আইপিএল ২০২৩, ম্যাচ ৪৭ঃ সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স, পিচ রিপোর্ট ও হেড টু হেড
আপডেট করা - May 3, 2023 9:07 pm

আইপিএলের প্লে অফেরক কিঞ্চিত আসা বাঁচি্য়ে রাখতে হলেও এই ম্যাচ দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার সানরািজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। শেষ ম্যাচে হেরে নিজেদের রাস্তাটা খানিকটা কঠিন করে ফেলেছে কলকাতার নাইট বাহিনী। একইসঙ্গে এই ্ময়াচ তাদের কাছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বদলার ম্যাচও। যদিও শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। বৃহস্পতিবার জয় পাওয়ার লক্ষ্যেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স।
গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুরন্ত পারফর্মযান্স প্রদর্শন করেছিলেন রহমনুল্লাহ গুরবাজ। যদিও শেষরক্ষা করতে পারেনি কলকাতারক নাইট বাহিনী। গুজরাত টাইটান্সের কাছে সেই ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হয়েছিল তাদের। অন্যদিকে গত ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদ জয়ে ফিরেছে। কলকাতা নাইট রাইডজার্সের বিরুদ্ধে েই ্ময়াচে যে তারা জয়ার দারা অব্যহত রাখতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না। সেই মতোই প্রস্তুতিও চলছে তাদের। সেইসঙ্গে প্রথম লেগের ম্যাচে ককাতা নাইট রাইডার্সকে হারানোর অভিজ্ঞতাটাও তাদের বাড়তি অক্সিজেন যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ শিবির দুর্ধর্ষ ব্যাটিং পারফরম্যান্স সপ্রদর্শন করেছিলেন। হ্যারি ব্রুক ফর্মে রয়েছেন। গত ম্যাচতেকেই রানে ফিরেছেন এডেন মার্করাম। সেখানে যে তারা কলকাতা নাইট রাইডার্সের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। যদিো কলকাতা নাইট রাইডার্সও পাল্টা লড়াই করার জন্য প্রস্তুত রয়েছে। গত ম্যাচে অবশ্য নাইট রাইডার্সের হয়ে খেলতে পারেননি জেসন রয়। এই ্মযাচে তাঁকে পাওয়া যাবে কিনা তা নিয়েও একটা জল্পনা রয়েছে। সেইসঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের ঘরের মাঠের পিচের দিকেও নজর রয়েছে সকলের।
পিচ কন্ডিশন
এই মাঠে শেষ ম্যাচ কিন্তু যথেষ্ট হাই স্কোরিংই হয়েছিল। মনে করা হচ্ছে এদিন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচেও েই পিচে হতে পারে বড় রান। যদিও শোনাযাচ্ছে এই পিচে পেসারদের স্লোয়ার ডেলিভারি অনেক বেশী সুবিধা তুলতে পারবে। সেইসঙ্গে স্পিনাররাও যথেষ্ট সুবিধা তুলতে পারবে এই পিচ থেকে। যে দল টস জিতবে এই পিচে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্তের পথেই হাঁটতে পারে।
সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স হেড টু হেড
ম্যাচ – ২৪। সানরাইজার্স হায়দরাবাদ – ৯। কলকাতা নাইট রাইডার্স – ১৫
এবারের আইপিএলে প্রথম সাক্ষাতে কলকাাতা নাইট রাইডার্স হেরেছিল সানরাইজার্স হায়দরাবাদের কাছে। হায়দরাবাদের ঘরের মাঠে সেই বদলা কলকাতা নাইট রাইডার্স নিতে পারে কিনা সেটাই এখন দেখার।