আইপিএল ২০২৩ঃ দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স – অরুণ জেটলি স্টেডিয়ামের রেকর্ড, পরিসংখ্যান ও পিচ রিপোর্ট

Arun Jaitley Stadium
Arun Jaitley Stadium. (Photo Source: Twitter/IPL)

২০ এপ্রিল, বৃহস্পতিবার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ২৮ তম ম্যাচে দিল্লি ক্যাপিটালস (ডিসি) এবং কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচটি ডিসির ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আইপিএলে ডিসি এবং কেকেআর এখনও অবধি ৩২ বার একে অপরের মুখোমুখি হয়েছে, যার মধ্যে ১৬টি ম্যাচে জিতেছে কেকেআর এবং ১৫টি ম্যাচে জিতেছে ডিসি। একটি ম্যাচে বৃষ্টির কারণে কোনো ফলাফল পাওয়া যায়নি।

পিচ কন্ডিশন

অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাটাররা বোলারদের তুলনায় অনেক বেশি সুবিধা পাবেন। এই পিচে বোলারদের পক্ষে ব্যাটারদের আটকানো খুবই কঠিন। এখানে ২০০-র কাছাকাছি বা তারও বেশি রান হতে পারে। টসজয়ী দল প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারেন।

অরুণ জেটলি স্টেডিয়ামের রেকর্ড ও পরিসংখ্যান

অরুণ জেটলি স্টেডিয়ামে এখনও অবধি ৭৯টি আইপিএল ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে প্ৰথম ইনিংসে ব্যাটিং করা দল জিতেছে ৩৫ বার এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল জিতেছে ৪৩ বার। একটি ম্যাচের কোনো ফলাফল পাওয়া যায়নি। এই মাঠে ৭৯টি ম্যাচে মোট ২৪,৮০৭ রান উঠেছে। এই পিচে প্ৰথম ইনিংসে রানের গড় হল ১৬৪.৭ এবং দ্বিতীয় ইনিংসে রানের গড় হল ১৪৯.৩।

এই মাঠের সর্বোচ্চ রান হল ২৩১। ২০১১ সালের মরসুমে কিংস XI পাঞ্জাবের (বর্তমানে পাঞ্জাব কিংস) বিরুদ্ধে দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) এই রানটি করেছিল। এই স্টেডিয়ামের সর্বনিম্ন রান হল ৬৬। ২০১৭ সালের মরসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) বিরুদ্ধে দিল্লি ডেয়ারডেভিলস এই রানটি করেছিল।

এই মাঠের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান হলেন বীরেন্দ্র সেহওয়াগ। তিনি এখানে ৩৩টি ম্যাচ খেলে ৯৩৩ রান করেছেন। এই মাঠে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেছেন ক্রিস গেইল। তিনি দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ২০১২ সালের মরসুমে ৬২ বলে অপরাজিত ১২৮ রান করেছিলেন। অরুণ জেটলি স্টেডিয়ামে সবথেকে বেশি উইকেট নিয়েছেন অমিত মিশ্র। তিনি এই মাঠে ৪৫টি ম্যাচ খেলে ৫৮টি উইকেট নিয়েছেন। এই স্টেডিয়ামে একটি ম্যাচের হিসেবে সেরা বোলিং পরিসংখ্যান হল ১৩/৫। ২০১১ সালের মরসুমে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে এই রেকর্ড করেছিলেন লাসিথ মালিঙ্গা।

এই মুহূর্তে পয়েন্ট তালিকায় সবার শেষে রয়েছে দিল্লি ক্যাপিটালস। তারা এখনও অবধি একটিও ম্যাচ জিততে পারেনি। অন্যদিকে, এই মুহূর্তে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচের ফলাফল কি হয় সেটাই এখন দেখার বিষয়।

 

close whatsapp