আইপিএলে এক ইনিংসে সবথেকে বেশি ছয় মারা ৫ জন ব্যাটসম্যান
আপডেট করা - Mar 15, 2023 5:39 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী মরসুমটি অনুষ্ঠিত হয়েছিল ২০০৮ সালে। সেই থেকে শুরু করে এখনও অবধি আইপিএলের ১৫টি মরুসুম সম্পূর্ণ হয়েছে। আমরা আইপিএলে প্রচুর বড় বড় ব্যাটসম্যানদের খেলতে দেখেছি। এতগুলি বছর ধরে আমরা অনেক রেকর্ড গড়তে এবং ভাঙতেও দেখেছি। এখন দেখে নেওয়া যাক আইপিএলে কোন ৫ জন ব্যাটসম্যান এক ইনিংসে সবথেকে বেশি ছয় মেরেছেন।
আইপিএলে এক ইনিংসে সবথেকে বেশি ছয় মারা ৫ জন ব্যাটসম্যান হলেন-
ক্রিস গেইল- ২০১৫ সালে ১২টি ছয় বনাম পাঞ্জাব কিংস
২০১৫ সালে আইপিএলের ৪০তম ম্যাচে কিংস XI পঞ্জাবের (বর্তমানে পঞ্জাব কিংস) মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে ক্রিস গেইল মাত্র ৫৭ বলে অপরাজিত ১১৭ রান করেন। এই ইনিংসে তিনি ৭টি চার এবং ১২টি ছয় মারেন।
এবিডি ভিলিয়ার্স- ২০১৬ সালে ১২টি ছয় বনাম গুজরাট লায়ন্স
২০১৬ সালে আইপিএলের ৪৪তম ম্যাচে গুজরাট লায়ন্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হয়। এই ম্যাচে মাত্র ৫২ বলে অপরাজিত ১২৯ রান করেছিলেন তিনি। এই ইনিংসে তিনি ১০টি চার এবং ১২টি ছয় মেরেছিলেন।
ক্রিস গেইল- ২০১২ সালে ১৩টি ছয় বনাম দিল্লি ক্যাপিটালস
২০১২ সালে আইপিএলের ৬৭তম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে ক্রিস গেইল মাত্র ৬২ বলে অপরাজিত ১২৮ রান করেছিলেন। এই ইনিংসে তিনি ৭টি চার এবং ১৩টি ছয় মেরেছিলেন।
ব্রেন্ডন ম্যাককালাম- ২০০৮ সালে ১৩টি ছয় বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
২০০৮ সালে আইপিএলের প্ৰথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে ব্রেন্ডন ম্যাককালাম ৭৩ বলে অপরাজিত ১৫৮ রান করেছিলেন। এই ইনিংসে তিনি ১০টি চার এবং ১৩টি ছয় মেরেছিলেন।
ক্রিস গেইল- ২০১৩ সালে ১৭টি ছয় বনাম পুনে ওয়াড়িয়ার্স
২০১৩ সালে আইপিএলের ৩১তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পুনে ওয়াড়িয়ার্স মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে ক্রিস গেইল ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেন। আইপিএলের ইতিহাসে এক ইনিংসে এর থেকে বেশি রান আর কেউ করতে পারেনি এবং তার পাশাপাশি এক ইনিংসে এর থেকে বেশি ছয়ও কেউ মারতে পারেনি। ক্রিস গেইল এই ম্যাচে ১৩টি চার এবং ১৭টি ছয় মেরেছিলেন।