আরসিবি অধিনায়ক স্মৃতি মন্ধনার পাশে দাঁড়াচ্ছেন এলসি পেরি

Smriti Mandhana
Smriti Mandhana. ( Photo Source: JioCinema )

মহিলাদের আইপিএলে টানা চার ম্যাচে হার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সেইসঙ্গে ব্যাট হাতেও চূড়া্ন্ত ব্যর্থ হয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক স্মৃতি মন্ধনাও। শুক্রবার ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখানেই ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন স্মৃতি মন্ধনা। মাত্র ৪ রানেই সাজঘরে ফিরে গিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক। এরপর থেকেই তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছিল সমালোচনা। এমন পরিস্থিতিতে অবশ্য অধিনায়র স্মৃতি মন্ধনার পাশেই দাঁড়াচ্ছেন সতীর্থ এলসি পেরি।

এবারের মহিলাদের আইপিএলে এখনও পর্যন্ত সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। চার ম্য়াচ খেলা হয়ে গেলেও, সেখানে অর্ধশতরানের গন্ডী টপকাতে ব্যর্থই হয়েছেন স্মৃতি মন্ধনা। সেইসঙ্গে তাঁর নেতৃত্বে এখনও পর্যন্ত ডব্লুপিএলেও জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এমংন পরিস্থিতিতে স্মৃতি মন্ধনাকে নিয়ে যে প্রশ্ন উঠবে সেটাই স্বাভাবিক। যদিও দলের অভিজ্ঞ সতীর্থ এলসি পেরি অবশ্য স্মৃতি মন্ধনার পাশেই দাঁড়িয়েছেন। শুধু তাই নয় এই পরিস্থিতি কাটিয়ে স্মৃতি মন্ধনা শীঘ্রই নিজের ফর্মে ফিরবেন বলেও আশাবাদী এলসি পেরি।

ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৪ রানে সাজঘরে ফিরেছিলেন স্মৃতি মন্ধনা

এখনও পর্যন্ত ডব্লুপিএলে স্মৃতি মন্ধনার সর্বোচ্চ রান ৩৬। চার ম্যাচ মিলিয়ে স্মৃতি মন্ধনা এখনও পর্যন্ত সব মিলিয়ে মাত্র ৮০ রানই করতে পেরেছেন। তার পর থেকেই স্মৃতি মন্ধনার পারফর্ম্যান্স নিয়ে কানাভুসো শুরু হয়ে গিয়েছে। শুক্রবারই শেষ চতুর্থ ম্যাচে হেরে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্মৃতি মন্ধনাকে আরও খানিকটা সময় দেওয়ারই কথা শোনা গিয়েছে এলসি পেরির মুখে।

ম্যাচ শেষে এলসি পেরি জানিয়েছেন, “আমার মতে তিনি একজন ভাল অধিনায়ক। এই প্রতিযোগিতায় নিজের ছন্দ ফিরে পাওয়ার একটা সুযোগের অপেক্ষায় রয়েছেন তিনি। আমার কোনও সন্দেহ নেই যে তিনি সেটা ফিরে পাবেন। আমার মনে হয় এরপর আমরা স্মৃতি মন্ধনার থেকে শীঘ্রই বড় পারফম্যান্সের ছবি দেখতে পাব। আমার মনে হয় ইতিমধ্যেই এই প্রতিযোগিতা থেকে অনেক কিছু শিখেছেন তিনি। একজন ব্যাটার এবং অধিনায়ক দুই ভূমিকাতেই অনেককিছু শিখেছেন তিনি। ভবিষ্যে যা তাঁকে দক্ষ হতে সাহায্য করবে”।

এবারের মহিলাদের আইপিএলে সর্বোচ্চ দামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে গিয়েছিলেন স্মৃতি মন্ধনা। ৩ কোটি ৩০ লক্ষ্য টাকায় বেঙ্গালুরুতে গিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। যদিও সেভাবে নিজের পারফর্ম্যান্স দেখাতে পারেননি। নেতৃত্বেও নিজের দক্ষতা দেখাতে ব্যর্থই হয়েছেন। পরের ম্যাচ থেকে স্মৃতির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।

close whatsapp