আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ কোহলি, আঘাত করলেন বাউন্ডারির দড়িতে
আপডেট করা - Dec 3, 2021 3:45 pm

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে জন্য ভারত ও নিউজিল্যান্ড একে অপরের মুখোমুখি হয়েছে। ভারত তাদের প্রথম একাদশে মোট তিনটি পরিবর্তন করেছে। চোটের কারণে বাদ গেছেন অজিঙ্কা রাহানে, ইশান্ত শর্মা এবং রবীন্দ্র জাদেজা। তাঁদের জায়গায় যথাক্রমে বিরাট কোহলি, মোহাম্মদ সিরাজ এবং জয়ন্ত যাদব এসেছেন। এরই মধ্যে আউটের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ক্ষুব্ধ কোহলি একটি চাঞ্চল্যকর কাজ করে ফেলেছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিশ্রামে থাকা বিরাট কোহলিকে দ্বিতীয় টেস্টে বড় রান করতে দেখার ব্যাপারে দর্শকরা প্রত্যাশী ছিল। তবে তাঁর ইনিংসের মাত্র চতুর্থ বলে তিনি যেভবে আউট হয়েছেন তাতে অনেকেরই ভ্রূ কুঁচকেছে। চেতেশ্বর পূজারা অ্যাজাজ প্যাটেলের বলে শূন্য রানে বোল্ড আইট হওয়ার পর কোহলি চার নম্বরে ব্যাট করতে নামেন।
নিউজিল্যান্ডের হয়ে সেরা বোলিং করেছেন আজাজ প্যাটেল। প্রথম সেশন ভিজে আউটফিল্ডের কারণে বাতিল হয়ে যাওয়ার পর দ্বিতীয় সেশনে তাঁকে সামলাতে ভারতের ব্যাটাররা হিমশিম খেলেন। প্রথমে ৪৪ রানে সেট হয়ে যাওয়া ওপেনার শুবমান গিলকে আউট করেন। তারপরেই ড্রেসিংরুমে ফেরত পাঠান পূজারাকে।
বিতর্কিত সিদ্ধান্তে ক্ষুব্ধ কোহলি
কিন্তু নেটিজেনদের যে বিষয়টি নজর কেড়েছে তা হল ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়কের উইকেট। পূজারাকে ওই একই ওভারে আউট করার পর, ওভারের শেষ বল বিরাটের প্যাডে লাগে। আম্পায়ারের কাছে নিউজিল্যান্ড আবেদন করলে তিনি আউট দেন। তখনই ব্যাটার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য রিভিউ চান। রিপ্লের ভিজ্যুয়ালে দেখা যায় ফ্রন্ট ফুটে বলটি খেলার সময় বলের সঙ্গে প্যাডের সংস্পর্শ হয়। তবে স্পষ্ট বোঝা যাচ্ছিল না আগে ব্যাট লেগেছে, নাকি আগে প্যাড লেগেছে।
রিপ্লেতে একটি স্পাইক দেখা গেলেও সেই স্পাইকটি প্যাডে বল লাগার নাকি ব্যাটে বল লাগার। সেই নিয়ে কোন নিশ্চিত ফুটেজ পাওয়া যাচ্ছিল না। কোনো চূড়ান্ত প্রমাণ না পাওয়ায় এবং বল ট্র্যাকিংয়ে বল স্টাম্পে আঘাত করায় মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই অপরিবর্তিত রাখেন তৃতীয় আম্পায়ার। ফলে কোহলিকেও শূণ্য রানেই প্যাভিলিয়নের পথ ধরতে হয়।
এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই ক্রিকেট দর্শকরা ভালো চোখে দেখেননি। বিরাটও স্পষ্টত ক্রুদ্ধ হয়েছেন। তিনি প্রথমে আম্পায়ারের সাথে কথা বলার চেষ্টা করেন এবং তারপর ড্রেসিংরুমের উদ্দেশে হাঁটা শুরু করেন। কোহলি প্যাভিলিয়নে যাওয়ার পথে বাউন্ডারির দড়িতে ব্যাট দিয়ে আঘাত করেন, ফলে স্পষ্ট বোঝা গেছে আম্পায়ারের সিদ্ধান্তে তিনি হতাশ এবং নিজের হতাশা লুকনোর কোন চেষ্টাও করেননি।
হতাশ কোহলির প্রতিক্রিয়ার ভিডিও
Ek do ek do UMPIRE KO FEK DO!
Wankhede has gone wild after Kohli has got out 💔💔💔
Watch the entire reaction here…#INDvsNZ pic.twitter.com/8AfEbnnEcD
— Vinesh Prabhu (@vlp1994) December 3, 2021