শুভমন গিল ও সূর্যকুমারের সুযোগ পাওয়া নিয়ে বড় ইঙ্গিত রোহিত শর্মার

Rohit Sharma
Rohit Sharma. ( Image Source: Rwitter )

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচের প্রথম একাদশ এখন কী হবে তা নিয়েই চলছে জোরকদমে জল্পনা।  ভারতীয় দলও প্রথম অএকাদশ বাছা নিয়ে যথেষ্ট সতর্ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টেস্ট সিরিজ জিততে পারলেি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রাস্তা রাকা হয়ে যাবে টিম ইন্ডিয়া। সেই দলেই সূর্যকুমার যাদব নাকি শুভমন গিল। কোন ক্রিকেটার প্রথম একাদশে জায়গা করে নেন তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে। অবশেষে সেই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন অধিনায়ক রোহিত শর্মা।

নিজেদের ফর্ম্যাটে দুই ক্রিকেটারই সাম্প্রতিককালে দুরন্ত পারপরম্যান্স দেখিয়েছেন। গত বছর থেকেই টি টোয়েন্টি ফর্ম্যাটে দুরপন্ত ফর্মে রয়েছেন তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব। একইসঙ্গেএকদিনের ফর্ম্যাটে ভারতের জার্সিতে দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন শুভমন গিলও। এই দুই ক্রিকেটারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের স্কোয়াডে রয়েছেন। কিন্তু নাগপুর টেস্টে কোন ক্রিকেটারের সুযোগ হবে তা নিয়েই এখনও পর্যন্ত ধোঁয়াশা রয়েই গিয়েছে।

এখনও পর্যন্ত দেশের হয়ে টি টোেয়েন্টিতে অভিষেক হয়নি সূর্যকুমার যাদবের

ভারতীয় দলও যে এখনও পর্যনম্ত এই দুই ক্রিকেটারের মধ্যে প্রথম একাদশে কাকে খেলাবেন তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেননি তা রোহিত শর্মার কথাতেই স্পষ্ট।  দুজন ক্রিকেটারই বাইশগজে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম্যান্স প্রদর্শন করে চলেছেন তিনি।  সেজন্যই সিদ্ধান্ত নিতে খুব একটা তাড়াহুড়ো করতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট।  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুক টেস্টে নামার আগে একটু বেশীই সাবধানী হয়ে রয়েছে টিম ইন্ডিয়া। যদিও এই মুহূর্তে শুভমন গিল ও সূর্যকুমার যাদবকে নিয়েই চর্চা তুঙ্গে রয়েছে।

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে রোহিত শর্মা জানিয়েছেন, |”এই মুহূর্তে শুভমন গিল অসাধারণ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে। সম্প্রতি অসাধারণ  সেঞ্চুরীর ঝলকও দেখা গিয়েছে তাঁর ব্যাট থেকে। অন্যদিকে সূর্যকুমার যাদবও নিজের দক্ষতা প্রমাণ করেছেন। দেশের জার্সিতে তিনি কী করতে পারেন তা বারবারই দেখিয়েছেন।  যদিও এখনও পর্যন্ত প্রথম টেস্টের প্রথম একাদশে এই দুজনের মধ্যে কাকে প্রথম একাদশে রাখব, তা ঠিক করে উঠতে পারিনি”।

সম্প্রতি নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একজিন ও টি টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে ভারতীয় দলের। সেখানেই শুভমন গিলের ফর্ম ছিল অসাধারণ। দ্বিশতরানের ইনিংস তাদের বিরুদ্ধেই খেলেছিলেন তিনি। সেইসঙ্গে টি টোয়েন্টি ফর্ম্যাটেও সেঞ্চুরী করেছিলেন শুভমন গিল। অন্যদিকে গত মরসুমে ভারতের হয়ে টি টোয়েন্টিতে দুর্ধর্ষ ফর্মে ছিলেন সূর্যকুমার যাদব। এই মুহর্তে টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন এই তারকা ক্রিকেটার। শেষপর্যন্ত কী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে কাকে দেখা যায়, তারই অপেক্ষায় এখন সকলে।

close whatsapp