নাইট ব্যাটারদের খারাপ পারফরম্যান্সে ব্যর্থ হল বোলারদের লড়াই, প্রথম জয় দিল্লি ক্যাপিটালসের

David Warner
David Warner. ( Image Source: IPL )

কেকেআর বনাম সৌরভ লড়াইয়ে শেষহাসিটা প্রাক্তন নাইট অধিনায়কের মুখেই ফুটল। ব্যাটারদের চূড়ান্ত ব্যর্থতায় দিল্লি ক্যাপিটালসের কাছে বিশ্রী হার কলকাতা নাইট রাইডার্সের। সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রিকি পন্টিংয়ের নুিখুঁত পরিকল্পনাকে এদিন বাস্তবায়িত করলেন ডেভিড ওয়ার্নার। দিল্লি ক্যাপিটালসের জয়ে ফেরার ম্যাচেই এবারের আইপিএলে হারের হ্যাটট্রিকও করল কলকাতার নাইট বাহিনী। এই জয় দিল্লি ক্যাপিটালস শিবিরে তো বটেই, সেইসঙ্গে সৌরভদের মনেও যে খানিকটা স্বস্তি ফেরাল তা বলার অপেক্ষা রাখে না। টানা সমালোচনার পর এই জয় তাদের জন্য অস্কিজেন যোগাল। ৪ উইকেটে জিতল দিল্লি ক্যাপিটালস।

গত দুই ম্যাচে লড়াই করেও কলকাতা নাইট রাইডার্স হেরে গিয়েছিল। এদিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগে শক্তিশালী ব্যাটিং লাইনআপই সাজানোর পরিকল্পনা করেছিলেন নাইট কোচ। কিন্তু শেষরক্ষা হয়নি। বরং দিল্লি ক্যাপিটালসের বোলিং লাইনআপের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল কলকা্তা নাইট রাইডার্সের ব্যাটিং লাইনআপ। সেই সময়ই যে ম্যাচের ভবিষ্যত নিশ্চিত হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। যদিও নাইট বোলাররা একটা শেষ চেষ্টা করেছিলেন, কিন্তু এই ম্যাচ জেতার জন্য তা যথেষ্ট ছিল না।

দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে হারের হ্যাটট্রিক কলকাতা নাইট রাইডার্সের

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভি্ড ওয়ার্নার। নাইট রাইডার্স শিবিরে এদিনই প্রথমবার খেলানো হয়েছিল জেসন রয়, লিটন দাসদের। কিন্তু দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নাইটদের সমস্ত পরিকল্পনাি এদিন ভেস্তে গিয়েছিল। শুরু থেকেই নাইচ ব্যাটিং লাইনআপে ধস নেমেছিল। জেসন রয় একদিকে থাকলেও, লিটন দাস, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানাদের মতো ক্রিকেটাররা সাজঘরের রাস্তা ধরেছিলেন।  তা্রা কেউই ১০ রানের গন্ডী টপকাতে পারেননি।

মনদীপ সিংকে এদিন সুযোগ দেওয়া হলেও, ত কাজে লাগাতে পারেননি তিনি। নাইটদের এবারের তারকা ক্রিকেটার রিঙ্কু সিংও ব্যর্থ হয়েই সাজঘরে ফিরেছিলেন। ৬৪ রানের মধ্যে ৫ উইকেট চলে য়াওয়ার পরই চিত্রটা পরিস্কার হতে শুরু করেছিল। যদিও জেসন রয় এবং আন্দ্রে রাসেলের পার্টনারশিপ একটা আশা জাগাচ্ছিল। কিন্তু সেই সময়ই জেসন রয় থামেন ৪৩ রানে। নাইট রাইডার্স ১০০ রান পার করতে পারবে কিনা একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল। যদিও শেষপর্যন্ত আন্দ্রে রাসেলের হাত ধরে এদিন নাইট রাইডার্সের রান ১২৭-এ পৌঁছে দেন আন্দ্রে রাসেল।

কম রানের লক্ষ্য হলেও ডেভিড ওয়ার্নার কিন্তু এদিনও যথেষ্ট সাবধানী ছিলেন। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নারের পাওয়ার প্লের আক্রমণাত্মক ইনিংসটাই দিল্লি ক্যাপিটালসকে অনেকটা এগিয়ে দিয়েছিল। কিন্তু কোটলার পিচের স্পিনিং ট্র্যাক কিন্তু দিল্লি ক্যাপিটালসের জয়টা খুব একটা সহজে আসতে দেয়নি। ডেভিড ওয়া্র্নার অর্ধশকতরান করলেও নাইট স্পিনাররাও কিন্তু চাপটা ক্রমশ বাড়িয়ে যাচ্ছিল দিল্লি ক্যাপিটালসের ওপর। ওয়ার্নার ৫৭ রানে ফেরার পরই যেন ফের বদলে গিয়েছি্ল চিত্রটা।

পরপর উইকেট খুইয়ে দিল্লি ক্যাপিটালসও শেষের দিকে বেশ চাপে পড়ে গিয়েছিল। মনীশ পান্ডে, মিচেল মার্শ এবং ফিল সল্টরা এদিনও ব্যর্থ হয়েছিল। ম্যাচ গড়ায় শেষ ওভার পর্যন্ত। সেখানে অক্ষর পটেলের হাত ধরেই এবারের প্রথম জয়টা তুলে নিল দিল্লি ক্যাপিটালস।

close whatsapp