নির্বাচকদের কাজকে আরও কঠিন করে তুলতে চান স্কট বোল্যান্ড
প্রথম টেস্টে ৩৪ রান দিয়ে একটিও উইকেট পাননি বোল্যান্ড
আপডেট করা - Feb 14, 2023 1:40 pm

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে তাঁর পারফর্ম্যান্সের পরে চলমান বর্ডার-গাভাস্কার ট্রফির বাকী ম্যাচগুলিতেও অস্ট্রেলিয়ার একাদশে তাঁর জায়গা ধরে রাখার ব্যাপারে আশাবাদী অস্ট্রেলিয়ান স্পিডস্টার স্কট বোল্যান্ড। নাগপুরের পিচটি স্পিন-বান্ধব হলেও, বোল্যান্ড নিপুণ বোলিং করেছিলেন এবং লাইন ও লেংন্থ বজায় রেখে এক প্রান্ত থেকে রানের গতি সীমিত রেখেছিলেন।
উল্লেখ্য, তাঁর বোলিং স্পেলে বোল্যান্ড উইকেটহীন ছিলেন। ১৭ ওভার বোলিং করে তিনি ৪টি মেডেন ওভারসহ মাত্র ৩৪ রান দেন। মাত্র ২-এর ইকোনমি রেট বজায় রাখায় নিরাপদে বলা যায় যে প্রতিপক্ষর ব্যাটাররা তাঁর বিরুদ্ধে বিশেষ ঝুঁকি নিতে চায়নি। চোট পাওয়ায় প্রথম টেস্টে খেলতে না পারা মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড অস্ট্রেলিয়ার একদশে ফিরে এলে বোল্যান্ডের সুযোগ পাওয়ার সম্ভাবনা কমে যেতে পারে।
প্রথম টেস্টে নিজের পারফর্ম্যান্সের দিকে ফিরে তাকিয়ে স্কট বোল্যান্ড বলেছেন, “আমার মনে হয়েছিল যে আমি ভালো বোলিং করেছি, কিন্তু যখন মিচেল স্টার্কের মতো কেউ ফিরে আসে যে এই পরিস্থিতিতে অনবদ্য এবং শ্রীলঙ্কা ও পাকিস্তানে সত্যিই ভাল বোলিং করেছে, তখন আমি আশা করি, আমি নির্বাচকদের কাজটা একটু কঠিন করে তুলেছি।”
এই ভিন্ন কন্ডিশনে বোলিং করার চ্যালেঞ্জটা উপভোগ করেছি: স্কট বোল্যান্ড
ডান-হাতি পেসার বলেছেন যে তিনি দলের মধ্যে শক্তিশালী প্রতিযোগিতার পরিমাণ সম্পর্কে খুব ভালোভাবে সচেতন। তিনি অবগত যে সীমিত সুযোগকে কাজে লাগিয়ে তাঁকে নিজের সেরাটা দিতে হবে। বোল্যান্ড বলেছেন যে তিনি জানেন যে স্টার্কের মতো একজন খেলোয়াড় অস্ট্রেলিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তবে তিনি নিশ্চিত নন স্টার্ক খেলতে পারবেন কিনা।
“আমরা জানি না। আমি নিশ্চিত নই। আমি স্টার্কির বোলিং দেখিনি। আমি নিশ্চিত নই যে সে খেলার জন্য ফিট হবে কিনা। আমি ধরে নিচ্ছি যে সে এখানে নামছে। আমার মনে হয় না আমরা তিনজন ফাস্ট বোলার খেলাব। আমি মনে করি দুজন পেসারের বেশী খেলবে না,” বলেছেন বোল্যান্ড।
বোল্যান্ড শেষে জানিয়েছেন যে নয়াদিল্লিতে আয়োজিত হতে চলা দ্বিতীয় টেস্ট খেলার ইচ্ছা রয়েছে তাঁর। তিনি আশা করেন যে নির্বাচকরা তাঁর কথা বিবেচনা করবে। “অবশ্যই আমি খেলতে চাই। আমি এই ভিন্ন কন্ডিশনে বোলিং করার চ্যালেঞ্জটা উপভোগ করেছি। আমি চাই নির্বাচকদের কাজকে যতটা সম্ভব কঠিন করে তুলতে।”