মহিলা আইপিএলের টিকিট মূ্ল্য এবং কেমনভাবে পাওয়া যাবে টিকিট, জেনে নিন এখানে

Harmanpreet Kaur & Smriti Mandhana
Harmanpreet Kaur & Smriti Mandhana. ( Photo Source: Twitter )

আর মাত্র েকয়েকদিনের অপেক্ষা। এরপরই শুরু হচ্ছে ভারতের মাটিতে দীর্ঘ অপেক্ষার মহিলাদের আইপিএল। ঘোষণাটা বিসিসিআই বেশ কয়েকদিন আগে থেকেই করেছিল। সেই থেকেই এইঅ প্রতিযোগিতা ঘিরে উন্মাদনার পারদ চড়তে শুরু করেছিল। আগামী ৪ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের প্রথম মহিলাদের প্রিমিয়ার লিগ। সেখানেই প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাক জায়ান্টস মুখোমুখি হতে চলেছে। এমন প্রতিযেগিতার স্বাক্ষী হতেই মুখিয়ে রয়েছেন সকলে। ম্যাচের টিকিট কোথায় এবং কেমনভাবে পাওয়া যাবে তা নিয়েই এখম চর্চা তুঙ্গে।

প্রথখবারের মহিলাদের প্রিমিয়ার লিগ হতে চলেছে পাঁচটি ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে। মুম্বই ইন্ডিয়ান্স, দিল্ি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ইউপি ওয়ারিয়র্স। তিন সপ্তাহের এই প্রতিযোগিতা ঘিরে এখন থেকেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। সদ্য শেষ হয়েছে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ। এবার েকলেরই নজর রয়েছে এই মহিলা প্রিমিয়ার লিগের ম়ঞ্চে। েকয়েকদিন আগেই শেষ হয়েছে মহিলাদের প্রথম আইপিএলের মেগা নিলাম। সেখানেই সকলের থেকে বেশী দাম পেয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে গিয়েছেন স্মৃতি মন্ধনা।

এই প্রতিযোগিতার টিকিট ঘিরেও য়ে য়থেষ্ট উন্দাদনা থাকবে তা বলাই বাহুল্য। যদিও পুরুষদের আইপিএলের মতো এই প্রতিযোগিতায় আলাদা আলাদা ভেন্যুতে খেলা হবে না। বরং প্রতিটি ম্যাচই খেলা হবে মুম্বইয়ের ডি ওয়াই পটেল স্টেডিয়াম এবং ব্রোবোর্ণ স্টেডিয়ামে। এই ম্যাচই কেমনবাবে দেখা যাবে যা তানিয়ে এখন চর্চা তুঙ্গে। এখনও পর্যন্ত যা শোনাযাচ্ছে তাতে নাকি অনলাইনেই পাওয়া যাবে টিকিট।

ম্যাচের টিকিট কাটা যাবে কেমনভাবে

এখনও পর্যন্ত যা  জানানো হয়েছে যে প্রথমবারের মহিলাদের আইপিএলের জন্য অফিসিয়াল টিকিট পার্টনার হিসাবে এসেছে বুক মাই শো। সেখান থেকেই নাকি পাওয়া যাবে এই প্রতিযেগিতার টিকিট। যারা এই প্রতিযোগিতা দেখতে যেতে চাইবেন বুক মাই শোয়ের অফিসিয়াল পেজ লগ ইন করেই প্রথমবারের মহিলা আইপিেলের টিকিট কাটতে পারবেন।

কোন জায়গা থেকে টিকিট পাওয়া যাবে

এখনও পর্যন্ত যা শোনাযাচ্ছে অফলাইনে কোন জায়গা থেকে টিকিট দেওয়া হবে সেই প্রসঙ্গে কোনও খবর নেই। আগামী ৪ মার্চ মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত জায়ান্টস ম্যাচ রয়েছে। সেই ম্যাচের টিকিট পেতে গেলে বুক মাই শো থেকেই সেই টিকিট বুকিং করতে হবে সমর্থকদের।

টিকিটের দাম

প্রথমবারের মহিলা আইপিএলের টিকিটের ক্ষেত্রেও এবার বেশ চমক রেখেছে বিসিসিআই। পুরুষ সমর্থকদের জন্য ১০০ থেকে ৪০০ টাকা দামের টিকিট রাখা হয়েছে। তবে শোনাযাচ্ছে মহিলাদের জন্য নাকি টিকিটের কোনও মূল্য নির্ধারিত করা হয়নি। এক কথায় বিনামূল্যেই মহিলারা এই প্রতিযোগিতা দেখতে পাবেন। মহিলাদের ক্রিকেটের প্রতি আগ্রহ আরও বাড়ানোর জন্যই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

close whatsapp