আইপিএল ২০২৩, ম্যাচ ২৪: আরসিবি বনাম সিএসকে, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

আরসিবির হয়ে আইপিএল অভিষেকে দুর্দান্ত বোলিং করায় বিজয়কুমার ভাইসাখের দিকে নজর থাকবে

Royal Challengers Bangalore
Royal Challengers Bangalore. (Photo Source: IPL/BCCI)

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এক চিত্তাকর্ষক জয়ের পরে ফাফ ডু প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩-এর আসন্ন ম্যাচে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর মোকাবিলা করবে। দক্ষিণ-ভারতীয় ডার্বি হিসাবে পরিচিত এই ম্যাচে সুপার কিংস ষাট শতাংশের বেশী ম্যাচ জিতে দাপট দেখিয়েছে।

আরসিবি তাদের আগের ম্যাচে ভালো ছন্দে ছিল এবং দিল্লি ক্যাপিটালসকে ২৩ রানে হারিয়ে মরসুমের দ্বিতীয় জয় অর্জন করেছিল। হাফ সেঞ্চুরি করে বিরাট কোহলি ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন। পেসার বিজয়কুমার ভাইসাখ আইপিএল অভিষেকে ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন।

এমএস ধোনির নেতৃত্বাধীন সিএসকে তাদের আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে শেষ ওভার অবধি লড়াই করেও ৩ রানে হেরেছে। ১৭ বলে ৩২* করে এমএস ধোনি তাঁর পুরনো মেজাজের ব্যাটিং প্রর্দশন করেছিলেন। রবীন্দ্র জাডেজা বল হাতে ভালো ফর্মে আছেন।

পিচ কন্ডিশন

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের উইকেটটিকে ব্যাটারদের স্বর্গ বলে মনে করা হয়। দ্রুত আউটফিল্ড এবং বাউন্ডারির অল্প দূরত্বের কারণে বড় স্কোর ওঠে। টসজয়ী অধিনায়ক প্রথমে বোলিং করার কথা ভাবতে পারেন কারণ এখানে রান তাড়া করে ম্যাচ জয়ের সংখ্যা তুলনামূলকভাবে বেশী।

উভয় দলের কম্বিনেশন

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

ওয়ানিন্দু হাসারাঙ্গা স্কোয়াডে যোগদান করায় আরসিবির স্পিন বিভাগ শক্তিশালী হয়েছে। মিডল অর্ডারকে দৃঢ়তা দেওয়ার জন্য সুয়াশ প্রভুদেসাই ও মনোজ ভান্ডাগেকে দলে রাখা হতে পারে। আইপিএল অভিষেকে নজর কাড়া বিজয়কুমার ভাইসাখ দলের ব্যাটিংয়ের সময়ে না থাকলেও ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আসতে পারেন।

সম্ভাব্য একাদশ: ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মাহীপাল লোমরোর, সুয়াশ প্রভুদেসাই, মনোজ ভান্ডাগে, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ডেভিড উইলে/ওয়েন পার্নেল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হার্শাল প্যাটেল, মহম্মদ সিরাজ।

চেন্নাই সুপার কিংস

পেস বিভাগ শক্তিশালী করার জন্য শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে একাদশে রাখতে পারে সিএসকে। এ ছাড়া শিবম দুবের ব্যাটিং ফর্ম তেমন ভালো না হওয়ায় তাঁকে ক্রমের নীচের দিকে ঠেলে দিয়ে রবীন্দ্র জাডেজা ও এমএস ধোনি উপরে আসতে পারেন।

সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, আজিঙ্ক্যা রাহানে, মইন আলি, আম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাডেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), শিবম দুবে, মাহীষ থিকশানা, মাথিশা পাথিরানা, তুষার দেশপান্ডে।

হেড-টু-হেড

ম্যাচ – ৩০ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ১০ | চেন্নাই সুপার কিংস – ১৯ | অমীমাংসিত – ১

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০

টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ

close whatsapp