চোটের জন্য গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নেই জেসন রয়, তাঁর পরিবর্তে দলে এসেছেন রহমনুল্লাহ গুরবাজ
আপডেট করা - Apr 29, 2023 4:06 pm

চার ম্যাচ হারের পর সদ্য গত ম্যাচে জয়ের রাস্তায় ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। শনিবার ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই ম্যাচে নামার আগেই বড়সড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। কোমড়ের সমস্যার জেরে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দলে নেই জেসন রয়। তাঁর পরিবর্তে প্রায় তিন ম্যাচ পর কলকাতা নাইট রাইডার্স সিবিরে ফিরলেন আপঘান তারকা ব্যাটার রহমনুল্লাহ গুরবাজ।
কলকাতা নাইট রাইডার্সের েেহয়ে েখনও পর্যন্ত মাত্র তিনটি ম্যাচ খেলেছেন জেসন রয়। তিনটি ম্যাচেই তাঁর ব্যাটে দেখা গিয়েছে রানের ঝলক। প্রথম ম্যচে না পারলেো, পরকপর দুই ম্যাচেই জেসন রয়ের ব্যাটে দেখা গিয়েছিল অর্ধশতরান। শেষ ম্যাচেও ঝোড়ো অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন এই তারকা ক্রিকেটার। শেষ ম্যাচে ২৯ বলে ৫৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এদিন হুজরাত টাইটান্সের বিরুদ্ধেও কলকাতা নাইট রাইডার্সের পরিসকল্পনার অঙ্গ যে তিনি ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু শেষ মুহূর্তে তাঁকে ছাড়াই নামতে হচ্ছে কলতাতা নাইট রািডার্স ব্রিগেডকে।
নাইট রাইডার্সের হয়ে ৩ ম্যাচ খেলে ১৬০ রান করেছেন জেসন রয়
এবারের আইপিএলে এখনও পর্যন্ত মাত্র তিনটি ম্যাচ খেলেছেন জেসন রয়। সেখানেই জোড়া অর্ধশতরানের সঙ্গে ১৬০ রান করে ফেলেছেন এই তারকা ব্রিটিশ ক্রিকেটার। এদিনের ম্যাচেও ওপেনিংয়ে তাংকে দেখার প্রত্যাশাতেই ছিলেন সকলে। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানেই শেষপর্যন্ত কোমড়ের সমস্যার জন্য তাঁকে িবশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নািট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। তাংর পরিবর্তে নাইট রাইডারক্সের প্রতম একাদশে আসা রহমনুল্লাহ গুরবাজ সেই বিধ্বংসী পারফরম্যান্স দেখাতে পারেন কিনা তা তো সময়ই বলবে।
টসের সময়ই জেসন রয়ের না খেলার কথা জানিয়েছিলেন নীতিশ রানা। সেই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “এদিন আমরা প্রথমে ব্যাটিং করব। কারণ এই ম্যাচে ডিএলএস পদ্ধতি একটা বড়সড় ফ্যাক্টর হতে চলেছে। যদিও আমরা প্রথমে ব্যাটিংয়ের সুযোগই পেয়েছি। এখনও বেশ কিছু জায়গা রয়েছে যেখানে আমাদের অনেক উন্নতি সাধন করতে হবে। যদিও এদিন আমাদের কয়েকটি পরিবর্তন করতেই হয়েছে। জেসন রয়ের কোমড়ে সমস্যা রয়েছে। সেই জন্যই এই ম্যাচে দলে এসেছেন রহমনুল্লাহ গুরবাজ। উমেশ যাদবের পরিবর্তে এসেছেন হর্ষিত রানা”।
এবারের আইপিেলে সাকিব া হাসানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু প্রতিযোগিতা শুরু হওয়ার সঙ্গেই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। সেই জায়গাতেই এবারের আইপিএলে কলকাত নাইট রাইডার্স নিয়েছিল জেসন রয়কে। সুযোগ পাওয়ার পর থেকেই ভাল পারফরম্যান্স দেখানো শুরু করেছেন তিনি।