অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দীনেশ কার্তিকের প্রথম একাদশে নেই শুভমন গিল, সুযোগ সূ্র্যকুমারের

Dinesh Karthik
Dinesh Karthik. (Image Source: Twitter)

বৃহস্পতিবারই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। নাগপুরের প্রথম টেস্ট ঘিরে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। সেখানেই ভারতীয় দলের প্রথম একাদশ কী হবে তা নিয়েও কিন্তু সকলের মধ্যে কম কৌতূহল নয়।  ভারতীয় দলও প্রথম একাদশ বাছা নিয়ে যথেষ্ট সতর্ক হয়ে রয়েছে।  এরইমাঝে প্রথম টেস্ট শুরু হওয়ার আগে নিদের প্রথম একাদশ বেছে নিলেন দীনেশ কার্তিক। এই অস্ট্রেলিার বিরুদ্ধে সিরিজেই এবার তাঁকে ধারাভাষ্যকার হিসাবেও দেখা যাবে।

দীনেশ কাার্তিকের প্রথম একাদশ দেখে অনেকেই কিন্তু বেশ চমেকে গিয়েছেন।  একদিনের সিরিজে দুর্ধর্ষ পারফর্মযান্স করার পর থেকেই এবার শুভমন গিলকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলানো নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা। কিন্তু দীনেশ কার্তিকের প্রথম একাদশে সুযোগ হয়নি এই মুহূর্তে দুরন্ত ফর্মে থাকা শুভমন গিলের।  একইসঙ্গে দীনেশ কার্তিক তাঁর প্রথম একাদশে কুলদীপ যাদবকেও রাখেননি। রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা জুটিকেই দলে রাখার পক্ষে মত দিয়েছেন দীনেশ কার্তিক। একইসঙ্গে তাঁর দলে সূর্যকুমার যাদব অবশ্য রয়েছেন।

ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজেই ভারতীয় স্কোয়াডে ডাক পেয়েছেন সূর্যকুমার যাদব। একদিন এবং টি টোয়েন্টি ফর্মে খেললেও, এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে টেস্টের মঞ্চে অভিষেক হয়নি েই তারকা ক্রিকেটারের। শোনাযাচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট িরিজে অভিষেক হতে পারে তাঁর। প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞদের মুখেও বারবার সূর্যকুমারের খেলার কথাই শোনা গিয়েছে। এবার দীনেশ কার্তিক যে প্রথম একাদশ বেছে নিয়েছেন, সেখানেও কিন্তু সূর্যকুমার যাদব সুযোগ পেয়েছেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দীনেশ কার্তিকের পছন্দের প্রথম একাদশ

লোকেশ রাহুল

রোহিত শর্মা

চেতেশ্বর পূজারা

বিরাট কোহলি

সূর্যকুমার যাদব

রবীন্দ্র জাদেজা

কেএস ভরত

রবীন্দ্র জাদেজা

রবিচন্দ্রন অশ্বিন

মহম্মদ সামি

মহম্মদ সিরাজ

কয়েকদিন আগেই শেষ হয়েছে ভারত বনাম নিউ জিল্যান্ড সিরিজ। সেখানেই দুরন্ত পারফর্ম্যান্স দেখিয়েছিলেন কুলদীপ যাদব। টি োয়েন্টি এবং একদিমের ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অনেকেই কুলদীপ যাদবের খেলার ব্যপারে আশাবাদী হয়ে রয়েছেন। যদিও গীনেশ কার্তিক কিন্তু এই স্পিনারকে নিজের দলে রাখেননি। একইসঙ্গে শুভমন গিলকেও দেখা যায়নি দীনেশ কার্তিকের দলে। সম্প্রতি ভারতীয় দলের হয়ে একদিনের ক্রিকেটে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন শুভমন গিল।

এছাড়া টেস্টের মঞ্চেও দেশের হয়ে তার পারফরম্যান্সের গ্রাফ কিন্তু উর্ধ্বগামী। কিন্তু দীনেশ কার্তিক তাঁর প্রথম একাদশে তাঁকে না রাখারই সিদ্ধান্ত নিয়েছেন।

close whatsapp