২০ বলে অর্ধশতরান করে এবারের আইপিএলে নতুন নজির শিবম দুবের

Shibam Dube
Shibam Dube. ( photo source: BCCI/IPL )

আইপিএলে চেন্নাই সুুপার কিংসের হয়ে প্রতি ম্যাচেউ অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন শিবম দুবে। রবিবার ইডেন গার্ডেন্সেও তার অন্যথা হল না। ইডেনে কলকাতা নািট রাইডার্সের বিরুদ্ধে নেমেছিল চেন্নাই সুপার কিংস। সেখানেই ফের একবার ব্যাট হাতে জ্বলে উঠলেন সিবম দুবে। একইসঙ্গে এবারের আইপিেলে নতুন এক নজিরও গড়ে ফেললেন তিনি। আর তাতেই আপ্লুত সকলে। চলতি আইপিএলে তৃতীয় দ্রুততম অর্ধশতরান করার নজির গড়লেন শিবম দুবে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সেই সেই রেকর্ড গড়লেন তিনি।

ইডেনের বাইশগজে এদিন শুধুই ছিল চেন্নাই সুপার কিংসের দাপট। ব্যাট  হাতে প্রথম থেকেই সুপার কিংস ব্যাটারদের ব্যাটে ছিল  ছয় ও চারের বন্যা। সেই তালিকাতেই নিজের নামও উজ্জবল করে রাখলেন শিবম দুবে। ইডেন গার্ডেন্সেই এবারের আইপিএলে যুগ্মভাবে তৃতীয় দ্রুততম অর্ধশতরান করার নজির গড়লেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২০ বলে অর্ধশতরানের ইঅনিস খেলেছিলেন এই তরুণ ক্রিকেটার। এবারের আইঅপিএলে প্রতি ম্যাচেই চেন্নাই সুপার কিংসের হয়ে অসাধাপণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২১ বলে ৫১ রান করেছেন শিবম দুবে

তার আগে আইপিএলের মঞ্চে ২০ বলে অর্ধশতরান করার রেকর্ড ছিল শার্দূল ঠাকুর ও জস বাটলারের। এদিন সেই শার্দূল ঠাকুরের দলের বিরুদ্ধেই নেমেছিলেন শিবম দুবে। সেখানেই তাঁর হাত থেকেও ইডেন গার্ডেন্সে উঠল রানের ঝড়। কলকাতায় এখনও পর্যন্ত কালবৈশাখী দেখা যায়নি। রবিবার ইডেন গার্ডেন্সে সেই ঝড়ই উঠল। তবে শহরে নয়, ইডেনের বাইশগজেই উঠল সেই ঝড়। সেখানে সকলে যেমন দেখলেন অজিঙ্ক রাহানের দুর্ধর্ষ পারফরম্যান্স ।সেখানেই দেখা গেল শিবম দুবেরও বিধ্বংসী ইনিংস। মাত্র ২০ বলেই অর্ধশতরান করে ফেললেন তিনি। আর এবারের াইপিেলে নতুন নজির গড়লেন তিনি।

ডেভন কনওয়ে সাজঘরে ফেরার পরই এদিম মাঠে এসেছিলেন শিবম দুবে। সেই  সময় ক্রিজে ছিলেন অজিঙ্ক রাহানে। চেন্নাই সুপার কিংসের বড় রানের পৌঁছনোর লক্ষ্যে অজিঙ্ক রাহানেকে যোগ্য সঙ্গত দিলেন তিনি। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে। এদিন ২১ বলে ৫০ রানের ইনিংস খেলেই সাজঘরে ফিরেছিলেন শিবম দুবে। সেইুকু সময়েই ইডেনের বাইশগজে ঝড় তুলে দিয়েছিলেন শিবম দুবে। তাঁর ব্যাটেও চিল চার ও ছয়ের বন্যা। এদিন শিবম দুবের গোটা ইনিংস জুড়ে রয়েছে  ২টো  চার এহং ৫টি ওভার বাউন্ডারি। আর শিবম দুবের মুকুটে নয়া পালক উঠেছে।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআর অধিনায়ক। আর সেই সিদ্ধান্ত যে চূড়ান্ত ভুল ছিল তা চেন্নাই সুপার কিংস শুরু থেকেই বুঝিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। এই পারফরম্যান্স শেষপর্যন্ত তিনি ধরে রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp