২৮০ থেকে ৩০০ পান করলেই ভারতের জয় নিশ্চিত, মত মাইকেল ক্লার্কের

Michael Clarke
Michael Clarke. (Photo by Mark Nolan/Getty Images)

বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় দিন শেষ হতে এখনও অনেকটা সময় বাকি রয়েছে। তাপ আগেই এই ম্যাচ নিয়ে বিরাট বার্তা প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্কের। প্রণ ইনিংসের বিচারে অস্ট্রেলিয়া যে পিছিয়ে রয়েছে তা মানতে কোনও দ্বিধা নেই তাঁর। সেইসঙ্গে মাইকেল ক্লার্ক মনে করেন প্রথম ইনিংসে ভারতীয় দল ২৮০ থেকে ৩০০ রান করতে পারলেই এই ম্যচে জয় কার্যত নিশ্চিত হয়ে যাবে। অন্তত প্রথম দিনের শেষে এমনটাই মনে করছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক নাইকেল ক্লার্ক।

টস জিতে এই ম্যাচে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। কিন্ত ভারতের বিরুদ্ধে ভাল পারফর্ম্যান্স প্রদর্শন করতে পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটাররা। বিশেষ করে অস্ট্রেলিয়ার ব্যাটারদের বিরুদ্ধে দুরন্ত ফর্মে ছিলেন ভারতীয় দলের স্পিনাররা। রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের দাপটের সামনে দাঁড়াতেই পারেনি তারা। সেখানেই ১৭৭ রানে শেষ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া বাহিনী। আর সেটাই যে এই ম্যাচে অস্ট্রেলিয়াকে অনেকটা পিছিয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

প্রথম ইনিংসে ১৭৭ রানেই শেষ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার জবাবে ব্যাটিং করতে নেমে দুরন্ত ফর্মে রয়েছেন রোহিত শর্মা। প্রথম দিনই ঝোড়ো ইনিংস খেলতে দেখা গিয়েছে ভারত অধিনায়ককেষ তাঁর হাত ধরেই এই মুহূর্তে বড় রানের লক্ষ্যে এগোচ্ছে টিম ইন্ডিয়া।  ভারতীয় দলের পারফর্ম্যান্স দেখা্র পরই বড় বার্তা দিয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। তাঁর মতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল যদি ২৮০ থেকে ৩০০ রান করতে পারে, তবে এই ম্যাচে আর হয়ত তাদের ব্যাটিং করার প্রয়োজন হবে না।

এই প্রসঙ্গেই মাইকেল ক্লার্ক জানিয়েছেন, “আমি ভাল করেই জানি যে প্রথম ইনিংসে আমরা বড় রান করতে পারেনি। আর সেই কারণেই  প্যাট কামিন্সের জন্য কাজটা অনেকটা কঠিন হয়ে গিয়েছে। সেজন্যই তিনি তাঁর বোলারদের খানিকটা নিরাপদ রাখতে চাইছে। সেখানেই তুমি চাইছ যে ব্যাটাররা খানিকটা ঝুঁকি নিক।  যদি এই ম্যাচে ভারতীয় দল ২৮০ থেকে ৩০০ রান করে ফেলতে পারে, তবে আর হয়ত তাদের ব্যাটিং করার প্রয়োজন হবে না”।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে এই টেস্ট সিরিজ জিততে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাকা করে নেবে ভারতীয় দল। সেই লক্ষ্যে প্রথম টেস্টে ভারতের বোলাররা  শুরুটা কিন্তু ভালভাবেই করেছে। এবার ভারতীয় ব্যাটারদের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। সেখানে অবশ্য রোহিত শর্মা দুরন্ত ফর্মে রয়েছেন। কিন্তু লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলিদের দ্রুত ফিরে যাওয়া কিন্তু ভারতী শিবিরকেও চাপে ফেলে দিয়েছে।

close whatsapp