পঞ্জাবের বিরুদ্ধে অর্ধশতরানের পাশাপাশি ডুপ্লেসির সঙ্গে ১৩৭ রানের পার্টনারশিপ বিরাট কোহলির
আপডেট করা - Apr 20, 2023 5:27 pm

আইপিএলের মঞ্চে দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন বিরাট কোহলি। গতবারের আইপিএলে বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে নানান সমালোচনা শুরু হয়েছিল। তিনিি বরাবরি জবাবটা মাঠে দিতে পছন্দ করেন। এবারের আইপিেলের সুরু থেকেই বিধ্বংসী মেজাজে রয়েছেন বিরাট কোহলি। সেইসঙ্গে তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে গিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডুপ্লেসি। আইপিএলের মঞ্চে ফের একবার অর্ধশতরান করলেন বিরাট কোহলি। সেইসঙ্গেই ফাফ ডুপ্লেসির সঙ্গে গড়লেন ১৩৭ রানের অসাধারণ পার্টনারশিপও।
এবারের আইপিএলে পাঁচটি ম্যাচ খেলে চারটিতেই অর্ধশতরান করেছেন বিরাট কোহলি। বৃহস্পতিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখানেই এদিন পঞ্জাব কিংসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হয়ে মাঠে নেমেছিলেন বিরাট কোহলি। ফাপ ডুপ্লেসি এদিন ইমপ্যাক্ট ক্রিকেটার হয়েছে বলেই নেতৃত্বের বার উটেছিল বিরাট কোহলির কাঁধে। সেখানেও ফের বিরাট কোহলির ব্যাটে রানের ঝলক। ফাফ ডুপ্লেসির সঙ্গে জুটি বেধে ফের একবার দাপট দেখালেন বিরাট কোহলি।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪৭ বলে ৫৯ রান করেছেন বিরাট কোহলি।
এবারের আইপিএলে অন্যত বড় পার্টনারসিপও তৈরি করেছেন তারা। ফাফ ডুপ্লেসির সঙ্গে এদিন ১৩৭ রানের পার্টনারশিপ তৈরি করেছিলেন বিরাট কোহলি। যদিও এই ম্যাচে ৫৯ রানেই থামতে হয়েছিল তাঁকে। টস জিতে এদিন প্রথমে বোলিং.ের সিদ্ধান্ত নিয়েছিলেন পঞ্জাব কিংস অধিনা.ক স্যাম কারান। সেই থেকেই পঞ্জাবের বোলারদের বিরুদ্ধে দাপট দেখানো শুরু করেছিলেন বিরাট কোহলি ও ফাপ ডুপ্লেসি। ,সেখানেই এবারের আইপিএলে চতুর্থ অর্ধশতরানের মালিক হয় বিরাট কোহলি। সেইসঙ্গে তাঁকে যোগ্য সঙ্গত দেন ফাফ ডুপ্লেসিও।
☑️ 36th Fifty as RCB Captain
☑️ 48th Fifty in IPL
☑️ 4th Fifty this seasonCaptain Kohli 🫡#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 #PBKSvRCB @imVkohli pic.twitter.com/VTbZRRRtLZ
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 20, 2023
এদিন প়্জাব কিংসের বিরুদ্ধে ৪৭ েবলে ৫৯ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। যদিও শেষপর্যন্ত হরপ্রীত ব্রারের কাছে থামতেই হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। কিন্তু বিরাট কোহলির ব্যাটেও ছিল এদিল বড় রানের ঝলক। বিরাট কোহলির ৪৭ েবলে ৫৯ রানের ইনিংসটি সাজানো রয়েছে ৫টি চার ও ১টি ওভার বাউন্ডারি দিয়ে। সেইসঙ্গে পঞ্জাব কিংসের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন ফাফ ডুপ্লেসিও।
বিরাট কোহলি যখন সাজঘরে ফেরেন সেই সময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রান ১৩৭। সেখান থেকেই রান এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিলেন ফাফ ডুপ্লেসি। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৮৪ রানের ইনিংস খেলেছেন ফাফ ডুপ্লেসি। সেখানেই ডুপ্লেসির ইনিংস জুড়ে রয়েছে ৫টি থয় ও ৫টি চার। এই ধারাই আগামী ম্যাচেও ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।