বাংলার প্রতীক্ষা দীর্ঘায়িত করে দ্বিতীয় রঞ্জি ট্রফি জয় সৌরাষ্ট্রর
৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা জয়দেব উনাদকাট
আপডেট করা - Feb 19, 2023 1:13 pm

ঐতিহ্যশালী ইডেন গার্ডেন্সে ২০২২-২৩ মরসুমের ফাইনালে বাংলাকে ধ্বংস করে দিয়ে বিগত তিন মরসুমে দ্বিতীয় রঞ্জি ট্রফি শিরোপা জিতেছে সৌরাষ্ট্র। জয়দেব উনাদকাটের নেতৃত্বাধীন দল শুরু থেকে নিরন্তর আক্রমণ করেছে প্রতিপক্ষকে এবং ছিল এবং ২০২০-তে প্রথমবার জেতার পরে কাঙ্ক্ষিত শিরোপাটি আবার অর্জন করতে সক্ষম হয়েছে।
তিন দশকেরও বেশী সময় ধরে চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্যে থাকা বাংলা ফাইনালের প্রথম সেশনে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছল এবং ৬৫/৬ স্কোরে লাঞ্চ বিরতিতে ড্রেসিং রুমে ফেরে। শাহবাজ আহমেদ এবং অভিষেক পোড়েল সপ্তম উইকেটে ১০১ রানের একটি সাহসী জুটি যোগ করেন এবং দুজনেই অর্ধশতক নিবন্ধন করেন। কিন্তু তাদের প্রচেষ্টা সত্ত্বেও বাংলা প্রথম ইনিংসে ১৭৪ রানের স্বল্প স্কোরে অল আউট হয়ে যায়।
বাংলাকে সংক্ষিপ্ত স্কোরে আটকানোর পরে সৌরাষ্ট্র তাদের মিডল-অর্ডার ব্যাটারদের শক্তিশালী পারফর্ম্যান্সের দ্বারা ৪০৪ রানের বিশাল স্কোর খাড়া করে। উনাদকাটের নেতৃত্বাধীন দলের হয়ে ওপেনার হার্ভিক দেসাই একটি শালীন সূচনা করে হাফ সেঞ্চুরিতে পৌঁছন। এরপরে শেল্ডন জ্যাকসন ও অর্পিত ভাসাওয়াড়ার অভিজ্ঞ জুটি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে বাংলার বোলারদের আক্রমণকে নির্বিষ করে রেখেছিলেন।
সৌরাষ্ট্রকে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন জয়দেব উনাদকাট
এ ছাড়া বাংলার ছন্নছাড়া ফিল্ডিংও সাহায্য করেনি তিন দশক ধরে রঞ্জি জয়ের অপেক্ষায় থাকা দলকে। দ্বিতীয় ইনিংসে যখন ব্যাটিং করতে নেমেছিল বাংলা তখন আশা করা হয়েছিল প্রথম ইনিংসের হতাশাজনক প্রদর্শনের চেয়ে উন্নত প্রচেষ্টা দেখা যাবে ব্যাটারদের থেকে।
তবে মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন দল ব্যাট হাতে এবারেও দাপট দেখাতে পারেনি। প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে থাকা বাংলার টপ অর্ডারকে অল্প স্কোরে ড্রেসিং রুমে ফেরান সৌরাষ্ট্রর পেসাররা। এরপরে অনুষ্টুপ মজুমদার ও মনোজ তিওয়ারি চতুর্থ উইকেটের পার্টনারশিপ ১০০ রানের বেশী যোগ করেন এবং বাংলাকে আশার ক্ষীণ আলো দেখান।
তবে সৌরাষ্ট্র বোলাররা সেই জুটি একবার ভাঙার পরে আবার নিয়ন্ত্রণ হাতে তুলে নেন। চতুর্থ দিনের প্রথম সেশনে জয়দেব উনাদকাটের বিধ্বংসী স্পেলে বাংলার যাবতীয় আশা শেষ হয়ে যায় এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ২৪১ রানে শেষ হয় বাংলার ইনিংস। দ্বিতীয় ইনিংসে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া উনাদকাট ছয় উইকেট দাবি করেছিলেন। ১২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারে একটি উইকেট হারালেও বাকী রান অনায়াসে তুলে নয় উইকেটে ম্যাচ জেতে সৌরাষ্ট্র।
সৌরাষ্ট্র চ্যাম্পিয়ন হওয়ার পরে নেটিজেনদের প্রতিক্রিয়া
🏆 CHAMPIONS! Congratulations to the Saurashtra cricket team on winning the Ranji Trophy 2022-23. This is their 2nd title in 4 years.
📷 Pics belong to the respective owners • #BENvSAU #RanjiTrophy #TeamIndia #BharatArmy pic.twitter.com/rS8cblcxSl
— The Bharat Army (@thebharatarmy) February 19, 2023
Second Ranji Title in last 3 years, add to that Vijay Hazary trophy as well this year. Saurashtra has become a domestic powerhouse. Congratulations to @JUnadkat, the team and support staff 🏆🙌🏽👏🏽 #ranjitrophy pic.twitter.com/MggYdWVFiH
— Wasim Jaffer (@WasimJaffer14) February 19, 2023
https://twitter.com/LaxmanSivarama1/status/1627182228664107010?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1627182228664107010%7Ctwgr%5E8c3295572e1ccf8b31fd3f2a9022f2d84ea405e8%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Ftwitter-reactions-cricket%2Ftwitter-reactions-jaydev-unadkat-helps-saurashtra-thump-bengal-to-lift-second-ranji-trophy-title%2F
That Winning Feeling 🏆 😊
Congratulations to the @JUnadkat-led Saurashtra on their #RanjiTrophy title triumph 🙌 🙌 #BENvSAU | #Final | @saucricket | @mastercardindia
Scorecard 👉 https://t.co/hwbkaDeBSj pic.twitter.com/m2PQKqsPOG
— BCCI Domestic (@BCCIdomestic) February 19, 2023
Jaydev Unadkat, the hero of Saurashtra, has 2 Ranji Trophy & 1 Vijay Hazare as a captain.
The inspiration, Unadkat. pic.twitter.com/gvYROGJT0A
— Johns. (@CricCrazyJohns) February 19, 2023
Bengal – 174 & 241
Saurashtra – 404 & 14-1Jaydev Unadkat and his men have done it 🥳🫡#RanjiTrophy #Saurashtra #Cricket pic.twitter.com/0xMzBCf1P4
— Wisden India (@WisdenIndia) February 19, 2023
Saurashtra captain Jaydev Unadkat with the Ranji trophy 2023 title celebrating with the team. pic.twitter.com/wcgdnCYCAg
— Tanuj Singh (@ImTanujSingh) February 19, 2023
Two of the three inter-state titles in a season. Two #RanjiTrophy titles in three editions. Only a domestic powerhouse can achieve such a feat! Kudos to everyone involved in Saurashtra cricket #BENvSAU
— Amol Karhadkar (@karhacter) February 19, 2023