স্পিনের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে প্রশ্ন তুললেন আকাশ চোপড়া

Aakash Chopra
Aakash Chopra. (Photo Source: Instagram)

২-০ এগিয়ে থেকেও নেমেও ইন্দোরে তাল কেটেছে ভারতীয় দলের। নিজেদের পাতা ফাঁদেই পড়েছে টিম ইন্ডিয়া। অ্স্ট্রেলিয়ার কাছে তৃতীয় ম্যাচে ৯ উইকেটে হেরে গিয়ে এই মুহূর্তে বেশ চাপেই রয়েছে ভারতীয় শিবির। স্পিনিং ট্র্যাকে ভারতীয় দলের এমন শোচনীয় হার দেখার পর থেকেই মালোেচনায় সরব হয়েছেন প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরা। এবার সেই সুরেই সুর মেলালেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।  ভারতীয় ক্রিকেটারদের স্পিনারদের বিরুদ্ধে খেলা প্রসঙ্গেই মুখ  খুলেছেন তিনি। তাঁর মতে স্পিনারদের বিরুদ্ধে ভারতীয়য়দের খেলার মান ক্রমশই খারাপ হচ্ছে।

অস্ট্রেলিয়াকে ঘরের মাছে হারানোর জন্য প্রথম থেকে স্পিনকেই প্রধান অস্ত্র হিসাবে কাজে লাগাচ্ছিল টিম ইন্ডিয়া। নাগপুর এবং দিল্লি দুই জায়গাতেই স্পিনারদের হাত ধরে অজি শিবিরকে শেষ করে দিয়েছিল ভারতীয় দল। ইন্দোরেও যে পরিকল্পনাটা খুব একটা ভিন্ন ছিল তা কিন্তু নয়। তবে এবার ফলাফলটা কিন্তু বদলে গিয়েছে। ইন্দোরেও অস্ট্রেলিয়াকে আটকানোর জন্য স্পিন অস্ত্রই প্রয়োদ করতে চেয়েছিল ভারতীয় শিবির। কিন্তু সেই পাঁদে তারাই এবার পড়ে গিয়েছে।

দুই ইনিংসেই অস্ট্রেলিয়ান স্পিনারদের বিরুদ্ধে বিধ্বস্ত হয়েছে ভারতীয় দল

স্পিনারদের বিরুদ্ধেই চূড়ান্ত নাকাল হয়েছে টিম ইন্ডিয়া। ন্যাথান লিয়ন এবং কুহ্নেম্যানের হাত ধরেই ভারতকে কার্যত পর্যুদস্ত করে সিরিজে জয়ের খাতা খুলেছে অস্ট্রেলিয়া। এরপরই ভারতীয় দলের স্পিনের বিরুদ্ধে খেলা বনিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। প্রথম ম্যাচের প্রথম ইনিংস বাদ দিলে ভারতী. ক্রিকেটাররাও য়ে স্পিনারদের বিরুদ্ধে খুব একটা ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন তা কিন্তু নয়। আকাশ চোপড়ার মতে সময় যত এগোচ্ছে স্পিনারদের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটারদের খেলার মান ততই খারাপ হচ্ছে।

প্রতিপক্ষ যেমন স্পিনের বিরুদ্ধে খারাপ পারফরম্যান্স করছে। সেই একইরকমভাবে স্পিনারদের বিরুদ্ধে সমস্যায় পড়তে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটারদেরও। এই প্রসঙ্গে  আকাশ চোপড়া নিজস্ব ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, “ভারতীয় ক্রিকেটারদের স্পিনারদের বিরুদ্ধে খেলার মান ক্রমশই খারাপ হচ্ছে। যদি ক্পমশই স্পিনের বিরুদ্ধে আমাদের পারফরম্যান্স এমনটা হতে থাকে, তবে পরবর্তীকালে কিন্তু পরিস্থিতি আরও জটিল হবে। একটা জিনিস একেবারেই পরিস্কার হেয়ে গিয়েছে যে প্রতিপক্ষ যেমন স্পিনের বিরুদ্ধে খেলতে পারছে না, তেমনই ভারতীয় ক্রিকেটাররাও কিন্তু স্পিনের বিরুদ্ধে পারছে না”।

তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কুহ্নেম্যান ও ন্যাথান লিয়নের দাপটের সামনেই থামতে হয়েছিল ভারতীয় দলকে। দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের বিরুদ্ধে একাই ৮ উইকেট তুলে নিয়েছিলেন ন্যাথান লিয়ন। ভারতের হারের পর থেকেই তাদের পারফর্ম্যান্স নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

close whatsapp