আহমেদাবাদ টেস্টের প্রস্তুতি শুরু বিরাট কোহলি ও রোহিত শর্মার

Virat Kohli & Rohit Sharma
Virat Kohli & Rohit Sharma. ( Image Source: Twitter )

ছুটি শেষ, মঙ্গলবার থেকেই ভারতীয় দলের প্রস্তুতিতে নেমে পড়লেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল।  তৃতীয় ম্যাচে হারের পর খানিকটা হলেও চাপ বে়ড়েছে ভারতীয় শিবিরের সামনে। দ্বিতীয় টেস্ট জিতে বর্ডার-গাভাসকর ট্রকফি ধরে রাখতে পারলেও, ঘরের মাঠে সিরিজ জিততে মরিয়া হয়ে রয়েছে টিম ইন্ডিয়া। সেইসঙ্গে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পঁছনোর হাতছানি। মঙ্গলবার থেকে সেই প্রস্তুতিই শুরু করে দিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি।

মাত্র আড়াই দিনেই শেষ হয়ে গিয়েছিল তৃতীয় টে্স্টও। অস্ট্রেলিয়ার কাছে সেই ম্যাচে ৯ ুইকেটে হেরেছিল ভারতীয় দল। এরপর অবশ্য সময় নষ্ট করতে একেবারেই নারাজ ছিলেন ভারতীয় দলেরপ্রধান কোচ রাহুল দ্রাবিড়। সুভমন গিল, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাদের নিয়ে প্রস্তুতিতে নেমে পড়েছিলেন ভারতীয় দলের প্রধান কোচ। যদিও বিরাট কোহলি এবং রোহিত শর্মা সেই প্রস্তুতিতে ছিলেন না। এই সময় কয়েকদিনের ছুটি নিেয়েছিলেন ভারতীয় দলের প্রধান দুই তারকা ক্রিকেটার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ইনিংসে বড় রান পেতে ব্যর্থই হয়েছেন বিরাট কোহলি

ইন্দোরে থাকলেও পরিবারের সঙ্গেই কয়েকদিন ছুটি কাটিয়েছিলেন বিরাট কোহলি। স্ত্রীয়ের সঙ্গে সেই সময়ই উজ্জয়ীনিতে মহাকালেশ্বর মন্দিরেও পুজো দিকে গিয়েছিলেন তিনি। রোহিত শর্মাও  কয়েকদিন ছুটি কাটাতেই ব্যস্ত ছিলেন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই হয়ত কয়েকদিনের ছুটি নিয়েছিলেন তারা। সোমংবারই ইন্দোর থেকে আহমেদাবাদে পৌঁছেছে ভারতীয় দল। প্রস্তুতি সুরু হয়ে গিয়েছিল সেদিনই। মঙ্গলবার থেকে মাঠে নেমে পড়লেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।

প্রথম টেস্টে রোহিত শর্মা সেঞ্চুরী পেলেও এরপর থেকে এই টেস্ট সিরিজে এখনও পর্যন্ত বড় রান পাননি ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচ জিততে হলে যে  তাঁকে ফের বড় রান পেতে হবে তা বলার অপেক্ষা রাখে না। এখনও পর্যন্ত এই টেস্ট সিরিজে ভারতীয় দলের টপ অর্ডার সেভাবে নিজেদের পারফরম্যান্স দেখাতে পারেনি। তৃতীয় টেস্টে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ। তাসের ঘরের মতোই ভেঙে পড়েছিল তারা। শেষ টেস্টে নামার আগে যে সেদিকেই নজর দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তা বলার অপেক্ষা রাখে না।

একইসঙ্গে এই টেস্ট সিরিজে পাঁচ ইনিংস খেলা হয়ে গেলেও, বড় রানের মুখ দেখতে ব্যর্থই হয়েছেন বিরাট কোহলি। তাঁকে নিয়েও যে কথাবার্তা চলছে না তা বলাই বাহুল্য। মঙ্গলবার তেকে সেই প্রস্তুতিতেই নেমে পড়েছেন বিরাট কোহলিও। আহমেদাবাদে ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটারের ব্যাট থেকে বড় রান আসে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp