আইপিএল ২০২৩, ম্যাচ ৫৯ঃ দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংস ম্যাচ শেষে পরিবর্তিত পয়েন্ট তালিকা
আপডেট করা - May 13, 2023 11:37 pm

এদিন জিততেই হত পঞ্জাব কিংসকে। দিল্লি ক্যাপিটালস আইপিএলের প্লেঅফের দৌড় থেকে আগেই কার্যত ছিটকে গিয়েছে। এমন দল গুলোই যে পরবর্তী পর্বে ভয়ঙ্কর হয়ে ওঠে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে পঞ্জাব কিংসের সামনে এখনও পর্যন্ত আইপিএলের প্লেঅফের রাস্তা যে একেবারে বন্ধ হয়ে গিয়েছে তা বলা যায়না। সেই আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জিততেই হত পঞ্জাব কিংসকে। প্রভসিমরন সিংয়ের দুর্ধর্ষ ব্যাটিং এবং নিখুঁত বেলিং পারফরম্যান্স এদিন পঞ্জাব কিংসের কাঙ্খিত জয় এনে দিয়েছে। সেই জয়ে ভর করেই শেষপর্যন্ত ছয় নম্বরে উঠে এল পঞ্জাব কিংস।
এই সপ্তাহ থেকেই শুরু হয়েছে আইপিএলের প্লেঅফের লড়াই। সেখানেই যথেষ্ট সাবধানী প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। প্লেঅফের দৌড়ে এদিন প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টস সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চার নম্বরে উঠে গিয়েছে। অন্যদিকে পঞ্জাব কিংসের সামনেও ছিল একটা সুযোগ। সেই সুযোদটা কাজে লাগাতে একেবারেই ভুল করেনি পঞ্জাব কিংস। প্রভসিমরণ সিংয়ের দুর্ধর্ষ ব্যাটিং এবং বল হাতে হরপ্রীত ব্রারের দুর্ধর্ষ বোলিং শেষ করে দিয়েছে দিল্লি ক্যাপিটালসকে।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অন্যান্য ব্যাটাররা ভাল পারফরম্যান্স দেখাতে না পারলেও শেষপর্যন্ত ক্রিজে ছিলেন প্রভসিমরন সিং। তাঁর হাত ধরেই কার্যত লড়াইটা চালিয়ে গিয়েছিল এই তারকা ক্রিকেটার। সেখানেই আইপিএলের মঞ্চে প্রথম সেঞ্চুরীও পান কিনি। ১০৩ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন এই তারকা ক্রিকেটার। তাঁর হাত ধরেই শেষপর্যন্ত ১৬৭ রানে পৌঁছেছিল পঞ্জাব কিংস। সেখানেই বোলারদের ওপর দায়িত্বটা খানিকটা হলেও বেশী ছিল। কিন্তু সেই পরীক্ষায় ফুল মার্কস পেয়ে পাশ করে গিয়েছেেন বোলাররা।
হরপ্রীত ব্রার এও রাহুল চাহারদের দুরন্ত বোলিংয়ে ভর করেই দিল্লির ব্যাটিং লাইনআপকে শেষ করে দিয় পঞ্জাব কিংস। ৩০ রান দিয়ে একাই কার্যত ৪ উইকেট তুলে নিয়েছিলেন হরপ্রীত ব্রার। অন্যদিকে রাহুল চাহারের শিকার ২টি উইকেট। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধজ ৩১ রানে জিতে পয়েন্ট টেবিলে আট নম্বর থেকে ছয় নম্বরে উঠে এল পঞ্জাব কিংস। অন্যদিকে আইপিএলের লাস্ট বয় হয়েই থেকে গেল দিল্লি ক্যাপিটালস।
আইপিএলের পয়েন্ট টেবিল
| দল | ম্যাচ | জয় | হার | রানরেট | পয়েন্ট |
| গুজরাত টাইটান্স | ১২ | ৮ | ৪ | +০.৭৬১ | ১৬ |
| চেন্নাই সুপার কিংস | ১২ | ৭ | ৪ | +০.৪৯৩ | ১৫ |
| মুম্বই ইন্ডিয়ান্স | ১২ | ৭ | ৫ | -০.১১৭ | ১৪ |
| লখনউ সুপার জায়ান্টস | ১২ | ৬ | ৫ | +০.৩০৯ | ১৩ |
| রাজস্থান রয়্যালস | ১২ | ৬ | ৬ | +০.৬৩৩ | ১২ |
| পঞ্জাব কিংস | ১২ | ৬ | ৬ | -০.২৬৮ | ১২ |
| রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | ১১ | ৫ | ৬ | -০.৩৪৫ | ১০ |
| কলকাতা নাইট রাইডার্স | ১২ | ৫ | ৭ | -০.৩৫৭ | ১০ |
| সানরাইজার্স হায়দরাবাদ | ১১ | ৪ | ৭ | -০.৪৭১ | ৮ |
| দিল্লি ক্যাপিটালস | ১২ | ৪ | ৮ | -০.৬৮৬ | ৮ |