অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে সূর্যকুমার যাদবের প্রশংসায় সচিন তেন্ডুলকর

Sachin Tendulkar
Sachin Tendulkar (Photo by Stu Forster-ICC/ICC via Getty Images)

বর্ডার-গাভাসকর ট্রফির দামাম আগেই বেজে গিয়েছে। বৃহস্পকতিবার নাগপুরে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই  শুভমন গিল নাকি সূর্য়কুমার যাদব, প্রখম একাদশে কে খেলবেন তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে। সরাসরি না বললেও, প্রথম টেস্টের আগে সূর্যকুমার যাদবের প্রশংসা করেই নিজের পছন্দের ইঙ্গিতটা কার্যত দিয়ে দিলেন প্রাক্তন কিংবদন্তী সচিন তেন্ডুলকর। সূর্যকুমার যাদবের পারফর্ম্যান্সে মুগ্ধ।  সরাসরি না বললেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে যে সূর্যকুমার যাদবকেই পছন্দ সচিন তেন্ডুলকরের, তা এখন স্পষ্ট।

ভারতীয় দলের হয়ে টি টোয়েন্টি ও একদিনের ফর্ম্যাটে দুরন্ত পারফরম্যান্স দেখালেও, এখনও পর্যন্ত ভারতীয় েদলের হয়ে টেস্টের মঞ্চে দেখা যায়নি সূর্যকুমার যাদবকে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজেই ভারতীয় স্কোয়াডে ডাক পেয়েছেন সূর্যকুমার যাদব। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর অভিষেক হবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। তবে ভারতীয় প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা যে তাঁকেই এই ম্যাচে দেখতে চাইছেন তা কিন্তু বেশ স্পষ্ট।

ঘরোয়া ক্রিকেটে ৭৯টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে সূর্যকুমার যাদবের

প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী আগেই নিজের পছন্দের কথা জানিয়ে দিয়েছেন। শুভমন গিলের থেকে প্রথম ম্যচে সূর্যকুমার যাদবকেই এগিয়ে রেখেছেন তিনি। এবার সূর্যকুমার যাদবকে এই ম্যাচ খেলতে দেখার সুর শোনা গেলে সচিন তেন্ডুলকরের মুখেও। তাঁর মতে টি টোয়েন্টি থেকে এরকদিনের পর এবার সূর্যকুমার টেস্ট স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন। টেস্টের ম্তে নামার জন্যও সূর্যকুমার যাদবের মধ্যে সমস্ত দক্ষতা রয়েছে বলেই মনে করছেন  প্রাক্তন এই কিংবদন্তী ক্রিকেটার।

সচিন তেন্ডুলকর জানিয়েছেন, “টি টোয়েন্টি, একদিনের পর এবার টেস্ট স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন সূর্যকুমার যাদব।  বিশ্ব ক্রিকেটে নিজের পারফরম্যান্স দেখিয়ে নজের ছাপ ফেলেছেন সূর্যকুমার যাদব। যারাই সূর্যকুমার যাদবকে অনুসরণ করবেন তাঁর  দক্ষতা এবং ভাবনা দেখে  সূর্যকে ভাসবাসতে বাধ্য হবেন”।

যদিও সূর্যকুমারের পাশাপাশি  শুভমন গিল এবং লোকেশ রাহুলদেরও প্রশংসা কিন্তু শোনা গিয়েছে মাস্টার ব্লাস্টারের মুখে। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “যদিও টেস্ট ক্রিকেট সম্পূর্ণ আলাদা একটা ফর্ম্যাট। তবে সূর্যকুমার যাদব টেস্ট ক্রিকেট খেলার জন্যও একেবারে প্রস্তুত। তাঁর দক্ষতার ক্রিকেটার একেবারেই লোকেশ রাহুল ও  শুভমন গিলের মতো ক্রিকেটারের সঙ্গে এক আসনেই থাকবেন। এই তিনজন ক্রিকেটারই যথেষ্ট দক্ষ এবং এখানে এই নিয়ে এখনই কতোনওরক মন্তব্য করতে আমি রাজী নই।  তবে এই তিনজন ক্রিকেটারই ভারতীয় দলে সুযোগ পাওয়ার দাবীদার”।

close whatsapp