অস্ট্রেলিয়ার ব্যাটারদের জাডেজা গুঁড়িয়ে দেওয়ার পরে হাফ সেঞ্চুরি রোহিতের, চালকের আসনে ভারত

দিনের শেষে ভারত পিছিয়ে ১০০ রানে

Indian Team
Indian Team. (Photo Source: BCCI)

নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বহুল প্রতীক্ষিত বর্ডার গাভাস্কার ট্রফি উত্তেজক ভঙ্গিতে শুরু হয়েছে। প্যাট কামিন্স টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও কোনো অস্ট্রেলিয়ান ব্যাটারই হাফ সেঞ্চুরি করতে পারেনি এবং প্রথম টেস্টের প্রথম দিন ভারতীয় বোলাররা আধিপত্য দেখানোয় চাপে অস্ট্রেলিয়া। পেস ও স্পিন – উভয় বোলিংয়ের সামনেই অস্বাচ্ছন্দ্যে দেখিয়েছিল অজি ব্যাটারদের।

পিচের অবস্থা দেখে অস্ট্রেলিয়ানরা ভারতীয় স্পিনারদের মোকাবিলা করা নিয়ে শঙ্কিত থাকলেও পেসাররা ভারতকে একটি জ্বলন্ত সূচনা এনে দিয়েছিলেন। মহম্মদ সিরাজ ও মহম্মদ শামি প্রতিপক্ষের ওপেনার ডেভিড ওয়ার্নার এবং উসমান খোয়াজাকে আউট করেন। উভয় ওপেনারই মাত্র ১ রান করেন।

ওপেনাররা ড্রেসিং রুমে ফিরে যাওয়ার পরে অস্ট্রেলিয়ার ইনিংসকে স্থিত করার দায়িত্ব আসে দুই শীর্ষ মানের ব্যাটার মার্নাস ল্যাবুশেন ও স্টিভ স্মিথের কাঁধে। প্রাথমিক ধাক্কা সামলে এই জুটি স্বাচ্ছন্দ্যে প্রথম সেশনে টিঁকে থাকতে সক্ষম হয়েছিল। লাঞ্চ বিরতিতে আর কোনো উইকেট না হারিয়ে ৭৬ রান তোলে অস্ট্রেলিয়া। তবে তারপরেই বিধ্বংসী মেজাজে চলে আসেন রবীন্দ্র জাডেজা।

পাঁচ মাসেরও বেশী সময় পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসা এই অলরাউন্ডার বল হাতে চিত্তাকর্ষক ছিলেন। ইনিংসের ৩৬তম ওভারের শেষ দুই বলে পরপর দুই উইকেট তুলে জোরালো আঘাত দেন জাডেজা। ফর্মে থাকা ল্যাবুশেনকে ১২৩ বলে ৪৯ রানে আউট করার পরে জাডেজা ম্যাট রেনশকে গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। এরপরে স্মিথ ও পিটার হ্যান্ডসকম্ব দ্রুত কয়েকটি বাউন্ডারি মেরে ইনিংস গড়ে তুলতে শুরু করলেও, জাডেজা আবার আঘাত করেন এবং স্মিথের স্টাম্পের গঠন বিগড়ে দেন।

অর্ধেক ইনিংস যখন গুটিয়ে গেছে, তখন উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারি আগ্রাসী ব্যাটিং শুরু করেন। স্পিনারদের বিরুদ্ধে নিয়মিত সুইপ ও রিভার্স সুইপের প্রয়োগ করছিলেন। হ্যান্ডসকম্ব ও ক্যারির ৫৩ রানের পার্টনারশিপ ভাঙে যখন অশ্বিনের বলে রিভার্স সুইপ মারতে গিয়ে বোল্ড হন তিনি। এই উইকেটের মাধ্যমে অশ্বিন টেস্ট ক্রিকেটে তাঁর ৪৫০তম শিকার করেন। প্রতিপক্ষের শেষ ৫ উইকেট মাত্র ১৫ রানে তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে ৬৩.৫ ওভারে ১৭৭ রানে গুটিয়ে দেয় ভারত। জাডেজা ৪৭ রান দিয়ে ৫ উইকেট নেন।

ব্যাট হাতে ভারতকে জোরালো সূচনা দেন রোহিত শর্মা

অধিনায়ক রোহিত শর্মা এবং কেএল রাহুল ব্যাট করতে নেমে ওভার প্রতি ৩-এর বেশী গতি বজায় রেখে রান করতে থাকেন। রোহিত শুরু থেকেই আগ্রাসী ছিলেন এবং টেস্টের এক নম্বর র‍্যাঙ্কের বোলার প্যাট কামিন্সের প্রথম ওভারেই তিনটি বাউন্ডারি মারেন। রাহুল যদিও রক্ষণাত্মক ব্যাটিং করছিলেন। অস্ট্রেলিয়ান অভিষেককারী টড মার্ফি তাঁর প্রথম টেস্ট উইকেট পান যখন রাহুল দিনের শেষে অতি-রক্ষণাত্মক হতে গিয়ে বোলারের হাতে ক্যাচ দিয়ে ফেলেন। দিনের খেলা শেষে ১ উইকেট হারিয়ে ভারতের স্কোর ৭৭। রোহিত শর্মা অপরাজিত ৫৬ রানে।

নাগপুর টেস্টের প্রথম দিনের শেষে টুইটারের প্রতিক্রিয়া

close whatsapp