আরসিবির সতীর্থদের উদ্দেশ্যে আবেগতাড়িত বার্তা রজত পাতিদারের
আপডেট করা - Apr 5, 2023 8:53 pm

গতবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুর্ধর্ষ পারফর্ম্যান্স দেখিয়েছিলেন রজত পাতিদার। এবারের আইপিএলেও যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁর থেকে বড় পারফর্ম্যান্সের প্রত্যাশায় চিল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আইপিএলের সুরু হওয়ার আগেি বড়সড় ধাক্কা লেগেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিবিরে। গোড়ালীতে চোট পেয়ে এবারের আইপিেল থেকে ছিটকে গিয়েছেন এই তরুণ ক্রিকেটার। এবারের আইপিএলে আর তাঁর নামার সম্ভাবনা নেই। আইপিএল শুরু হওয়ার পর আবেগতাড়িত বার্তা দিয়েছেন সেই রজত পাতিদারই।
এবারের আইপিএল শুরু হওয়ার আগে থেকেই একের পর এক চোটের ধাক্কায় জেরবার হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের দলে জশ হেজেলউড থাকলেও তিনি এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে নামার জন্য প্রস্তুত নন। তেমনই এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে থেকে ছিটকে গিয়েছেমন রজত পাতিদার। শোনাযাচ্ছিল এবারের আইপিএলের দ্বিতীয় পর্বে খেলতে পারেন তিনি। কিন্তু তা যে কার্যত অসম্ভব তা কয়েকদিন আগেই স্পষ্ট হয়ে গিয়েছে। সেজন্যই এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন রজত পতিদার।
গত মরসুমে রয়্যাল চ্যালেঞ্জা্র্স বেঙ্গালুরুর হয়ে ৩৩৩ রান করেছিলেন রজত পাতিদার
পায়ের গোড়ালীতে চোট পেয়েছিলেন তিনি। যদিও গতবার আইপিএলের মঞ্চে এই রজত পাতিদারের পারফর্ম্যান্স ছিল অসাধারণ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাত্র আটটি ম্যাচ খেলেছিলেন তিনি। সেখানেই ৩৩৩ রান করেছিলেন রকজত পাতিদার। সেইসঙ্গে তাঁর ব্যাটে ছিল জোড়া অর্ধসথরান এবং একটি সেঞ্চুরীও। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখানেই প্রথমবার আইপিএল কেরিয়ারে সেঞ্চুরী পেয়েছিলেন রজত পাতিদার। কিন্তু আরসিবির হয়ে এবার নামতে পারবেন না তিনি। সেই আফসোসটাই ঝড়ে পড়ল রজত পাতিদারের বার্তা থেকে।
সোশ্যাল মিডিয়ায় সেই আবেগতাড়িত বার্তাই দিয়েছেন রজত পাতিদার। তিনি লিখেছেন সেখানে, “চিন্নাস্বামী স্টেডিয়ামে আমি রেড অ্যান্ড গোল্ড আর্মিক সবসময় মিস করব। যদিও এটা কোনও ব্যপারই নয়। আমি যেখানেই থাকিনা কেন সবসময়ই তোমাদের সমর্থন করে যাব”।
এবারের আইপিএলে শুরুটা বেশ ভালভাবেই করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ম্যাচেই রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফর্ম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিরা। তাদের হাত ধরেই মুমবই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বিরাট জয় তুলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামতে চলেছে রয়্যাল চ্যালে়ঞ্জার্স বেঙ্গালুরু। ইডেন গার্ডেন্সেও বিরাট কোহলিদের সেই পারফরম্যান্সের ধারা অব্যহত থাকে কিনা সেটাই দেখার।