চেন্নাই সুপার কিংসের একটি ইভেন্টে রাজবর্ধন হাঙ্গারগেকারের নো বল নিয়ে মজা করলেন মহেন্দ্র সিং ধোনি

MS Dhoni
MS Dhoni. (Photo Source: Twitter/CSK)

চেন্নাই সুপার কিংসের (সিএসকে) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তার দলের তরুণ পেসার রাজবর্ধন হাঙ্গারগেকারের নো বল করা নিয়ে মজা করে বলেন যে এই ব্যাপারে কেউ কথা বলবে না। এই ঘটনাটি ঘটে সিএসকের একটি ইভেন্টে যেখানে এমএস ধোনি ছাড়াও রাজবর্ধন হাঙ্গারগেকার এবং তাদের বোলিং কোচ ডোয়েন ব্রাভো এই ইভেন্টে উপস্থিত ছিলেন।

সিএসকে তাদের সোশ্যাল মিডিয়া মাধ্যমে এই মিট অ্যান্ড গ্রিট ইভেন্টের একটি ভিডিও শেয়ার করেছে যেখানে তাদের দলের অধিনায়ককে এই প্রতিভাবান পেসারকে নিয়ে মজা করতে দেখা যায়। এমএস ধোনি প্রথমে বলেন যে রাজবর্ধন হাঙ্গারগেকার তৈরি হওয়ার জন্য সবথেকে বেশি সময় নিয়েছিল। তারপর তিনি হাঙ্গারগেকারকে জিজ্ঞেস করেন যে এটি তার প্ৰথম মিট অ্যান্ড ইভেন্ট কিনা? এর উত্তরে হাঙ্গারগেকার মাথা নাড়িয়ে হ্যাঁ বলেন।

এরপর রাজবর্ধন বলেন যে তিনি এখানে এসে খুব খুশি হয়েছেন। তারপর তিনি বলেন যে তারা যতটা সম্ভব মজা করার চেষ্টা করবেন যেমনটা মাহি ভাইয়া (এমএস ধোনি) বলেছেন। তার বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ধোনি বলেন যে তিনি বলতে চাইছিলেন যে কেউ তার নো-বলগুলি নিয়ে কথা বলবেন না।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজবর্ধন হাঙ্গারগেকার আইপিএল ২০২৩-এ এখনও পর্যন্ত ২টি ম্যাচ মিলিয়ে ৬ ওভার বল করে ৬টি ওয়াইড বল এবং ১টি নো বল করেছেন। তিনি আইপিএলের উদ্বোধনী ম্যাচে গুজরাট টাইটান্সের (জিটি) বিরুদ্ধে একটি নো-বল এবং ৩টি ওয়াইড বল করেন এবং দ্বিতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টাসের (এলএসজি) বিরুদ্ধে ৩টি ওয়াইড বল করেন।

নিজেদের চতুর্থ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস

মুম্বাই ইন্ডিয়ান্সকে (এমআই) তাদের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৭ উইকেটে পরাজিত করে সিএসকে। সেই ম্যাচে বল হাতে রবীন্দ্র জাদেজা এবং ব্যাট হাতে অজিঙ্কা রাহানে অসাধারণ পারফরম্যান্স করেন। জাদেজা ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন এবং রাহানে ২৭ বলে ৬১ রান করেন।

এমআইয়ের বিরুদ্ধে বড় জয় পাওয়ার পর নিজেদের চতুর্থ ম্যাচে গত মরসুমের রানার্স-আপ রাজস্থান রয়্যালসের (আরআর) মুখোমুখি হবে সিএসকে। আরআর এখনও পর্যন্ত ৩টি ম্যাচ খেলে ২টি ম্যাচে জয় পেয়েছে এবং পয়েন্ট তালিকায় তারা এই মুহূর্তে প্রথম স্থানে রয়েছে। অন্যদিকে সিএসকেও এখনও পর্যন্ত ৩টি ম্যাচ খেলে ২টি ম্যাচে জয় পেয়েছে এবং তারা পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। ১২ই এপ্রিল, বুধবার এমএ চিদাম্বরম স্টেডিয়ামে এই দুই দল একে অপরের মুখোমুখি হবে।

close whatsapp