সামান্য লিড নিতে পারলেই এগিয়ে থাকবে ভারত, মনে করছেন মহম্মদ সামি

Mohammed Shami
Mohammed Shami. (Photo by CHRISTIAAN KOTZE/AFP via Getty Images)

প্রথম টেস্টে বেশী উইকেট পাননি মহম্মদ সামি। নাগপুরে স্পিনারদের দাপটেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় জয় পেয়েছিল ভারতীয় দল। দ্বিতীয় টেস্টে দিল্লিতে নেমেছে টিম ইন্ডিয়া। সেখানেই বল হাতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন মহম্মদ সামি। তাঁর হাত ধরেই অস্ট্রেলিয়াকে ২৬৩ রানের মধ্যে বেঁধে দিতে পেরেছে টিম ইন্ডিয়া। দিল্লিতে এমন পারফম্যান্স দেখাতে পেরে খুশি মহম্মদ সামি। এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটরদের হাত থেকে লিড আসা নিয়েই আত্মবিশ্বাসী তিনি। তাঁর মতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সামান্য লিড নিতে পারলেই অ্যাডভান্টেজে থাকবে টিম ইন্ডিয়া।

প্রথম টেস্টে ইনিংস ও ১৩২ রানে জিতেছিল ভারতীয় দল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে জিততে পারলেই সিরিজ জয়ের অনেকটা কাছে পৌঁছে যাবে ভারতীয় দল। সেইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তাটাও প্রশস্ত করে ফেলতে পারবে তারা। দিল্লি টেস্টেও  প্রথম দিনই অস্ট্রেলিয়াকে কম রানের মধ্যে বেঁধে দিতে পেরেছে ভারতীয় দল। এবার ব্যাটারদের সামনে পরীক্ষা। সেখানেই ব্যাটারদের হাত থেকে সামান্য লিড নিয়েই প্রত্যাশিত মহম্মদ সামি।

প্রথম ইনিংসে একাই চার উইকেট তুলে নিয়েছেন মহম্মদ সামি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল হাতে এদিন দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন। প্রথম ইনিংসে একাই চার উইকেট তুলে নিতে পেরেছিলেন মহম্মদ সামি। সঙ্গে অবশ্যই যোগ্য সঙ্গত দিয়েছেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। তারাও তিনটি করে উইকেট তুলে নিতে পেরেছিলেন। প্রথম পরীক্ষায় ভারতীয় বোলাররা পাশ করে গিয়েছেন। এবার সামনে ব্যাটারদের পরীক্ষায়। তবে মহম্মদ সামি কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী। তাঁর মতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লিড নিতে পারলেই এগিয়ে যাবে ভারতীয় দল।

প্রথম দিনের শেষে মহম্মদ সামি জানিয়েছেন, “প্রতিপক্ষ শিবিরে মাত্র একজনই ফাস্ট বোলার রয়েছেন। এই পিচে বাউন্স এবং টার্ন নিয়েই আমাদের খানিকটা সচেতন থাকতে হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা যদি সামান্য লিডও নিতে পারি, সেটাই আমাদের জন্য অনেক ভাল হবে”।

এদিন ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন মহম্মদ সামি। মাঝে অশ্বিন স্টিভ স্মিথ এবহং লাবুশানেকে সাজঘরে ফিরিয়ে দেন। এদিন অবস্য অস্ট্রেলিয়ার হয়ে সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন উসমান খোয়াজা। চটা বিরতির আেই তাঁকে সাজঘরে পিরিয়ে ভারতীয় দলকে স্বস্তি দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। এই ম্যাচে ট্রেভিস হেডকে দলে নিয়েছিলেন অজি বাহিনী। কিন্তু মহম্মদ সামির সামনে দাঁড়াতে পারেননি তিনি। এদিন চার উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সামি। দিনের শেষে ২১ রান ভারতের। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল।

close whatsapp