার। তাঁর সেই পারফরম্যান্স দেখেই মুগ্ধ হয়েছেন সকলে। সেই পারফরম্যান্স দেখার পরই শুভমন গিলকে প্রশংসায় ভরিয়েদিয়েছেন প্রাক্তন কিংবদন্তী সুনীল গাভাসকর।
তাঁর মতে শুভমন গিলের সবচেয়ে বিশেষত্ব হল সব ধরণের শট খেলার দক্ষতা রয়েছে তাঁর। সেইসঙ্গে প্রতিটি শট খেলার জন্যই পরিকল্পনা মাফিক সময় নেন তিনি। সেটাই যে শুভমন গিলের সাফল্যের পিছনে প্রধান কারণ তা মানতে কোনও দ্বিধা নেই বিশ্ব ক্রিকেটের এই কিংবদন্তী ক্রিকেটারের। শুভমন গিলের এই পারফরম্যান্স নিয়ে শুধু তিনি নন। সমগ্র ভারতীয় ক্রিকেট মহলেই শুভমন গিলকে নিয়ে শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে। সোশ্যাল মিডয়াতেও তাঁকে নিয়ে চলছে জোর আলোচনা।
হায়দরাবাদের বিরুদ্ধে ৫৮ বলে ১০১ রানের ইনিংস খেলেছিলেন শুভমন গিল
এই আহমেদাবাদেই বারকতীয়দলের হয়ে টি টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরী পেয়েছিলেন শুভমন গিল। সেই মাঠেই এবার াইপিএলের মঞ্চেও সেঞ্চুরী পেয়েছেন। গুজরাত টাইটান্সের বাকি ব্যাটাররা ব্যর্থ হলেও, কার্যত একা হাতেই গুজরাত টাইটান্স শিবিরকে টেনে নিয়ে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। আর তাতেই যে সাফল্য এসেছিল তা বলার অপেক্ষা রাখে না । শেষপর্যন্ত এই ফর্ম তিনি বাকি ম্যাচ গুলোতেই ধরে রাখতে পারেন কিনা তা তো সময়ই বলবে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫৮ বলে ১০১ রানের ইনিংস খেলেছিলেন শুভমন গিল। ম্য়াচের সেরার শিরোপাও ইঠেছিল তাঁর হাতে।
তাঁকে দেখেই মুগ্ধ হয়েছেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর। তিনি জানিয়েছেন, শুভমন গিলের প্রধান বিশেষত্ব হল তাঁর সব ধরণের শট খেলার গক্ষতা রয়েছে। সেইসঙ্গে পরিস্তিতি বুঝেই শট খেলেন তিনি। শুভমন গিল যখন তাঁর ছন্দে থাকেন সেি সময় একেবারে নিখুঁত ক্রিকেটীয় শট খেলেন তিনি। সেটাই তাঁর দক্ষতার প্রধান পরিচয় দেয়। তিনি সচরাচর অন্েযরকম কোনও শট খেলার চেষ্টা করেন না। শুভমন গিলের স্ট্রেট শট এবং পুল দেখার অনুভূতিটা সত্যিই অন্যরকম।
গুজরাত টাইটান্সের সবার আগে প্লেঅফে পৌঁছনোর রাস্তাটাও এদিন তিনিই তৈরি করে দিয়েছিলেন। ১০১ রানের ইনিংস খেলে ম্যাচের সেরাও হয়েছিলেন শুভমন গিল।