দলের জন্য নয়, নিজের রেকর্ড ভালো করার জন্য আইপিএলে খেলত ডি ভিলিয়ার্স, বিস্ফোরক অভিযোগ গম্ভীরের

রায়না ও ডি ভিলিয়ার্সের রেকর্ডের তুলনা করেছেন গম্ভীর

AB de Villiers
AB de Villiers. (Photo Source: Twitter)

প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর ক্রিকেট ও খেলোয়াড়দের সম্পর্কে তাঁর স্পষ্ট মতামতের জন্য প্রায়ই শিরোনামে উঠে আসেন। সম্প্রতি গম্ভীর দুই কিংবদন্তী ব্যাটার এবি ডি ভিলিয়ার্স ও সুরেশ রায়নার তুলনা করেছেন। আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেট উভয় ক্ষেত্রেই তাঁদের বিশাল অবদানের বিষয়ে আলোচনা করেছেন গম্ভীর। তুলনাটি মূলত করা হয়েছিল আইপিএল পারফর্ম্যান্সের প্রেক্ষিতে এবং দলের উপর তাঁদের পারফর্ম্যান্সের প্রভাব সম্পর্কে।

গম্ভীরের মতে আরসিবির হয়ে ডি ভিলিয়ার্স যা পারফর্ম করেছেন, তার চেয়ে সিএসকের হয়ে রায়না বেশী ভালো পারফর্মার। এছাড়া প্রাক্তন খেলোয়াড়, যিনি নিজে আইপিএলে অধিনায়কত্ব করে দুবার ট্রফি জিতেছেন, তিনি এই বিষয়টির উপর জোর দিয়েছেন যে রায়না চারবার আইপিএল ট্রফি জিতেছেন, যেখানে ডি ভিলিয়ার্স একবারের জন্যও শিরোপা তুলতে পারেননি।

চিন্নাস্বামী স্টেডিয়ামে যে কেউ রান করতে পারত: গৌতম গম্ভীর

উপরন্তু, তিনি উল্লেখ করেছেন যে দেখে মনে হচ্ছে প্রোটিয়া তারকা দলের জন্য খেলার পরিবর্তে শুধুমাত্র ব্যক্তিগত গৌরবের জন্য খেলেছেন। তাই ডি ভিলিয়ার্সের চেয়ে বাঁ-হাতি ব্যাটারের প্রভাব ও অবদান বেশী।

“এবি ডি ভিলিয়ার্সের শুধুমাত্র আইপিএলে ব্যক্তিগত রেকর্ড ছিল। চিন্নাস্বামী স্টেডিয়ামে যে কেউ রান করতে পারত,” অভিজ্ঞ ওপেনার স্টার স্পোর্টসকে এক সাক্ষাৎকারে বলেছেন। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলমান সিরিজ নিয়ে আলোচনা চলাকালীন গম্ভীর ডি ভিলিয়ার্স সম্পর্কে তাঁর মতামত জানিয়েছেন।

এটা উল্লেখ্য যে গম্ভীরের মন্তব্যকে ঘিরে সমর্থকরা বিভক্ত। কিছু ক্রিকেটপ্রেমী প্রাক্তন ভারতীয় ওপেনারের মন্তব্যের সমর্থন করলেও, অনেকেই এই মন্তব্যর জন্য তাঁকে ট্রোল করেছেন। আইপিএলে ডি ভিলিয়ার্সের রেকর্ডের অসামান্য। মিস্টার ৩৬০ ডিগ্রি ১৮৪টি ম্যাচে ৩৯.৭১ গড়ে, ১৫১.৬৯ স্ট্রাইক রেটে ৫১৬২ রান সংগ্রহ করেছেন। আইপিএল কেরিয়ারে ডি ভিলিয়ার্স ৩টি সেঞ্চুরি ও ৪০টি হাফ-সেঞ্চুরি করেছেন।

অন্যদিকে, রায়নার পারফর্ম্যান্সও খারাপ নয়। তিনি সিএসকে ও গুজরাত লায়ন্সের প্রতিনিধিত্ব করে ২০৫ ম্যাচে ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করেছেন, যেখানে তিনি ১৩৬.৭৬ স্ট্রাইক রেট ও ৩২.৫২ গড়ে ৩৮টি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরির সাহায্যে ৫৫২৮ রান করেছেন। তাঁর অনবদ্য ধারাবাহিকতার জন্য রায়নাকে ‘মিস্টার আইপিএল’ হিসাবেও ডাকা হয়।

close whatsapp