সুযোগ পেলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কুলদীপ যাদব বড় প্রভাব ফেলবেন, মত সঞ্জয় বাঙ্গারের
আপডেট করা - Feb 7, 2023 1:26 pm

হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন। আগামী ৯ ফেব্রুয়ারী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে বর্ডার গাভাসকর ট্রফিতে নামছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ জিততে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাকা করে ফেলবে ভারতীয় দল। সেই সিরিজ শুরু হওয়ার আগেই ভারতীয় দলের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের। তাঁর মতে এই সিরিজে কুলদীপ যাদবকে খেলানো উচিত্ ভারতের। এই সিরিজে কুলদীপ যাদব বড় প্রভাব ফেলবে বলেি আশাবাদী তিনি।
কয়েকদিন আগেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে। সেখানেই দুরন্ত পারফরম্যান্স প্রদর্সন করেছেন কুলদীপ যাদব। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই চায়নাম্যান বোলার যে ভারতীয় দলকে অনেক সাহায্য করবে সেই মানতে কোনও দ্বিধা নেই সঞ্জয় বাঙ্গারের। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সেখানে অন্তত দুটো ম্যাচে কুলদীপ যাদবের সুযোগ পাওয়া উচিত্ বলেই মন করছেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ও টি২০ মিলিয়ে ৮টি উইকেট পেয়েছেন কুলদীপ যাদব
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে প্রথম ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচেই যে ব্যাগি গ্রীণদের স্পিনিং ট্র্যাকের কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চলেছে ভারতীয় দল তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে ঘরের মাঠে সম্প্রতি তিন স্পিনারেই খেলার সিদ্ধান্ত নিেতে দেখা গিয়েছে ভারতীয় দলকে। স্কোয়াডে রয়েছেন কুলদীপ যাদব। এই সিরিজে তাঁর স্পিন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের চ্য়ালেঞ্জের মুখে ফেলে দেবে বলেই মনে করছেন সঞ্জয় বাঙ্গার।
এই প্রসঙ্গেই ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ জানিেয়েছেন, “ভারতীয় দলের এই বোলিং লাইনআপে কুলদীপ যাদবকে সুযোগ দিলে তিনি যে বড় প্রভাব ফেলতে পারবেন তা মানতে আমার কোনও দ্বিধা নেই। কারণ কুলদীপ যাদবের ২০১৭-১৮ মরসুমে ধরমশালায় সেই পারফরম্যান্সের স্মৃতি আমার এখনও টাটকা রয়েছে। সেখানে যে তিন থেকে চারটে উইকেট তিনি তুলে নিয়েছিলেন সেটাই ভারতীয় দলের জয়ের রাস্তা তৈরি করে দিয়েছিল”।
যদিও ভারতীয় দলের ফিঙ্গার স্পিনার হিসাবে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর পটেলরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে যে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা জুটিই এগিয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তৃতীয় স্পিনার যদি ভারতীয় দলে নেওয়া হয় সেক্ষেত্রেও অক্ষর পটেল খানিকটা এগিয়ে রয়েছেন। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও অর্ষর পটেলের দক্ষতা রয়েছে। তবুও সঞ্জয় বাঙ্গারের এই সিরিজে অন্তত দুটো ম্যাচে কুলদীপ যাদবকে খেলানোর পরামর্শই দিচ্ছেন তিনি।