শততম ম্যাচে উইনিং শট নেওয়ার মুহূর্তটাই বিশেষ চেতেশ্বর পূজারার কাছে

Sunil Gavaskar and Cheteshwar Pujaraকেরিয়ারের শততম টেস্টে নেমেছিলেন চেতেশ্বর পূজারা। সেই ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদিধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় দল। মাত্র তিন দিনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জিতে নিয়েছে তারা। যদিও কেরিয়ারের শততম টেস্টে বড় রান করতে ব্যর্থই হয়েছেন চেতেশ্বর পূজারা। কিন্তু ম্যাচেপর উইনিং শট নিয়েছিলেন চেতেশ্বর পূজারা। এই অনুভূতিটাই তাঁর কাছে সবচেয়ে বিশেষ। ম্যাচ শেষে সেই কথা জানাতে দ্বিধা্ করেননি চেতেশ্বর পূজারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের পর আবেগতাড়িত চেতেশ্বর পূজারা।

দিল্লিতে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে জিতেছে ভারতীয় দল। এই ম্যাচ যে চেতেশ্বরপূজারার কাথে কতটা বিশেষ ছিল তা বলার অপেক্ষা রাখে না। যদিও প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেভাবে প্রকতিরোধ গড়ে তুলতে পারেননি তিনি। কম রানেই সাজঘরে ফিরে যেতে হয়েছিল তাঁকে। তবে দ্বিতীয় ইনিংসে শে,পর্যন্ত কত্রিজে দাঁড়িয়ে থেকে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছিলেন চেতেশ্বর পূজারা। ৩১ রানে অপরাজিত ছিলেন এই তারকা ক্রিকেটার। শুধু তাই নয় ভারতের গয়ে উিনিংস শটও তিনিই খেলেছেন।

দ্বিতীয় ইনিংসে ৩১ রানে অপরাজিত ছিলেন চেতেশ্বর পূজারা

কেরিয়ারের শততম টেস্টে এমন পারফরম্যান্স দেখাতে পেরে আপ্লুত তিনি। চেতেশ্বর পূজারার কাছে এখন এই মুহূর্তটাই সবচেয়ে দামী। এদিন তাঁর শততম ম্যাচ দেখার জন্য মাঠে উপস্থিত চিলেন পরিবারের সদস্যরাও। ম্যাচের দ্বিতীয় ইনিংসে তাদের সামনে উইনিং শট খেলতে পেরে আপ্লুত হয়েছেন চেতেশ্বর পূজারা। ম্যাচ শেষে সেই অনুভূতি নিয়েই মুখ খুলেছেন তিনি।

ম্যাচ শেষে চেতেশ্বর পূজারা জানিয়েছেন, “এই ম্যাচটা সত্যিই একটা অসাধারণ ম্যাচ ছিল। কিন্তু দূর্ভাগ্যবশত এই ম্যাচের প্রথম ইনিংসে বড় রান করতে পারিনি আমি। তবে কেরিয়ারের শততম টেস্টের মঞ্চে দ্বিতীয় ইনিংসের এই পারফরম্যান্সটা সত্যিই আমার কাছে বিশেষ একটা মুহূর্ত। আমার পরিবারের সদস্যরাও এখন এই ম্যাচ দেখছিলেন। এগিনেপ ম্।াচ আমরা জিতেছিল এবং বাউন্ডারি মেরেই সেই ম্যাচ জেতা হয়েছে। এখন পরবর্তী দুটো ম্যাচেও এমন পারফম্যান্স দেখিয়ে জিততে মরিয়া হয়ে রয়েছি আমরা”।

ম্যাচের তৃতীয় দিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল হাতে বিধ্বংসী মেজাজে ছিলেন রবীন্দ্র জাদেজা। তাঁর স্পিনের সামনে খরকুটোর মতো উড়ে দিয়েছিল অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইনআপ। মাত্র ১১৪ রানের লিড নিতে পেরেছিল তারা। সেখানেই শেষপর্যন্ত  এদিন ক্রিজে দাঁড়িয়েছিলেন চেতেশ্বর পূজারা। তাঁর বাউন্ডারিতেই  অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে ম্যাচ জিতে নিেয়েছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই ২-০ এগিয়ে গিয়েছে ভারতীয় দল। পরবর্তী ম্যাচ জিততে পারলেই সিরিজ জিতে যাবে টিম ইন্ডিয়া।

close whatsapp