আগামী ৪ মার্চ থেকে শুরু হচ্ছে প্রথম মহিলাদের আইপিএল
আপডেট করা - Feb 6, 2023 10:04 pm

ঘোষণাটা আগেই হয়ে গিয়েছিল। সেই থেকেই মহিলাদের আইপিএল নিয়ে উততেজনার পারদ চড়তে শুরু করেছিল। অবশেষে কবে থেকে মহিলাদের আইপিএল শুরু হতে চলেছে সেই দিনই ঘোষণা করে দিল বিসিসিআই। আগামী ৪ মার্চ থকেই শুরু হতে চলেছে প্রথম মহিলাদের আইপিএল। সপ্তাহের প্রথম দিনই সেই সিদ্ধান্ত ঘোষণা করে দিল বিসিসিআই। আগামী ১৩ ফেব্রুয়ারীই হতে চলেছে মহিলাদের আইপিএলের নিলাম। সময় যত এগিয়ে আশছে ততই যেন মহিলাদের আইপিএল নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।
আগামী ৪ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত হবে মহিলাদের আইপিএল। ইতিমধ্যেই মহিলাদের আইপিএলের জন্য ফ্র্যাঞ্চাইদেরও নাম ঘোষণা হয়ে গিয়েছে। পুরুষদের পাশাপাশি মহিলাদের আইপিএলেও যে জৌলুসে কোনও খামতি নেই তা বলাই বাহুল্য। তবে পুরুষদের আইপিএলের মতো প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য আলাদা আলাদা কোনও মাঠ নেই। অন্তত মহিলাদের আইপিএলের প্রথম মরসুম মুম্বইয়েই দুটো স্টেডিয়ামে হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম এবং ব্রেবোর্ণ স্টেডিয়ামেই হবে এবারের মহিলাদের আইপিএল।
মহিলাদের আইপিএলের নিলামের জন্য প্রায় ১৫০০ ক্রিকেটার নাম নথিভুক্ত করেছেন
২০২১ সালের শেষেই তত্কালীন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় মহিলাদের আইপিএল শুরু হওয়ার কথা জানিয়েছিলেন। সেটাই এবার বাস্তবায়িত হওয়ার পথে। মহবিলাদের আইপিএলেপ ঘোষণা হওয়ৈার পর থেকেই গোটা বিশ্বের ক্রিকেট ভক্তদের নজর কেড়েছে এই প্রতিযোগিতা। পুরুষদের আইপিএলের মতো মহিলাদের আইপিএলেও ফ্র্যাঞ্চাইজির দাম এবং টিভি সত্ত্ব সকলেরই নজর কেড়েছিল। আর থেকেই উত্তেজনার পারদ চড়তে আরম্ভ করেছে। এই প্রতিযোগিত যে বিশ্ব মহিলা ক্রিকেটে নতুন এক জোয়ার আনতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।
গত ১৬ জানুয়ারীই মহিলা আইপিএলের টিভি সত্ত্ব বিক্রি হওয়ার কথা সরকারীভাবে জানিয়েছিল বিসিসিআই। ৯৫১ কোটি টাকায় মহিলাদের আইপিএলের টিভি সত্ত্ব কিনেছিল ভায়াকম এইট্টিন। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত এঅ সত্ত্ব থাকবে তাদের হাতেই। শুধু তাই নয়, মহিলাদের আইপিএলের ছটি ফ্র্যাঞ্চাইজির দামও নজর কেড়েছে সকলের। পাঁচটি ফ্র্যাঞ্চাইজির বিক্রিত মূল্য সব মিলিয়ে হয়েছে ৪৬৬৯.৯৯ কোটি টাকা।
আগামী ১৩ ফেব্রুয়ারী প্রথম মহিলা আইপিএলের নিলাম আয়োজিত হতে চলেছে। শনাযাচ্ছে সেখনেই নাকি প্রায় ১৫০০ ক্রিকেটার নিজেেদের নাম নথিভুক্ত করেছেন। তাদের মধ্।যে থেকেই ৯০ জন ক্রিকেটার খেলার সুযোগ পাবেন এূারের মহিলা আইপিএলে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ১৫ থেকে ১৮ জন ক্রিকেটার স্কোয়াডে নিতে পারবেন। ১৩ ফেব্রুয়ারী হবে প্রথম মহিলা আইপিএলের নিলাম।