বিরাট কোহলির নিজেকে ক্রমাগত উন্নত করার চেষ্টাই তাঁর সাফল্যের কারণ, মত মহম্মদ সিরাজের
আপডেট করা - May 14, 2023 12:21 pm

২০২১ এবং ২০২২ সালের আইপিএলের মঞ্চে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু এই মরসুম থেকেই বদলে গিয়েছে চিত্রটা। ফের স্বমহিমায় বিরাট কোহলি। চলতি আইপিএলের শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। সেই পারফরম্যান্স দেখার পর থেকেই তঁকরে নেিয়ে প্রশংসায় পঞ্চমুখ সকলে। এবার বিরাট কোহলিকে নিয়ে মুখ খুললেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে তাঁরই সতীর্থ মহম্মদ সিরাজ। বিরাট কোহলির এমন সাফল্যের পিছনে প্রধান কারণ কী সেই বিষয় নিয়েই এবার মুখ খুলেছেন এই তারকা পেসার।
আইপিএলের মঞ্চে ইতিমধ্যেই ৬টি অর্ধশতরান করে ফেলেছেন বিরাট কোহলি। আরও কেয়েকটি অর্ধশতরান দেখা গেলে হয়ত অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। সেইসহব্গে দুরনম্ত পারফরম্যামন্স প্রদর্শন করে চলেছেন তিনি। তাঁর শৃঙ্খলাবদ্ধ জীবন নিয়েই এবার মুখ খুলেছেন মগম্মদ সিরাজ। বড় রান কিংবা কোনও বিরাট মাইলস্টোন গড়লেও বিরাট কোহলি যে তাতে একেবারেই সন্তুষ্ট নন তা দেখেছেন মহম্মদ সিরাজ। বিরাট কোহলির রানের খিদেই যে তাঁকে এমন সাফল্যের দিকে এগিয়ে দেয় তা বলতে কোনও দ্বিধা নেই সিরাজের।
চলতি আইপিএলে ১১ ম্যাচে ৪২০ রান রয়েছে বিরাট কোহলির
এবারের আইপিএলেও সর্বোচ্চ রানের তালিকায় ছয় নম্বরে রয়েছেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এবার ওপেন্ংয়ে দেখা যাচ্ছে ভারতীয় দল তথা আরসিবির প্রাক্তন অধিনায়ককে। সেখানে প্রতি ম্যাচেই কার্যত রানের ঝলক রয়েছে এই বিরাট কোহলির ব্যাটে। এই বছরের সুরু থেকেই এবার বিরাট কোহলির ব্যাটে রয়েছে রানের ঝলক। সেইসঙ্গে আইপিএলের ম়্তে এবারই ৭০০০ রানের মাইলস্টোনও গড়ে তুলেছেন তিনি। কিন্তু এত রেকর্ড গড়ার পরও বিরাট কোহলির মধ্যে কোনওরকমন আত্মতুষ্টি দেখেননি মহম্মদ সিরাজ। সবসময়ই তাঁর মধ্যে একটা রান করার খিদে দেখেছেন তিনি।
এই প্রসঙ্গেই মগম্মদ সিরাজ জানিয়েছেন, “রাত্রিবেলা ১১ টার মধ্যে ঘুমোতে চলে যান বিরাট ভাইয়া। তিনি সেঞ্চুরীই করুক কিংবা শূন্য রান, বিরাট কোহলির রুটিন কখনোই বদলায়না। তাঁর সঙ্গে একেবূারে প্রাত্ঃরাশের সময় দেখা হয়। এরপরই জিমে চলে য়ান বিরাট কোহলি। তিনি যে ফিটনেস লেভেন তৈরি করেছেন তা বলার অপেক্ষা রাখে না। কোনওকিছু সাফল্য পেলেও বিরাট কোহলিকে বিশ্রাম নিতে দেখা যায় না। কিনি সর্বদাই ক্ষুধার্ত থাকেন এবং আরও ভাল কীভাবে করা যায় সেই লক্ষ্যেই প্রস্তুতি সারেন”।
এবারের আইপিএলে এখনও পর্যন্ত ১১ টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে বিরাট কোহলির। সেখানেই ৪২০ রান করে ফেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক। এবার তাঁর সর্বোচ্চ রান রয়েছে ৮২।