নতুন অধ্যায়ের শুরু, ইউপি ওয়ারিয়র্সে যাওয়ার পর বার্তা দীপ্তি শর্মার

Deepti Sharma
Deepti Sharma. (Photo Source: Twitter)

মহিলা আইপিএলের নিলাম শুরু হওয়ার আগে থেকেই যেসকল ভারতীয় মহনিলা ক্রিকেটারদের নিয়ে আলোচনা তুঙ্গে ছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন দীপ্তি শর্মা। তিনি য মহিলা আইপিএলের মঞ্চে বড় দাম পেতে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না। আইপিএলের নিলামে হয়েছেও তেমনটাই। মহিলা আইপিএলের মঞ্চে বিরাট দামে  ইউপি ওয়ারিয়র্সে গিয়েছেন দীপ্তি শর্মা। মহিলা আইপিএলের ঘোষণা হও.ার পর থেকেই আপ্লুত সকলে। এই প্রতিযোগিতা যেন দীপ্তি শর্মার কাছে একটা নকুন শুরুর পথ। সেখানেই নিজের সেরা পারফরম্যান্স দেখাতে চান তিনি।

এদিন শুরুতেই নজর কেড়েছিলেন স্মৃতি মন্ধনা। এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দাম পেয়েছেন তিনি। সেখানে দীপ্তি শর্মাও কিন্তু খুব একটা পিছিয়ে নেই। প্রথমবারের মহিা আইপিএলে ইউপি ওয়ারিয়র্স শিবিরে ২ কোটি ৬০ লক্ষ টাকায় গিয়েছেন এই তারকা অল রাউন্ডার। তাকে নিয়ে নিলামে যে কেমন লড়াই হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এবার নিজের ফ্র্যাঞ্চাইদি সাপল্য এনে দেওয়াই প্রধান লক্ষ্য দীপ্তি শর্মার। ইউপি ওয়ারিয়র্সে গিয়ে আপ্লুত দীপ্তি শর্মা।

২ কোটি ৬০ লক্ষ টাকায় ইউপি ওয়ারিয়র্সে গিয়েছেন দীপ্তি শর্মা

ঘরোয়া ক্রিকেট থেকে ভারতের জার্সি, সব জায়গাতেই দুরন্ত পারফর্ম্যান্স দেখিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ইতিমধ্যেই ৮৮টি টি টোয়েন্টি ম্যা খেলা হয়ে গিয়েছে দীপ্তি শর্মার। দীপ্তি শর্মার পাশাপাশি ইউপি ওয়ারিয়র্সে রয়েছেন অ্যালিসা হিলি, টাহলিয়া ম্যাকগ্রার মতো ক্রিকেটাররা।  এদিন মহিলা আইপিঅলের নিলামে দীপ্তি শর্মার নাম ওঠার পর থেকেই তাঁকে দলে নেওয়ার লড়াইটা ছিল জোরদার। শুরু থেকেই মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাত টাইটান্সের মধ্যে ছিল হাড্ডহাড্ডি লড়াই। এরপরই সেই লড়াইয়ে নেমে পড়ে ইউপি ওয়ারিয়র্স। সকলকে পিছনে ফেলে ২ কোটি ৬০ লক্ষ টাকা দিয়ে দীপ্তি শর্মাকে নিজেদের দলে তুলে নেয় ইউপি ওয়ারিয়র্স।

এখানে দেখুনঃ  WPL Auction Live Updates

মহিলা আইপিএলের প্রথম মরসুমেই দল পেয়ে আপ্লুত দীপ্তি শর্মাও। তিনি জানিয়েছেন, “এটা সত্যিই আমার কাছে একটা বড় প্রাপ্তি। এই মুহূর্তে ইউপির হয়ে ভাল পারফরম্যান্স করাটাই আমার কাছে প্রধান লক্ষ্য। এটা আমাদের কাছে একটা নতুন অধ্যায়ের শুরু। কারণ দীর্ঘদিন ধরেই এমন এরকটা দিনের অপেক্ষায় ছিলাম আমরা। এখানে আমার ভূমিকা দলের হয়ে ভাল পারফরম্যান্স দেখানো। এটা সমস্ত ভারতীয় ক্রিকেটারদের কাছেই একটা ভাল কাজ করার সময়”।

আন্তর্জাতিক মঞ্চে ৮৮টি টি টোয়েন্টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে দীপ্তি শর্মার। সেখানে ৯৭টি উইকেট যেমন রয়েছে, তেমনই দীপ্তি শর্মার ঝুলিতে রয়েছে ৯১৪ রান। টি টোয়েন্টি ফর্ম্যাটে এখনও পর্যন্ত দীপ্তি শর্মার সর্বোচ্চ রান রয়েছে ৬৪। এবার মহিলা আইপিএলের মঞ্চে দীপ্তি শর্মা সাফল্য পান কিনা সেটাই দেখার।

এখানে দেখুনঃ  WPL Auction Live Updates

close whatsapp