আইপিএলের ১০০০তম ম্যাচে খালি হাতেই মাঠ ছাড়লেন বার্থডে বয় রোহিত শর্মা
আপডেট করা - Apr 30, 2023 11:04 pm

গতবারের পর এবারও যে আইপিএলে রোহিত শর্মার সময়টা খুব একটা ভাল যাচ্ছে তা কিন্তু নয়। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ বাদ দিলে রোহিত শর্মার ব্যাটে কিন্তু েবার বড় রানের ঝলক নেই। রবিবারের ম্যাচ রোহিত শর্মার কাছে ছিল বিশেষ একটা দিন। এদিনই ৩৬ বছরে পা দিলেন রোহিত শর্ম। সেইসঙ্গে াইপিএলের ১০০০ তমম্যাচে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেখানেই রোহিত শর্মার ব্যাট থেকে বড় রানের প্রত্যাশায় ছিলেন সকেলে। কিন্তু রোহিত ভক্তরা হতাশা ছাড়া আর কিছুই পেলেন না এদিন। মাত্র জীবনের এমন স্মরণীয় দিনে মাত্র ৩ রানেই সাজঘরে ফিরতে হল রোহিত শর্মাকে।
এবারের আইপিএলেও মুম্বই ইন্ডিয়ান্স য়ে শুরুটা খুব একটা ভাল করতে পেরেছিল তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে এগদিন আবার ইপিএলের ১০০০ তম ম্যাচ। সেই ম্যাচ ঘি্রে আইপিএলের মঞ্চে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। একইসহ্গে এই দিনটাই আবার ছিল মুম্বহই ইন্ডিয়ান্স অধিনায়কের জন্মদিনও। সবকিছু মিলিয়ে এই রবিবারটাযে রোহিত শর্মার কাছে অত্যন্ত বিশেষ ছিল তা বলার অপেক্ষা রাখে না। সেইসহ্গে রোহিত অনুরাগীদের প্রত্যাশার পারদও চড়তে শুরু করেছি তাঁকে ঘিরে। কিন্তু শুরুতেই ছন্দপতন। জন্মদিনে ব্যাট হাতে ব্যর্থ হয়েই সাজঘরে ফিরতে হয়েছিল রোহিত শর্মাকে।
৫ বল খেলে ৩ রান করেই সাজঘরে ফিরতে হয়েছে রোহিত শর্মাকে
আইপিএলের মঞ্চে সন্দীপ শর্মার বিরুদ্ধে কখনোই বাল পারফর্ম্যান্স দেখাতে পারেননি রোহিত শর্মা। এদি্নও সেই চিত্রটা বদলালো না। সেই সন্দীরপ শর্মার কাছেই আটকে য়েতে হল রোহিত শর্মাকে। রাজস্থান রয়্যালসের রানের পাহাড়ের বিরুদ্ধে ব্যাটিং করতে নেমে প্রথম ওবারেই সাজঘরের রাস্তায় ফিরতে হয়রোহিত শর্মাকে। মাত্র ৩ রানেই সাজঘরে ফেরেন তিনি। আর তাতেই একরাশ হতাশা রোহিত অনুরাগীদের মধ্যে। প্রিয়ক্রিকেটারের জন্মদিনে তাঁর ব্যাট থেকেই বড় রানের ইনিংস দেখতে চেয়েছিলেন সকলে।
এদিন রোহিত শর্মার জন্মদিন ঘিরে তাঁর ভক্তমহলে ছিল সাজোসাজো রব। হায়টদরাবাদে রোহিত শর্মার ৩৬ ফুট পোস্টার উন্মোচন েকরেন তাঁর ভক্তরা। শুধু তাই নয় এদিন ম্যাচ শুরু হওয়ার আগে ড্রেসিংরুমে বিশেষভাবে রোহিত শর্মার জন্মদিন সেলিব্রেশন করেন সতীর্থরা। কিন্তু রোহিত শর্মার পারফরম্যান্স সকলকে খুশি করতে পারল না তা বলাই চলে।
টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থান রয়্যালস। সেখানেই যশস্বী জয়সওয়ালের ব্যাটে এদিন ছিল রানের ঝড়। সেইসঙ্গে আইপিেলের মঞ্চে প্রথম সেঞ্চুরীও পেয়েছেন তিনি। সেই রানে ভর করেই শেষপর্যন্ত ২১২ রানে পৌঁছেছিল রাজস্থান রয়্যালস। এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মার ব্যাট থেকেও রানের ঝড়ের অপেক্ষায় ছিলেন সকলে। কিন্তু শেষরক্ষা হয়নি। একরাশ হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় রোহিত শর্মাকে।