ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মকে স্বাগত জানালেন মহেন্দ্র সিং ধোনি
আপডেট করা - Mar 31, 2023 8:35 pm

প্রায় তিন বছর পর ভারতের মাটিতে ফের স্বমহিমায় আইপিএলের আসর। নতুন মোড়কে এবার নতুনভাবে শুরু হচ্ছে আইপিএল। সেখানেই আত্মপ্রকাশ হয়েছে আইপিএলের আঐরও এক নতুন নিয়মের। আইপিএলের মঞ্চে এই প্রথমবার দেখা যাবে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম। শুক্রবারই গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের আইপিএল। সেখানেই ইমপ্যাক্ট পলেয়ারের নিয়মকে স্বাগত জানালেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মেহেন্দ্র সিং ধোনি। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে।
গতবার আইপিএলের মঞ্চে লিগ পর্ব টপকাতে পারেনি চেন্নাই সুপার কিংস। সেবার অবশ্য প্রথম দিনে চেন্নাই সুপার কিংসের অধিনায়কের দায়িত্ব উঠেছিল রবীন্দ্র জাদেজার ওপর। কিন্তু আইপিএলের শুরু থেকেই চেন্নাি সুপার কিংসের পারফরম্যান্সের গ্রাফ ছিল একেবারে নীচের দিকে। যদিও মাঝপথেই ফের নেতৃত্বের ব্যাটন ফিরেছিল মহেন্দ্র সিং ধোনির হাতে। তবে শেষরক্ষা করতে পারেননি তিনি নিজেও। লিগ পর্বেই থামতে হয়েছিল সেবার চেন্নাই সুপার কিংসকে। এবারও সেি ধোনির নেতৃত্বেই মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস।
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং পেয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস
বরবারই নতুনত্বের সমর্থক মহেন্দ্র সিং ধোনি। এবারও তার অন্যথা হয়নি। এবারের আইপিএলে নতুন নিয়ম ইমপযাক্ট প্লেয়ার। সেই নিয়মকেই স্বাগত জানিয়েছেন এবার চেন্নাইয়েকর থালাইভা অধিনমায়ক মহেন্দ্র সিং ধোনি। ইমপ্যাক্ট ক্রিকেটারের নিয়ম আইপিেলের মঞ্চে যেকোনও দেলের জন্যই একটা বিলাসিতা বলে মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম প্রথম ম্যাচেই ধোনি কাজে লাগাবেন কিনা তা নিয়ে অবশ্য স্পষ্ট কোনও বার্তা দেননি তিনি। তবে এবারের আইপিএলের এই নিয়ম যে ধোনির মন জিতে নিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
এই প্রসঙ্গেই মহেন্দ্র সিং ধোনি জানিয়েছেন, “ইমপ্যাক্ট প্লেয়ারের এমন নিয়মটা সত্যিই একটা বিলাসিতা আমাদের কাছে। এছাড়া এই নিয়ম এখানে কাজে লাগানোটাও বেশ সহজ হবে। কারণ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে যে নিয়মটা ছিল সেখানে ১৪ ওভারের মধ্যে ইমপ্যাক্ট প্লেয়ার নামানোর সিদ্ধান্ত নিতে হত। এখানে এই বিষয়টা অনেকটাই সহজ। কারণ এই প্রতিযোগিতায় যেকোনও জায়গাতেই ইমপ্যাক্ট ক্রিকেটারের নিয়ম কাজে লাগানোটা সম্ভব হচ্ছে। এই নিয়মের জন্য অল রাউন্ডারদের প্রভাব খানিকটা কমবে”।
এই বছরই এই নতুন নিয়মের কতা ঘোষণা করেছিল বিসিসিআই। এই নিয়ম অনুযায়ী মযাচের যেকোনও সময় যেকোনও ইনিংসেই একজন ক্রিকেটারকে আরেক ক্রিকেটারের বদলে নামানো যাবে। তবে যে ক্রিকেটারকে তুলে নেওয়া হবে তিনি আর সেই ম্যাচে নামতে পারবেন না। তবে চারজন বিদেশী ক্রিকেটার যদি প্রথম একাদশে থাকেন, সেক্ষেত্রে তাদের কোনও পরিবর্ত ক্রিকেটার নামানো যাবে না। দেশীয় ক্রিকেটারদের উন্নতির জন্যই এমন ভাবনা বোর্ডের।