রিঙ্কু সিংক ফোনে শুভেচ্ছা বার্তা রজনীকান্তের, বাড়িতে যাওয়ার আমন্ত্রনও জানালেন নাইট তারকাকে
আপডেট করা - May 12, 2023 12:12 pm

এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স শিবিরের কাওকে নিয়েযদি সবচেয়ে বেশী চর্চা শুরু হয়ে থাকেন, তিনি রিঙ্কু সিং। তাঁর ব্যাটিং পারফরম্যান্স দিয়ে এবার সকলকে মুগ্ধ করেছেন এই তরুণ ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটেও তাঁকে নিয়েই চলছে নানান আলোচনা। শুধু ভারতীয় ক্রিকেট মহলেও নয়। রিঙ্কু সিংয়ের পারফর্মযান্স নজর কেড়েছে এবার রুপোলী পর্দার সুপারস্টার রজনীকান্তেরও। শোনাযাচ্ছে রিঙ্কু সিংয়ের পারফরম্যান্স দেখে নাকি আপ্লুত হয়েছেন তিনি। ফোন করে রিঙ্কু সিংকে যেমন শুভেচ্ছা জানিয়েছেন, তেমন নাকি তাঁর বাড়িতেও যাওয়ার আমন্ত্রন জানিয়েছেন দক্ষিণের থালাইভা।
এবারের আইপিেলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সবচেয়ে সফল ব্যাটার হলেন রিঙ্কু সিং। তাঁর হাত ধরেই বেশীরভাগ ম্যাচে জয় তুলে নিয়েছে কলকাতা নাইট রাই়ডার্স। বিশেষ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রিঙ্কু সিংয়ের শে, ওভারের সেই পারফর্মযান্স এখনও পর্।ন্ত সকলের স্মৃতিতে টাটকা রয়েছে। শেষ ওভারে জয়ের জন্য ২৮ রান প্রয়োজন ছিল কলকাতা নাইট রাইডার্সের। সেখানেই যশ দয়ালের বিরুদ্ধে রানের ঝড় তুলেছিলেন রিঙ্কু সিং। শেষ এওবারে পাঁচটি ছয় হাঁকিয়ে নাইট রাইডার্সকে জয় এনে দিয়েছিলেন তিনি।
চলতি আইপিএলে ১১ ম্যাচে ৩৩৭ রান করেছেন রিঙ্কু সিং
সেই থেকেই আইপিএলের মঞ্চে রিঙ্কু সিংকে নিয়ে চর্চা তুঙ্গে। আর সেই চর্চা এখন শুধু ক্রিকেট মহলেই আটকে নেই। রিঙ্কু সিংয়.ের নাম ছড়িয়ে পড়েছে রুপোলী পর্দার ক্ষেত্রেও। দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের তরফ থেকে এবার শুভেচ্ছাবার্তা এল রিঙ্কু সিংয়ের কাছে। তাংর পারফর্মযান্স দেখে মুগহ্ধ েহয়েছেন রজনীকান্ত। রিঙ্কু সিংকে নাকি ফোন করেই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রজনীকান্ত। শুধুমাত্র তাই নয়, রিঙ্কু সিংকে নাকি তাঁর বাড়িতে যাওয়ারও আমন্ত্রন জানিয়েছেন রজনীকান্ত। আর এই খবরেই সকলেি আপ্লুত।
আগামী রবিবারই চেন্নাই সিুপার কিংসের ঘরের মাাঠে তাদের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ে খেলতে যাচ্ছেন দলের রিুঙ্কু সিংও। সেখানেই যে রজনীকান্তের সঙ্গে তাঁর দেখা হতে পারে তা বলাই বাহুল্য। আর সেই মুহূর্তের অপেক্ষাতেই এখন রয়েছেন সকলে। ,েই ম্যাচে অবশ্য কলকাতা নাইট রাইডার্স জিততে পারে কিনা তা তো সময়ই বলবে।
শেষ ম্যাচে রকাজস্থান ্রয়্যালসের সকাছে হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেখানে অবশ্য খুব একটা ভাল পারফর্ম্যান্স দেখাতে পারেননি রিঙ্কু সিং। কিন্ত তাঁর আগের ম্যাচেই রিঙ্কুর হাত ধরে ্মযাচ জিতে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এই তারকা ক্রিকেটারের প্রশংসাই এখন সকলের মুখে।