জয় দিয়ে শুরু হল দিল্লি ক্যাপিটালসের ডাব্লুউপিএল যাত্রা
আপডেট করা - Mar 10, 2023 1:26 pm

ডাব্লুউপিএল ২০২৩-এর দ্বিতীয় ম্যাচে স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৬০ রানে হারাল মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস। বেঙ্গালুরুর সামনে ২২৪ রানের লক্ষ্য রেখেছিল দিল্লি। তবে শেষমেশ ৮ উইকেটে ১৬৩ রান করতেই সক্ষম হয় তারা।
মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামকে ব্যাটিংয়ের স্বর্গ বললেও খুব একটা ভুল হবে না। এই পিচে ব্যাটিংয়ের জন্য যাবতীয় সুবিধা রয়েছে। আর সেটাকেই কাজে লাগিয়ে বড়ো রান করে মেগ ল্যানিংয়ের দল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক স্মৃতি মান্ধানা টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাটিং করার সুযোগকে সঠিকভাবে কাজে লাগিয়েছেন মেগ ল্যানিং এবং শেফালী ভার্মা। পাওয়ার প্লের শেষ ওভারে ২০ রান তুলে এই দুই ব্যাটার বুঝিয়ে দিয়েছিল যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টসে জিতে বোলিং নিয়ে অনেক বড়ো ভুল করে ফেলেছে।
শেফালী ভার্মা এবং মেগ ল্যানিং মিলে প্রথম উইকেটে ১৬২ রান করেন। শেফালী মাত্র ৪৫ বলে ৮৪ রান করেন এবং তার সঙ্গী মেগ ল্যানিং ৪৩ বলে ৭২ রান করেন। শেষমেশ দুজনকেই তিন বলের মধ্যে আউট করেন হেদার নাইট। ব্যাঙ্গালুরুর বাকি বোলাররা কোনো উইকেট পাননি। দুই ওপেনার আউট হওয়ার পর মারিজান ক্যাপ ১৭ বলে ৩৯ এবং জেমিমাহ রড্রিগেস ১৫ বলে ২২ রান করে দিল্লি ক্যাপিটালসকে ২২৩ রানে পৌঁছে দেয়।
উইকেট হারিয়ে লক্ষ্যে আশেপাশেও পৌঁছাতে পারল না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
রানের চাপ যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর উপর অনেকটাই ছিল সেটা তাদের উইকেট হারানো দেখেই বোঝা যাচ্ছিল। বেঙ্গালুরু দলের কেউই ৪০ রানের গন্ডি টপকাতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক স্মৃতি মান্ধানা। তিনি ২৩ বলে ৩৫ রান করেন। এছাড়া হেদার নাইট ২১ বলে ৩৪, এলিসি পেরি ১৯ বলে ৩১ এবং শেষে মেগান শুট ১৯ বলে ৩০ রান করেন। তবে এই রানগুলি বেঙ্গালুরুকে ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট ছিল না।
দিল্লি বিধ্বংসী ব্যাটিং করলেও নিজের অসাধারণ বোলিং পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তারা নরিস। তিনি ৪ ওভারে ২৯ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছেন। এছাড়া এলিস ক্যাপসি ২টি এবং শিখা পান্ডে ১টি উইকেট নিয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৬ই মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলতে নামবে। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালস পরবর্তী ম্যাচ ৭ই মার্চ ইউপি ওয়ারিয়র্জের বিরুদ্ধে খেলবে।
দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের ব্যাপারে টুইটারে অনেকে নিজের মতামত প্রকাশ করেছেন:
Lanning and Shafali for #DC. What striking. Yeah…ordinary bowling effort by #RCB too…
There was scepticism about power hitting in #WPL and the first two games have put that doubt to bed. 👏👏 #TATAWPLonJioCinema @JioCinema #AakashVani— Aakash Chopra (@cricketaakash) March 5, 2023
Tara Norris, take a bow.
The American seamer has just taken the first five-wicket haul in Women’s Premier League history, finishing with 5/29 from four overs.
She’s also the first Association cricketer to play in the tournament.
I hope the WBBL clubs are watching…#WPL2023 pic.twitter.com/13pncO8bgw
— Nic Savage (@nic_savage1) March 5, 2023
Five-wicket haul for Tara Norris, She from United States, What a moment in WPL.
Delhi Capitals is the only team picked Associate player in the auction. pic.twitter.com/XHpHmiMDY1
— Johns. (@CricCrazyJohns) March 5, 2023
🏏🔵 VICTORY FOR DC! Delhi Capitals start their campaign with a massive W. What do you think went wrong for RCB?
📷 BCCI • #WPL #TATAWPL #WPL2023 #TeamIndia #BharatArmy pic.twitter.com/ddgYHeNWti
— The Bharat Army (@thebharatarmy) March 5, 2023
Tara Norris – Remember the name! 👏👏#RCBvsDC #CricTracker #TaraNorris #WPL pic.twitter.com/HDuCJQJEvo
— CricTracker (@Cricketracker) March 5, 2023
Alexa, please play The Weeknd – Stargirl 🌟
Our 🇺🇸 pacer, Tara Norris is shining bright 😍#YehHaiNayiDilli #CapitalsUniverse #TATAWPL #RCBvDC pic.twitter.com/IYVmdHK9y7
— Delhi Capitals (@DelhiCapitals) March 5, 2023
From 96/7 to 150/8 and those 2 crucial wickets. Heather knight you truly are a queen , thank you for saving RCB from the embarrassment .❤️#RCBvsDC pic.twitter.com/9lKJECpGOH
— Yashvi (@BreatheKohli) March 5, 2023
RCB on paper vs On field pic.twitter.com/0d0RDTZnLW
— Shashank (@Shashank97says) March 5, 2023
Rcb fan's every year 😂😂😂#RCBvsDC pic.twitter.com/qhTjSOpJKG
— Rajeshhhhh🤐 (@johnholick) March 5, 2023
RCB playing means there's flurry of records, sometimes they create records, sometimes they help others create!
Today, Norris become the first ever associate nations player to take 5 wickets in T20 cricket & obviously in WPL too.
RCB keep giving 😂#WPL pic.twitter.com/dKTILWF9zg
— Souvik Roy (@souvikroy_SRT) March 5, 2023
Lanning and Shafali for #DC. What striking. Yeah…ordinary bowling effort by #RCB too…
There was scepticism about power hitting in #WPL and the first two games have put that doubt to bed. 👏👏 #TATAWPLonJioCinema @JioCinema #AakashVani— Aakash Chopra (@cricketaakash) March 5, 2023
Tara Norris, take a bow.
The American seamer has just taken the first five-wicket haul in Women’s Premier League history, finishing with 5/29 from four overs.
She’s also the first Association cricketer to play in the tournament.
I hope the WBBL clubs are watching…#WPL2023 pic.twitter.com/13pncO8bgw
— Nic Savage (@nic_savage1) March 5, 2023
WPL has been blessed with its first Ellyse Perry boundary boundary fielding moment of genius. https://t.co/PpFATlCyc3 pic.twitter.com/jjy8CpRQqM
— Vinayakk (@vinayakkm) March 5, 2023
Most captains would not go to Alice Capsey in the Powerplay with Sophie Devine at the crease
She was obviously brought on as a match up against Smriti Mandhana, but this is brave captaincy again from Meg Lanning#WPL2023
— Mohit Shah (@mohit_shah17) March 5, 2023