নাগপুরে অস্ট্রেলিয়ার প্রথম একাদশ বাছাই নিয়ে প্রশ্ন তুললেন মাইকেল ক্লার্ক

Michael Clarke
Michael Clarke. (Photo by Mark Nolan/Getty Images)

ঘরের মাঠে দুরন্ত পারফরম্যান্স দেখালেও, ভারতের কাছে প্রথম টেস্টেই ধরাশায়ী হয়েছিল অস্ট্রেলিয়া। একত ইনিস ও ১৩২ রানে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর থেকেই অস্ট্রেলিয়ার দল গঠন নিয়ে প্রষ্ন ইউঠতে শুরু করেছে। মনিচেল জনসন আগেই প্রশ্ন তুলেছিলেন। এবার নাগপুরে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রথম একাদশ বাছাই নিয়েই সবচেয়ে বেশী প্রশন তুলতে শুরু করেছেন সকলে। এবার সেই তালিকায় নাম তুললেন প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক।  প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার প্রথম একাদশ গঠন নিয়ে এবার প্রশ্ন তুললেন প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক।

প্রথম টেস্টে ট্রেভিস হেডের পরিবর্তে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট  ম্যাট রেনেশকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। আর সেই সিদ্ধান্ত দেখেই সকলে চমকেগ গিয়েছিল। ভারতের বিরুদ্ধে একেবারেই বাল পারফরম্যান্ প্রদর্শন করতে পারেননি ম্যাট রেনেশ। প্রথম ইনিংসে মাত্র শূন্য রানেই সাদঘরেই ফিরে গিয়েছিলেন। দ্বিতীয়  ইনিংসে বড় রান কেরতে ব্যর্থই হয়েছিলেন তিনি। ভারতের বিরুদ্ধে এমন গুরুত্বপূর্ণ সিরিজে কেন টারা ট্রেভিস হেডকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল, সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন মাইকেল ক্লার্ক।

প্রথম ম্যাচে ট্রেভিস হেডকে না খেলানোর সিদ্ধান্ত ছিল অস্ট্রেলিয়ার

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ট্রেভিস হেড। তাঁর হাত ধরেই ওয়েস্ট ইন্ডিজ থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। দুই সিরিজেই অস্ট্রেলিয়ার হয়ে বিরাট রান করেছিলেন এই তারকা ক্রিকেটার। কিন্তু ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টেই তাঁকে ছাড়া নামার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। আর এমন সিদ্ধান্ত দেখেই অসন্তুষ্ট প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক।

মাইকেল ক্লার্ক জানিয়েছেন, “আমার মনে হয় তারা নিজেদেরকেই ভারতের বিরুদ্ধে একঘরে করে ফেলেছে এই সিরিজে। এটা পরিবর্তন করাটাই সবচেয়ে কঠিন কাজ। ভারতের বিরুদ্ধে এতটাই কোনঠাসা হয়ে পড়েছে  অস্ট্রেলিয়া যে তাদের ফেরাটা যথেষ্ট কঠিন। যদিও অস্ট্রেলিয়া শিবিরে একটা স্বস্তি এসেছে। চোট সারিয়ে ফিরছেন মিচেল স্টার্ক ও ক্যামেরণ গ্রীণ। প্রথম ম্যাচে তারা যে ভুল করেছে তা মেনে নিতে আমার কোনও দ্বিধা নেই। আমার মনে হয় না এই ভুলটা তারা আবারও করতে চাইবে”।

এই ম্যাচে ট্রেভিস হেডকে পাঁচ নম্বরেই খেলানোর পরামর্শ দিচ্ছেন মাইকেল ক্লার্ক। কয়েকদিন আগেই ট্রেভিস হেডকে না খেলানো নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন ক্রিকেটার মিচেল জনসন। ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নারকে না খেলানোর পরামর্শ দিয়েছিলেন তিনি। সেইসঙ্গে ট্রেভিস হেডকেই দলে ফেরানোর বার্তা দিয়েছিলেন জনসন। এবার সেই কথাই শোনা গেল মাইকেল ক্লার্কের মুখেও।

close whatsapp